বলবেন, ওহে আদম! তিনি বলবেন, হে আমার প্রভুপালনকর্তা। এই যে আমি। আল্লাহপাক বলবেন, জাহান্নামের অংশ পৃথক করো । নবী আদম বলবেন, কতো? আল্লাহ্ বলবেন, প্রতি হাজারে একজন বাদ দিয়ে অন্য সবাই। তখন কোনো নারীই গর্ভবতী অবস্থায় থাকবে না। আর আপামর জনসাধারণকে মনে হবে নেশাগ্রস্ত, উন্যন্ত। কিন্ত আসলে তারা নেশাগ্রস্ত হবে না। ওরকম হয়ে যাবে তারা ভয়ে ও দুঃশ্ন্তায়। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রসুল! হাজারে একজন করে যারা জাহান্নামের আগুন থেকে নিস্তার পাবে, তারা কারা? তিনি স. বললেন, “ইয়াজুজ-মাজুজদের মধ্য থেকে জাহান্নামী হবে এক হাজার এবং তোমাদের মধ্য থেকে একজন (এ-ই হবে তখন জাহান্নামী ও জান্নাতীদের অনুপাত)। কিছুক্ষণ পর তিনি স. বললেন, তোমরা কি এ সংবাদে খুশী নও? যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, তোমরা হবে জান্নাতবাসীগণের এক চতুর্থাংশ । সাহাবীগণ আনন্দিত হয়ে উচ্চকণ্ঠে উচ্চারণ করলেন আল্লাহু আকবার তিনি স. পুনরায় বললেন তোমরা হবে জান্নাতবাসীদের এক তৃতীয়াংশ সাহাবীগণ পুনরায় তকবীর ধ্বনি দিলেন। তিনি স. আবারো বললেন, জান্নাতবাসীদের অর্ধেক হবে তোমরাই। সাহাবীগণ তকবীরধ্বনি দিলেন আরো অধিক উচ্চ কণ্ঠে। শেষে তিনি স. বললেন, জাহান্নামে (সাময়িকভাবে) তোমাদের সংখ্যা হবে অতি নগণ্য, যেনো শাদা ষাঁড়ের গায়ে একটি কালো পশম, অথবা কালো ঘাড়ের শরীরে একটি শাদা লোম । বোখারী, মুসলিম । এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে__ “সেই দিন আকাশ হবে বিদীর্ণ' একথার অর্থ __ আকাশ সুবিশাল, দুর্ভেদ্য ও সুদৃঢ় হওয়া সত্তেও কিয়ামতের দিন তার অস্তিত্ব রক্ষা করতে পারবে না। ভেঙে চুরে হয়ে যাবে চুরমার । এখানকার “সামা” (আকাশ) শব্দটি স্ত্রীলিঙ্গ। আর 'মুনফাত্িরিন' (বিদীর্ণ) শব্দটি পুংলিগ । আর আরবী ভাষার রীতি অনুসারে উদ্দেশ্য এবং বিধেয় হতে হয় সমলিঙ্গবাচক ৷ অথচ এখানে তা করা হয়নি। এর কারণ স্বরূপ বলা যেতে পারে, এখানে “সামা' অর্থ নেওয়া হয়েছে “সাকারা” (ছাদ), যা পুধলিঙ্গবাচক। এভাবেই শব্দদু'টোকে করা হয় সমলিঙসম্পন্ন। অথবা বলা যেতে পারে, এখানকার “মুনফাত্িরুন* এর পূর্বে প্রচ্ছন্ন রয়েছে 'শাই' (বস্ত) শব্দটি। অর্থাৎ আকাশ ভেঙে ফেটে যাওয়ার বন্ত। এই ব্যাখ্যাটিকে মেনে নিলে লিঙ্গরীতি সমস্যা আর থাকেই না। এরপর বলা হয়েছে___ “তার প্রতিশ্র্ঘতি অবশ্যই বাস্তবায়িত হবে । একথার অর্থ__ মহাপ্রলয়, মহাপুনরুথান, মহাবিচার এ সকল কিছু সম্পর্কে আল্লাহ যে অঙ্গীকার করেছেন, তার অন্যথা হওয়া অসম্তভব। তার এমতো অঙ্গীকার পরিপুরিত হবেই হবে। এরপরের আয়াতে (১৯) বলা হয়েছে__ নিশ্চয় এটা এক উপদেশ, অতএব যে চায় সে তার প্রতিপালকের পথ অবলম্বন করুক" । এখানে ইন্না হাজিহী” অর্থ তাফসীরে মাযহারী/১৯৫ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।