Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

" আমার নিকট আছে শৃংখল ও প্রজ্বলিত অগ্নি, 1 আর আছে এমন খাদ্য, যাহা গলায় আটকাইয়া যায় এবং মর্মন্তদ শাস্তি । 1 সেই দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হইবে এবং পর্বতসমূহ বহমান বালুকারাশিতে পরিণত হইবে । প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে হে আমার প্রিয়তম রসুল! সত্যপ্রত্যাখ্যানকারীদের মুখে উন্মাদ" “কবি” যাদুকর" ইত্যাদি অপবচন শুনে আপনি মনঃক্ষুণ্র হবেন না। অবলম্বন করুন ধৈর্য । কৌশলে এড়িয়ে চলুন তাদেরকে । তাদের অশুভ আচরণের বিপরীতে প্রদর্শন করুন সৌজন্য । উল্লেখ্য, জেহাদের বিধান অবতীর্ণ হওয়ার পর এই আয়াতখানির কার্যকারিতা রহিত হয়েছে। এরপরের আয়াতে (১১) বলা হয়েছে__ “ছেড়ে দাও আমাকে এবং বিলাস সামশ্রীর অধিকারী সত্য অস্বীকারকারীদেরকে' । একথার অর্থ__ হে আমার রসুল! আবু জেহেল ও তার মতো অন্যান্য বিত্তপতি সত্যপ্রত্যাখ্যানকারীদের বিষয়টি আপনি আমার প্রতি ন্যস্ত করুন। তাদেরকে শায়েস্তা করতে আমিই যথেষ্ট। যথাকালে যথাশান্তি আমি তাদেরকে দিবোই । সুতরাং এ নিয়ে আপনি যেনো আর বিচলিত না হন। এখানে “উলিন্‌ নি'মাতি' (বিলাস সামগ্রীর অধিকারী) বলে বুঝানো হয়েছে অংশীবাদীদের দলপতিকে। আর “ওয়াল মুকাজ্জিবীন” (সত্য অস্বীকারকারীদেরকে) কথাটির “ওয়াও” (এবং) এখানে ব্যবহৃত হয়েছে “সাথে? অর্থে। এরপর বলা হয়েছে__ “আর কিছুকালের জন্য তাদেরকে অবকাশ দাও? । একথার অর্থ__ আপনি স্বাভাবিক নিয়মে তাদেরকে মরতে দিন। তারপর চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা তো তাদের জন্য রয়েছেই। অথবা অচিরেই আমি পৃথিবীতেও তাদেরকে শাস্তি দিবো । মুসলমানদের হাতে যুদ্ধক্ষেত্রে ভবলীলা সাঙ্গ করার ব্যবস্থা করবো তাদের । এভাবে স্বস্তিদান করবো আপনাকে এবং আপনার অত্যাচারিত সঙ্গীসাথীকে। মুকাতিল ইবনে হাব্বান বলেছেন, কথাটির মাধ্যমে দেওয়া হচ্ছে বদর যুদ্ধ সংঘটিত হওয়ার ইঙ্গিত। ওই যুদ্ধেই নিহত হয়েছিলো সত্যঅস্বীকারকারীদের প্রধান প্রধান দলপতিরা । এরপরের আয়াতদ্ধয়ে বলা হয়েছে__ “আমার নিকট আছে শৃঙ্খল ও প্রজ্লিত অগ্নি ১২) আর আছে এমন খাদ্য, যা গলায় আটকে যায় এবং মর্মন্তুদ শাস্তি' (১৩)। এখানকার “আনকালা” শব্দটি 'নাকালা” এর বহুবচন। এর অর্থ শৃঙ্খল, বেড়ি। বায়হাকীর বর্ণনায় এসেছে, এখানে “আনকালাঁও ওয়া জ্বাহীমা” অর্থ অগ্নিশৃঙ্খল। “ওয়া ত্য়ামান জা গুছ্ছাতিন* অর্থ এমন খাদ্য, যা গলায় আটকে যায়, যা গলাধঃকরণ করা যেমন যায় না, তেমনি যায় না উগলানো | এভাবে বক্তব্যটি তাফসীরে মাযহারী/১৯১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।