এখানে ইন্না আরসালনা ইলাইকুম রসুলা' অর্থ নিশ্চয় আমি তোমাদের নিকট পাঠিয়েছি রসুল । লক্ষণীয়, ইতোপূর্বে রসুল স.কে যেমন নিশ্চিতার্থক শব্দ ইন্না" (নিশ্চয়) দ্বারা সম্বোধন করা হয়েছিলো (ইন্না সানুল্কী), এখানেও তেমনই বক্তব্য শুরু করা হয়েছে ইন্না” দিয়ে । এভাবে দু'টো সম্বোধনকেই করা হয়েছে সমান গুরুতৃপূর্ণ । অর্থাৎ সম্বোধিতজন এক্ষেত্রে ভিন্ন হলেও বক্তব্যপ্রবাহকে করা হয়েছে প্রাসঙ্গিক ও বেগবান। “শাহীদান আ'লাইকুম' অর্থ তোমাদের জন্য সাক্ষীস্বরূপ। অর্থাৎ তোমাদের মধ্যে কে তাকে স্বীকার করো এবং কে করো না, তার সাক্ষ্য তিনি উপস্থাপন করবেন আমার কাছে। আর এখানকার “কামা আরসালনা' কথাটি এখানে বিশেষণ এবং এর বিশেষ্য এখানে রয়েছে অনুক্ত। এভাবে বক্তব্যটি দাড়ায়__ ফেরাউনের নিকট রসুল প্রেরণের বিষয়টি যেমন ছিলো, তোমাদের নিকট রসুল প্রেরণের বিষয়টি তেমনই । এরপরের আয়াতে (১৬) বলা হয়েছে__ কিন্ত ফেরাউন সেই রসুলকে অমান্য করেছিলো, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছিলাম । এ কথার অর্থ__ ফেরাউন আমা কর্তৃক প্রেরিত সেই বার্তাবাহককে অমান্য করেছিলো । ফলে আমি সে ও তার বশংবদদেরকে ডুবিয়ে মেরেছিলাম সমুদ্বগর্ভে। অতএব হে মক্কাবাসী! এখনো সময় আছে, সাবধান হও । সর্বান্তঃকরণে মেনে নাও আমা কর্তৃক প্রেরিত বার্তাবাহককে। অন্যথায় তোমাদেরকেও দেওয়া হবে ফেরাউন ও তার অনুসারীদের মতো, অথবা তদপেক্ষা অধিক শাস্তি । এখানে 'আখজাঁও ওয়াবীলা* অর্থ কঠিন শাস্তি দিয়েছিলাম । মুষলধারার বৃষ্টিকে বলে “ওয়াবীল'। আবার “ত্আ"মুন ওয়াবীলুন' অর্থ দুষ্প্রাপ্য আহার্য। এভাবে “কঠিন শাস্তি" কথাটির মর্মার্থ দীড়ায় ব্যতিক্রম ধারার সুকঠিন শাস্তি। বলা বাহুল্য, ব্যতিক্রম ধারার শাস্তিই দেওয়া হয়েছে ফেরাউন ও তার সম্প্রদায়কে । এরপরের আয়াতে (১৭) বলা হয়েছে__ অতএব যদি তোমরা কুফরী করো, বৃদ্ধে'। একথার অর্থ__ হে মক্কাবাসী! বিষয়টি তাহলে ভালোভাবে চিন্তা করে দ্যাখো । যদি তোমরা অবাধ্যতার সঙ্গেই জীবন যাপন করতে চাও এবং এভাবেই সাঙ্গ করো পৃথিবীর জীবন, তবে যেদিন ভয়ে-আতংকে দুশ্চিন্তায় বালকেরাও হয়ে যাবে বৃদ্ধের মতো পন্ককেশবিশিষ্ট ও নিস্তেজ, সেই ভয়ংকর কিয়ামত দিবসে কী করে তোমরা পাবে পরিত্রাণ? আত্মরক্ষাই বা করতে পারবে কী করে জাহান্নামের মর্মন্তদ ও চিরস্থায়ী শাস্তি থেকে? বক্তব্যটি একটি উপমা । অর্থাৎ বালকের বৃদ্ধ হয়ে যাওয়ার উপমা উপস্থাপন করে এখানে ধারণা দেওয়া হয়েছে মহাপ্রলয়কালের ভয়াবহতার । হজরত আবু সাঈদ খুদরী থেকে সুপরিণতসূত্রবিশিষ্ট একটি হাদিসে এসেছে, একবার রসুল স. বললেন, প্রতিফল দিবসে আন্রাহপাক নবী আদমকে ডেকে তাফসীরে মাযহারী/১৯৪ ॥|.11100119,.00
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।