হজরত ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্ যেরকম তোমাদেরকে রিজিক দিবেন সেভাবে, যেভাবে তিনি রিজিক দেন বিহঙ্গকুলকে । তারা প্রত্যষে নীড় ত্যাগ করে ক্ষুধার্ত উদরে, আর সন্ধ্যায় নীড়ে ফিরে আসে পানাহার-পরিতৃপ্ত হয়ে । তিরমিজি, ইবনে মাজা । তিনি আরো বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, জিবরাইল ফেরেশতা আমার কক্ষ্যাভ্যন্তরে এই কথাটি প্রক্ষেপণ করেছে যে, নির্ধারিত উপজীবিকা নিঃশেষ হওয়ার পূর্বে কেউই পরলোকগমন করে না। সুতরাং তোমরা সাবধান হও । উপজীবিকা অন্বেষণ করো শরিয়তসিদ্ধ পথে । হাদিসটি বায়হাকী উল্লেখ করেছেন তার “শো*বুল ইমানে" এবং বাগবী তার “শরহে সুনাহ'য় । হজরত আবু জর থেকে তিরমিজি বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সংসার বিরাগ এরকম নয় যে, তুমি হালালকে মনে করবে হারাম। বিনষ্ট করবে বৈধ ধনসম্পদ ৷ বরং সংযম হচ্ছে এই, তোমার নিকট যা আছে, তার চেয়ে তুমি অধিক নির্ভরশীল হও, যা আছে আল্লাহ্র অধিকারে তার উপর । বিপদে পতিত হলে কামনা কোরো না বিপদের প্রলম্বায়নকে । আমাদের পরম শ্রদ্ধার্থ শায়েখ মাওলানা ইয়াকুব চরখী রহঃ বলেছেন, এ সুরার শুরু থেকে এ পর্যন্ত দিক-নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন আধ্যাত্মিক অধ্যাসনের (মাকামের), পথপরিক্রমার (সুলুকের)। নিশীথের নিভৃত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, আন্লাহ্মগ্নতা, আল্লাহ্নির্ভরতা এ সকল কিছুর রয়েছে বিভিন্ন স্তর। তবে এর মধ্যে সবাধিক গুরুতৃপূর্ণ অধ্যাসন হচ্ছে অরাতিকুলের অবদমন, দলন, যার দিকনির্দেশনা দেওয়া হয়েছে পরবর্তী আয়াতে । সাঃ ১০, ১১, ১২, ১৩, ১৪ ৫ 49 নি? 14-7-55 রি 42001597986 6৫০ মির ক 2৫0৩2153450 5৯145 7 লোকে যাহা বলে, তাহাতে তুমি ধৈর্য ধারণ কর এবং সৌজন্য সহকারে উহাদিগকে পরিহার করিয়া চল। 1 ছাড়িয়া দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী সত্য অস্বীকারকারীদিগকে; আর কিছু কালের জন্য উহাদিগকে অবকাশ দাও, তাফসীরে মাযহারী/১৯০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।