টি 5১4৭5 £১৮৮5৪৪ £315256 2৯৮54 215225 4 15205 1 তমার তির িভি নমিতা দুই-তৃতীয়াংশ, কখনও অর্ধাংশ এবং কখনও এক-তৃতীয়াংশ এবং জাগে তোমার ংগে যাহারা আছে তাহাদের একটি দলও এবং আল্লাহই নির্ধারণ করেন দিবস ও রাত্রির পরিমাণ । তিনি জানেন যে, তোমরা ইহা পুরাপুরি পালন করিতে পারিবে না, অতএব আল্লাহ্ তোমাদের প্রতি ক্ষমাপরবশ হইয়াছেন। কাজেই কুরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ, ততটুকু আবৃত্তি কর, আল্লাহ্ জানেন যে, তোমাদের মধ্যে কেহ কেহ অসুস্থ হইয়া পড়িবে, কেহ কেহ আল্লাহ্র অনুগহ সন্ধানে দেশভ্রমণ করিবে এবং কেহ কেহ আল্লাহ্র পথে সংগ্রামে লিপ্ত হইবে । কাজেই তোমরা কুরআন হইতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি কর। অতএব সালাত কায়েম কর, যাকাত প্রদান কর এবং আল্লাহ্কে দাও উত্তম খণ। তোমরা তোমাদের নিজেদের মঙ্গলের জন্য ভাল যাহা কিছু অধ্িম প্রেরণ করিবে তাহা তোমরা পাইবে আল্লাহ্র নিকট । উহা উত্কৃষ্টতর এবং পুরস্কার হিসাবে মহত্তর। আর তোমরা ক্ষমা প্রার্থনা কর আল্লাহ্র নিকট; নিশ্চয়ই আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু । প্রথমে বলা হয়েছে__ ইন্না রব্বাকা ইয়া'লামু আন্নাকা তাকুমু আদৃনা'। এখানে 'আদ্না' অর্থ প্রায়, কাছাকাছি। মিন ছুলুছাইল লাইলি" অর্থ রাতের দুই তৃতীয়াংশ । “ওয়া নিস্ফাহু" অর্থ অর্ধেক। “ওয়া ছুলুছাহু' অর্থ এবং এক তৃতীয়াংশ । এভাবে বক্তব্যটি দীড়ায়__ হে প্রত্যাদিষ্ট পুরুষ! আপনার প্রভুপালক আপনার এবং আপনার কিছুসংখ্যক সহচরের রাত জেগে ইবাদত করার সংবাদ নিশ্চয় জানেন। কেননা তিনি সর্বজ্ঞ। তাই কখনো আপনি ও আপনার ওই সঙ্গীরা রাতের প্রায় দুই তৃতীয়াংশ সময়, কখনো অর্ধেক, আবার কখনো এক তৃতীয়াংশ সময় ধরে নামাজ ও কোরআন পাঠ করেন, সে সম্পর্কে তিনি এতোট্ুকুও অনবগত নন। উল্লেখ্য, আল্লামা ইবনে কার ও কুফানিবাসী কনরীগণ পাঠ করতেন নিসৃফাহু ওয়া ছুলুছাহু'। এভাবে পাঠ করলে পদ দুটি সম্পর্কযুক্ত হবে “আদৃনা” (প্রায়) শব্দটির সঙ্গে এবং অর্থ দাড়াকে_ আপনি রাত্রি জাগরণ করেন কখনো প্রায় দুই-তৃতীয়াংশ কখনো অর্ধেক এবং কখনো এক-তৃতীয়াংশ । অন্যান্য কারী পাঠ করতেন 'নিস্ফিহী ওয়া ছুলুছিহী”। এই পাঠরীতিকে মান্য করলে পদদু'টি সম্পর্কিত হবে 'ছুলাছাই' এর সঙ্গে এবং এমতাবাস্থায় বক্তব্যটি দাড়াকে_ আপনি নামাজ পড়েন কখনো প্রায় দুই-তৃতীয়াংশ, কখনো প্রায় অর্ধেক এবং কখনো প্রায় এক তৃতীয়াংশ রাত্রি ব্যাপী। আলোচ্য বাক্য থেকে একথাই প্রতীয়মান হয় যে, রসুল স. রাত জাগতেন কমপক্ষে এক-তৃতীয়াংশ রাত্রি ব্যাপী, অথবা এক চতুর্থাংশের অধিক। “এক চতুর্থাংশের অধিক' বলা হলো ইতোপূর্বের “কিংবা তদপেক্ষা অল্প” (মিনহু কূলীল) কথাটির ভিক্তিতে ৷ কথাটির উদ্দেশ্য এক চতুর্থাংশের অধিকই । তাফসীরে মাযহারী/১৯৭ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।