কথাটির অর্থ “ফানা' হওয়া। এমনভাবে নিজেকে হারিয়ে ফেলা যাতে অন্তর্জগতে গুণাবলীসম্পৃক্ত জ্ঞান, যা লাভ হতে পারে একনিষ্ঠভাবে আন্রাহতে মগ্ন হলে। অর্থাৎ ফানা (আত্মবিলোপন) লাভ করে। এরকম হওয়াও সম্ভব যে, এখানে “জিকির' অর্থ মৌখিক জিকির, যা অবশ্যই সম্পৃক্ত সার্বক্ষণিক জিকিরের সঙ্গে। আর “সার্বক্ষণিক জিকির” অর্থ সুযোগ ও সামঞ্থ্যানুসারে জিকির করা। এরকম জিকিরও পৌছে দিতে পারে “তাবাত্তাল' (একনিষ্ভাবে আল্লাহ্মগ্ন) এর পর্যায়ে। এরকম জিকিরও নিরবচ্ছিন্ন জিকির পদবাচ্য । তবে শর্ত হচ্ছে পরিবেশ পরিস্থিতি হতে হবে অনুকূল এবং সাথে সাথে পেতে হবে সামর্থ্যের তোওফীকের) আনুকূল্য, যেমন দেখা যায় কোনো কোনো নবী ও কিছুসংখ্যক ওলীর ক্ষেত্রে। কিংবা বলা যেতে পারে, স্বীয় পীর- মোর্শেদের তাওয়াজ্জোহ এর ফলে সামর্থ্য প্রাপ্তি হয় সহজে । এরকম ব্যাখ্যার প্রেক্ষাপটে বলতে হয়, এখানে “একনিষ্ভাবে আল্লাহ্মগ্ন হওয়ার পূর্বে প্রতিপালকের নাম স্মরণ করো” কথাটির উল্লেখ করা হয়েছে সঠিক ও স্বাভাবিক কেননা সাফল্যের উল্লেখের পূর্বে সাফল্যলাভের মাধ্যমের উল্লেখ করাই রীতিসম্মত। এখানেও তেমনি মূল সাফল্য হচ্ছে আল্মাহ্মগ্ন হওয়া এবং তার মাধ্যম হচ্ছে জিকির । বর্ণিত ব্যাখ্যার প্রেক্ষিতে বলা যায়, এখানে প্রতিপালকের নামের স্মরণ করো' বলে নির্দেশ করা হয়েছে “আল্লাহ্' নামের পুনঃপুনঃ আবৃত্তির । আর পরবর্তী আয়াতে “তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা” কথাটিতে প্রকাশ পেয়েছে এই তত্ত্টি যে, তার জ্ঞান ও ক্ষমতা সর্বত্রগামী | অর্থাৎ তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিধর। এরপরের কথাটিতে (লা ইলাহা ইল্লা হুয়া) রয়েছে দু'টি বিষয়_ খণাত্মক ও ধ্বনাত্মক। অর্থাৎ “নফী' (লো ইলাহা) এবং 'ইছবাত' (ইল্লা হুয়া)। এই বাক্যটির পুনরাবৃত্তিও জিকির এবং এমতো জিকির জিকিরকারীকে পৌছে দেয় পরিপূর্ণ নৈকট্যে (কামেল বেলায়েতে)। নফি হচ্ছে আল্লাহ্ ছাড়া অন্য সকল কিছুকে অভীষ্ট পথ থেকে বিলীন করে দেওয়া এবং 'ইছবাত' হচ্ছে প্রমাণ করা কেবল আনুরূপ্যবিহীন আল্লাহ্কে । উল্লেখ্য, নিশিথের নামাজ, কোরআন তেলাওয়াত এবং প্রভুপালনকর্তার মহিমময় নামের জিকির পৃথক পৃথক তিনটি বিধান । এমতো বিশ্লেষণের প্রেক্ষাপটে এ বিষয়টিও সুস্পষ্ট হয়ে গেলো যে, নামাজ, কোরআন পাঠ, “আল্লাহ্” আল্লাহ্" জিকির এবং 'নফী ইছবাত” (লা ইলাহা ইল্লাল্লহ্) জিকির___ এই চারটি আমল আল্লাহ্র নৈকট্যভাজন হওয়া ও প্রিয়ভাজন হওয়ার মুল মাধ্যম । প্রথমোক্ত দু'টি উপনীত করায় মর্যাদার চূড়ান্ত স্তরে। আর শেষোক্ত দু'টি সাহায্য করে প্রাথমিক ও মধ্যবর্তী স্তরসমূহ অতিক্রম করতে । যেহেতু এখানে সম্বোধিতজন রসুল স. স্বয়ং এবং যেহেতু তিনি স. সকল নবী ওলীগণের পুরোধা, তাই প্রথমে উল্লেখ করা হয়েছে নামাজ পাঠ ও কোরআন আবৃত্তির । তারপর সাধারণ সালেকদের (আধ্যাত্মিক পথের পথিকদের) উপযোগী মাধ্যম “জিকির” ও “তাবাত্তাল' এর। তাফসীরে মাযহারী/১৮৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।