তাকে করেছি জীবিত” “তোমরা ছিলে নিষ্প্রাণ, এরপর আমি তোমাদেরকে দান করেছি জীবন' “তিনি ভূমিকে জীবন্ত করেছেন তার মৃত্যুর পর । এতে করে বুঝা পারে না এবং জীবন অস্তিতৃনির্ভর । কেউ কেউ আবার বলেছেন, মৃত্যুও অস্তিতনির্ভর, তবে সে অস্তিত্ব জীবিত অস্তিত্ের বিপরীতধর্মী । অর্থাৎ জীবনের বিপরীত মরণ (যেনো কোনো মুদ্বার এপিঠ ও ওপিঠ)। জীবনের বৈশিষ্ট্য হচ্ছে প্রজ্ঞা, সামর্থ্য, সচলতা ও অনুভূতি । প্রতিটি জীব সত্তায় এ লক্ষণগুলো পরিদৃষ্ট হয়। মৃত্যু এগুলোকেই বিলোপ করে। এমতো অভিমতের প্রমাণরূপে উল্লেখ করা হয় এই আয়াতকেই যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন” । অতএব বুঝতে হবে মৃত্যু যখন সৃষ্ট, তখন তা অবশ্যই অস্তিত্বশীল। কেননা অস্তিত্হীন কোনো কিছু “সৃষ্ট পদবাচ্য হতে পারে না। আমরা কিন্তু এই অভিমতটির পরিপন্থী । তাই আমাদের বক্তব্য হচ্ছে, মৃত্যু এমন কোনো অনস্তিত্ব নয়, যা অন্য কোনো স্থান থেকে এনে শরীরের সঙ্গে সম্পৃক্ত করা হয়। বরং মৃত্যু হচ্ছে দেহের বিলোপন সংক্রান্ত একটি বিশেষণ, যা কার্যকর হয় দেহাভ্যন্তরেই । আর তার লক্ষণ পরিলক্ষিত হয় শবদেহে। তখন সচল দেহ হয়ে যায় অচল, স্থবির, অনুভূতিশূন্য ও অকর্মণ্য। যেমন চক্ষুম্মানেরা হয়ে যায় দৃষ্টিহীন, যখন বিলোপিত হয় তাদের দৃষ্টিশক্তি। তাই তন্ৃজ্ঞগণ বলেন, প্রতিটি পদার্থ তাদের নেপথ্যকে নিয়ে আল্লাহ্র জ্ঞানভাগ্তারে সতত বিদ্যমান। যেমন জীবন বিদ্যমান তার মৃত্যুসহ, জ্ঞান, ক্ষমতা ও দৃষ্টি বিদ্যমান যথাক্রমে তাদের অজ্ঞতা, অক্ষমতা ও অন্ধত্বসহ। একেই বলে প্রকৃতির তত্ব। একেই বলে 'হাকায়েকে কাওনিয়া* বা 'কুন' (হও) নির্ভর আদেশে প্রতিষ্ঠিত জগতের মৌলিক তত্ব এবং একেই বলে “আয়ানে ছাবেতাহ্* অর্থাৎ প্রতিষ্ঠিত মৌল । ওই নৈপথ্যিকতার ভিত্তি অবশ্য অবিকল আল্লাহ্র গুণবন্তা নয়, বরং গুণবন্তার প্রতিবিস্ব। কিন্ত প্রকাশ্য যা কিছু তার ভিত্তি এটাই । এই হিসেবে বলতে হয় প্রকাশ্য জগত ওই প্রতিবিষ্বেরই প্রতিবিষ্ব। সেকারণেই প্রতিটি মূল অবস্থিতিকে বলে “কওনে আউয়াল” (প্রথম প্রতিষ্ঠা)। ওই অবস্থিতিই অনুপ্রেরণার উৎস। ওখান থেকেই অস্তিত্বে আনা হয় সন্তাব্য জগতের প্রকাশ্য দিকটিকে। আর তা সুসম্পন্ন হয় সততস্বাধীন অভিপ্রায়ধারী, সর্বজ্ঞ ও সর্বশক্তিধর আল্লাহ্ কর্তৃক । যেনো কীচের দেয়াল ঘেরা কোনো প্রদীপ থেকে ঠিকরে পড়া আলো, যা বিচ্ছুরিত হয় ওই কীচের দেয়ালের বাইরে । এ বিষয়টিকেই এক আয়াতে প্রকাশ করা হয়েছে এভাবে “তার জ্যোতির দৃষ্টান্ত যেমন তাকে রক্ষিত একটি প্রদীপ, প্রদীপটি রক্ষিত কাচের চিমনীর মধ্যে" । একথাটিও মনে রাখতে হবে যে, আল্লাহপাকের “সিফাত' (গুণবন্তা) এর প্রতিবিশ্ব এবং সন্তাব্য জগতের প্রকাশের মাধ্যম কার্ধকর কেবল ইহজগতে ৷ পরজগতে নয়। কেননা ইহজগত নশ্বর এবং পরজগত অনশ্বর। আর 'কুনতুম আমওয়াতান ফা আহ্ইয়াকুম” (তোমরা ছিলে মৃত, তারপর আমি তোমাদেরকে জীবিত করেছি) এবং মান কানা মাইতান ফা আহ্ইয়াকুম' (সে ছিলো মৃত, এরপর আমি তোমাদেরকে করেছি জীবিত) আয়াতদ্বয়ের মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, মৃত্যু হচ্ছে একটি সম্ভাব্য বিশেষণ এবং তা জীবন অপেক্ষা অগ্রগামী । তাফসীরে মাযহারী/১৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।