Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

দীড়ায়_ হে আমার রসুল! শুনুন, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি ভয়ংকর সব শাস্তির উপকরণ ___ শৃঙ্খল, লেলিহান অগ্নি, এমন বিস্বাদযুক্ত খাদ্য, যা আটকে থাকবে গলায়। এছাড়াও রয়েছে আরো অনেক মর্মন্তদ শাস্তি । আগুনের কারণে । অর্থাৎ খাদ্য হিসেবে তাদেরকে খেতে দেওয়া হবে আগুন। হজরত ইবনে আব্বাস বলেছেন, তাদেরকে খাওয়ানো হবে যাকুমবৃক্ষ । হজরত ইবনে আব্বাস থেকে আবদুল্লাহ্‌ ইবনে আহমদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, দোযখে রয়েছে “দ্বরী' নামক একটি বৃক্ষ, যা হবে কণ্টকাকীর্ণ, তিক্ত, মরদেহবৎ দুর্ন্যুক্ত ও উত্তপ্ত। ওই বৃক্ষ দোজখীদেরকে যখন খাওয়ানো হবে, তখন তা আটকে থাকবে তাদের কণ্ঠনালীতে ৷ তারা তা না গিলতে পারবে, না পারবে উগলে দিতে । “আ'জাবান আ'লীমা" অর্থ মর্মন্তদ শাস্তি। এসম্পর্কে সুপরিণত সুত্রে হজরত হুজায়ফা থেকে ইবনে আবিদ্‌ দুন্ইয়া বর্ণনা করেছেন, নরকবাসীদের উপরে আপতিত হবে অগ্নি, সর্প ও বৃশ্চিক। ওই সর্প যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ছাড়ে, তবে প্রাচ্য-প্রতীচ্যের সবকিছু জলে পুড়ে ছারখার হয়ে যাবে । আর যদি সে একজন মানুষকে দংশন করে, তবে সকল মানুষই হয়ে যাবে লাশ । ওই সর্প ও বৃশ্চিকগুলো প্রবেশ করবে নরকবাসীদের চামড়ার মধ্যে। হজরত আবু সাঈদ বলেছেন, নারকীদের মধ্যে সর্বাপেক্ষা লঘু শাস্তি হবে আবু তালেবের ৷ তাকে পরানো হবে অগ্নিপাদুকা । ফলে গলে যাবে তার মস্তকের মগজ । হজরত নোমান ইবনে বশীর থেকে মুসলিম বর্ণনা করেছেন, নরকবাসীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে ওই সকল লোকের, যাদেরকে পরানো হবে আগুনের জুতা | ফলে জলন্ত উনুনে চাপানো ডেকচির ফুটন্ত পানির মতো টগবগ করে ফুটতে থাকবে তাদের মাথার মগজ সে তখন ভাববে, সবচেয়ে বেশী শাস্তি ভোগ করছে সে। এরকম আরো হাদিস বর্ণনা করেছেন হজরত আবু হোরায়রা থেকে হাকেম । এরপরের আয়াতে (১৪) বলা হয়েছে__ “সেই দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ বহমান বালুকারাশিতে পরিণত হবে'। একথার অর্থ__ কিয়ামতের দিন শুরু হবে প্রচণ্ড ভূকম্পন । পৃথিবী ও পৃথিবীর পাহাড়- পর্বতগুলো কাপতে থাকবে থর থর করে । এভাবে সেগুলো হবে ধুলিসাৎ। পরিণত হবে বালুকারাশিতে । এখানে য়াওম' (দিবস) কথাটি ক্রিয়ার কালাধার। আর ক্রিয়ার বিবরণ উল্লেখ করা হয়েছে আগের আয়াত দুটোতে । বলা হয়েছে, শৃঙ্খল, অগ্নি ও তিক্ত খাদ্যের কথা । সংশয়ঃ পৃথিবীতে ভূকম্পন শুরু হবে শিঙ্গার প্রথম ফুকারের পূর্বে। আর সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে শাস্তি দেওয়া হবে মহাবিচারপর্ব শেষে নরকে । অথচ এখানে আগে দোজখের শাস্তির বিবরণ দেওয়ার পর উল্লেখ করা হলো কিয়ামতের | এতে করে বর্ণনার ক্রম-বৈপরিত্যকে প্রশ্রয় দেওয়া হলো না কি? তাফসীরে মাযহারী/১৯২ ॥|.11100119,.00

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।