অর্ধেক, এক-তৃতীয়াংশ) অত্যাবশ্যকতাকে রহিত করা হয়েছে। কিন্তু তখন পর্যন্ত তাহাজ্জুদের অত্যাবশ্যকতাকে রহিত করা হয়নি। পরে যখন পাচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়, তখন রহিত হয়ে যায় তাহাজ্জুদ পাঠের অত্যাবশ্যকতা । তাহাজ্জুদ তখন হয়ে যায় নফল । এরকম বলেছেন মাতা মহোদয়া আয়েশা, হজরত ইবনে আব্বাস, মুকাতিল ও ইবনে কীসান। আমি বলি, ইসলামের প্রাথমিক পর্যায়ে রসুল স. সহ তার সকল উম্মতের উপরে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিলো । এ ব্যাপারে সকলেই একমত । কিন্ত প্রশ্ন জাগে, পরে যখন উম্মতের জন্য তাহাজ্জুদ রহিত করা হলো, তখন কি-তা রসুল স. এর জন্যও রহিত করা হয়েছিলো? যদি তা না হয়, তবে কি বলা যাবে, তখনও রসুল স. এর উপরে তাহাজ্জুদ ফরজ ছিলো? তারপর যখন অবতীর্ণ হলো আলোচ্য বাক্য, তখন কি তার উপর থেকে অপসারিত করা হলো ফরজের বিধান? অথবা এরকম কি বলা যেতে পারে যে, পূর্বের ফরজ বিধান আলোচ্য বাক্য (ফাক্রাউ) অবতীর্ণ হওয়ার পর রসুল স. এবং তার উম্মত উভয়ের উপর থেকে এক সাথে এ গিয়েছে যে, শেষ পর্যন্ত রসুল স. এর উপরে তাহাজ্জুদ ফরজ ছিলো, না নফল। কেউ কেউ বলেছেন, পরলোক গমন পর্যন্ত তার স. উপর তাহাজ্জুদ পাঠ ছিলো ফরজ । আবার কেউ কেউ বলেছেন, পরে তাহাজ্জুদকে তার জন্য করা হয় নফল। আমি বলি, শেষোক্ত অভিমতটি অধিকতর যথার্থ এবং গ্রহণযোগ্য । কেননা এক আয়াতে বলা হয়েছে “ফা তাহাজ্জাদ বিহী নাফিলাতাল্লাক' (আর রাতের কিয়দংশে তাহাজ্জুদ পাঠ করো, এটা তোমার জন্য নফল)। কিন্তু কেউ কেউ বলেন, এখানে নাফিলা' অর্থ “অতিরিক্ত । সুতরাং বক্তব্যটি দীড়াবে__ তোমার উম্মতের উপর পাচ ওয়াক্ত নামাজ ফরজ । আর তোমার উপরে ফরজ এই অতিরিক্ত এক ওয়াক্ত (তাহাজ্জুদ) সহ মোট ছয় ওয়াক্ত । আমি বলি, অভিমতটি ঠিক নয়। কেননা তাহলে এখানে লাকা" না বলে বলা হতো “আ'লাইকা" (তোমার উপর) । অর্থাৎ হে আমার নবী! এ বিধান অপরিহার্য শুধু আপনার উপর । অনিবার্ধতা বুঝাতে উল্লেখ করা হয় 'আ"লাইকা' “লাকা” নয়। কিন্তু এখানে তো তা করা হয়নি । সুতরাং ছয় ওয়াক্ত ফরজের কথা ধোপে টিকে না। কেউ কেউ আবার বলেছেন, উদ্ধৃত আয়াতের 'লাকা' অর্থ আপনার জন্য । যদি তাই হয়, তবে বলতে হয় তাহাজ্জুদ নফল কেবল রসুল স. এর জন্য । অন্যের জন্য নয়। অথচ একথাটি সুবিদিত যে, তাহাজ্জুদ নামাজ নফল গোটা উম্মতের জন্য ৷ উদ্ভুত জটিলতা নিরসনার্থে মুজাহিদ, হাসান বসরী ও হজরত আবু উমামার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই, “এটা আপনার জন্য নফল" কথাটির অর্থ__ তাহাজ্জুদ নফল আপনার মর্ধাদার অনুকূলে আধ্যাত্িক ক্রমোন্নতির মাধ্যমরূপে এবং আপনার উম্মতের জন্য তাদের কৃত ক্ষুদ্র- বৃহৎ যাবতীয় ভুল-ক্রটির ক্ষতিপূরণরূপে । হজরত মুগীরা কর্তৃক বর্ণিত এক হাদিসেও একথার প্রমাণ রয়েছে যে, তাহাজ্জুদ নামাজ ছিলো রসুল স. এর জন্য নফল । তিনি বলেছেন, রসুল স. গভীর তাফসীরে মাযহারী/১৯৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।