এরপরের আয়াতে (৯) বলা হয়েছে__ “তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব তাকেই গ্রহণ করো কর্মবিধায়করূপে'। এখানকার 'রব্বুল মাশরিকু' কথাটির 'রব্বুল' শব্দটিকে পেশ সহযোগে পাঠ করেছেন আল্লামা ইবনে কাছীর, কীরী নাফে, কারী আবু আমর ও কৃরী হাফস। এমতাবস্থায় শব্দটি হবে একটি উহ্য উদ্দেশ্যের বিধেয় । অথবা শব্দটিই হবে উদ্দেশ্য এবং এর বিধেয় হবে অবলুপ্ত। আর যদি শব্দটিকে যের সহযোগে 'রব্বিল' পাঠ করা হয়, তবে বলতে হবে, শব্দটি আগের আয়াতে উল্লেখিত “রব্বিকা' এর অনুবর্তিকা। কিংবা বলা যেতে পারে, এর পূর্বে অনুক্ত রয়েছে একটি শপথসূচক বাক্য, যার জবাব “লা ইলাহা ইল্লা হুয়া (তিনি ব্যতীত কোনো ইলাহ নেই)। “ফাত্তাখিজ্হু ওয়াকীলা' অর্থ অতএব তাকেই গ্রহণ করো কর্মবিধায়করূপে । এখানকার 'ফাত্তাখিজ্হু' এর ফা" অতএব) হচ্ছে নিমিত্ত অব্যয় । এভাবে বক্তব্যটি একক ও অপ্রতিদ্বন্থী অধিকর্তা । আর তিনি ছাড়া যেহেতু অধিকর্তা কেউ নেই এবং উপাস্য হওয়ার দিক থেকে তিনি যখন এক, একক ও অদ্ভিতীয়, সেহেতু সকল কর্মকাণ্ড তার প্রতি ন্যস্ত করাই সমীচীন। অতএব হে আমার প্রিয়তম নবী! আপনি এমনই করুন। থাকার কথাই কি এখানে বলা হলো? যদি তাই হয়, তবে তো প্রশ্রয় দেওয়া হলো সন্ত্যাসবাদকেই। সমাজ জীবন তাহলে চলবে কীভাবে? উত্তরে বলা যেতে পারে, না, বিষয়টি সেরকম নয় । অপরিহার্য বৈধ কর্মকাণ্ডে মানুষকে তো নিয়োজিত থাকতেই হবে। তবে তাকে সর্বাবস্থায় নির্ভর করতে হবে আল্লাহ্র উপরে এবং সকল প্রয়োজন পূরণ ও সমস্যা দূরীকরণের প্রার্থনা জানাতে হবে কেবল তারই সকাশে। কেননা তিনিই সমগ্র সৃষ্টির একক সৃজয়িতা, পালয়িতা, অধিকর্তা। সকল কল্যাণ ও অকল্যাণ নির্ধারিত হয় তারই অভিপ্রায়ে ৷ তিনিই একমাত্র উপাস্য । সুতরাং তার নিকটে সকলকিছু ন্যস্ত করাই তো সমীচীন বরং তা অত্যাবশ্যক । বিশ্বাসের দাবি তো এটাই। “রব্বুল মাশ্রিকি ওয়াল মাগ্রিবি লা ইলাহা ইল্লা হুয়া বচনটি স্ততিপ্রকাশক। বচনটিতে প্রকাশ পেয়েছে আল্লাহ্র বিশেষ গুণাবলী । বচনটি এখানে একথাই প্রমাণ করে যে, আল্লাহ্্পাকের কর্ম ও আধিপত্যের বিস্তৃতি তার প্রজ্ঞা ও অজেয় শক্তিমত্তাকে পরিবেষ্টন করে রেখেছে । আর “লা ইলাহা ইল্লা হুয়া (তিনি ব্যতীত কোনো ইলাহ্ নেই) কথাটির দ্বারা চিরতরে বিলুপ্ত করা হয়েছে অন্য কারো, অথবা অন্য কোনোকিছুর উপাস্য হওয়ার সম্ভাবনাকে প্রতিষ্ঠা করা হয়েছে এমতো শাশ্বত বিশ্বাসেরর_ আল্লাহই একমাত্র উপাস্য । আধ্যাত্ম পথের পথিকগণ যখন এই অবস্থানটি অতিক্রম করে, তখনই তার জিকির হয় প্রকৃত জিকির। এর আগে আগে যা হয়, তা জিকিরের অনুশীলন মাত্র, প্রকৃত জিকির নয় । এভাবে বিভিন্ন স্তর অতিক্রম করে সে সান্িধ্যপ্রাপ্ত হয় মহান আল্লাহ্র । তখন তার অন্তর থেকে মুছে যায় পৃথিবীপ্রসক্তি। ফলে সে একনিষ্ভাবে হতে পারে আল্লাহ্মগ্ন তাফসীরে মাযহারী/১৮৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।