এরপর বলা হয়েছে___ “ওয়া তৃয়িফাতুম মিনাল্ লাজীনা মাআ*ক্* | এর অর্থ__ এবং জাগে তোমার সঙ্গে যারা আছে, তাদের একটি দলও । এখানে “মিনাল্ লাজীনা মাআ'ক' এর মিন আংশিকার্থক। অর্থাৎ নিশি জাগরণকারী ছিলেন কিছুসংখ্যক সাহাবী, সকলেই নন। বাগবী তার তাফসীরে লিখেছেন, সকল সাহাবীই ছিলেন নিশি জাগরণকারী । কিন্তু তার একথাটি ঠিক নয়। এরপর বলা হয়েছে__ “ওয়াল্হু ইউকৃদ্দিরুল লাইলা ওয়ান নাহার'। এর অর্থ__ এবং আল্লাহ্ই নির্ধারণ করেন দিবস ও রাত্রির পরিমাণ । বাক্যটির যোগসূত্র রয়েছে 'রব্বাকা' (প্রতিপালক) এর সঙ্গে । উল্লেখ্য, এখানে সর্বনাম ব্যবহার না করে সরাসরি উল্লেখ করা হয়েছে নামপদ “আল্লাহ্ । এর তাৎপর্য হচ্ছে দিবস- রজনীর পরিমাপের রহস্য জানেন কেবল আল্লাহ্ । তাই তিনিই কেবল নির্ধারণ আল্লামা বায়যাবী লিখেছেন, এখানে বাক্যের প্রারস্তে আল্লাহ্ উল্লেখ করে ক্রিয়াপদীয় বাক্যে নামপদীয় বাক্যের বিধেয়কে স্থির করাতে প্রতীয়মান হয় যে, সময়ের প্রকৃত রহস্য কেবল আল্লাহই জানেন। অন্য কেউ নয়। এরকম বলেছেন আবদুল কাহের এবং জমখশারীও। সাক্কাকী অবশ্য এ প্রসঙ্গে পোষণ করেন ভন মত । এরপর বলা হয়েছে__ “তিনি জানেন যে, তোমরা এটা পুরোপুরি পালন করতে পারবে না। অতএব আল্লাহ্ তোমাদের প্রতি ক্ষমাপরবশ হয়েছেন'। একথার অর্থ__ আল্লাহ্ উত্তমরূপে এ বিষয়টি অবগত যে, তোমরা পূর্ণরূপে সময়ের রহস্য ভেদ করতে পারবে না। সময়ের যথাসংরক্ষণ ও যথা মূল্যায়নও তোমাদের ছারা সম্ভবপর নয়। সেকারণেই তিনি পাঁচওয়াক্ত নামাজের সময় নির্ধারণ করেছেন বৃদ্ধি-প্রলম্বায়ন, এগুলোই তো সময়প্রবাহের বাহ্যিক চিহ্ৃ। এ সকল চিহ্ন নির্ণয় করা সহজ । সেকারণেই আল্লাহ এখন থেকে রাতের অংশ নির্ধারণের জটিলতা রহিত করে দিলেন। এখন থেকে তোমাদের জন্য ফরজ হিসেবে নির্ধারণ করলেন সহজসাধ্য আমল-__ পাঁচ ওয়াক্ত নামাজ। এরপর বলা হয়েছে___ “ফাকৃরাউ মা তাইস্সারা মিনাল স্বুরআন' ৷ এখানকার “ফা” অব্যয়টি নিমিত্ত প্রকাশক । এভাবে বক্তব্যটি দীড়ায়__ গভীর রাতে উঠে যতোটুকু নামাজ পাঠ করা তোমাদের জন্য সহজ হয়, ততোটুকু নামাজ পড়ো । এখানে “আবৃত্তি করো" (ফাকৃরাউ) অর্থ নামাজ পাঠ করো । কোরআন আবৃত্তি করা নামাজের একটি অঙ্গ। আর এখানে এই অঙ্গটির উল্লেখ দ্বারাই উদ্দেশ্য করা হয়েছে পুরো অবয়বকে, অর্থাৎ নামাজকে । যেমন অন্য আয়াতে “কিয়াম” উল্লেখ করে উদ্দেশ্য করা হয়েছে পুরো নামাজকে । আর এটা একমত্যসম্মত অভিমত যে, “কিয়াম” (দেপগ্ডায়মানতা) ও “করাত (কোরআন পাঠ) দু'টোই নামাজের স্তস্ত। উল্লেখ্য, আলোচ্য আয়াত দ্বারা রাত্রি জাগরণের সময়সীমায় দুই-তৃতীয়াংশ, তাফসীরে মাযহারী/১৯৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।