Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

বান্দার অধিকার, গ্রহণ করতে হবে সন্াস। বলা বাহুল্য, সন্াস অবলম্বনের অবকাশ ইসলামে নেই। ইসলাম হচ্ছে কর্মবাদ, নিস্কিয়তাবাদ নয়। জীবনাবাদ, পলায়নবাদ নয়। তাই পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, প্রতিবেশী, পথচারী, বিধবা এতিমদের অধিকার পূরণ করতে গিয়ে সংসারী যেমন হতে হবে, তেমনি অন্তর্দেশকে সদা মুক্ত রাখতে হবে এ সকল কিছুর মোহ থেকে, অতি-আকৃষ্টি থেকে । তাই আলোচ্য বাক্যের মর্মীর্থ হচ্ছে_ আল্লাহ্‌র স্মরণে একাগ্র হও, কিন্তু একেবারে আত্মবিস্মৃত হয়ো না। কেননা আত্মভোলা যারা, তারা যেমন বান্দার আধ্যাত্ম-মনীষীগণ তাই বলেন, যে পথ আমরা রুদ্ধ করতে চাই, সে পথের মোহনা দ্বিধাবিভক্ত। একটি হচ্ছে সৃষ্টির সঙ্গে সম্পর্কচ্যতি এবং অপরটি হচ্ছে আল্লাহ্‌র প্রতি পূর্ণ অভিমুখীনতা। এদু'টো আবার একটি অপরটির জন্য অপরিহার্য । একারণেই আল্লাহ্‌ বান্দার উভয় কর্তব্য নির্দেশ করতে গিয়ে মাঝে যুক্ত করেছেন যোজক অব্যয় “ওয়াও” (এবং), যা সমষ্টির অর্থবহ। প্রথমে নির্দেশ করেছেন “তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো”। তারপর বলেছেন “এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন হও" । দায়িত্ব দু'টিকে তিনি একাকার করে দেননি । তবে মুখ্য উদ্দেশ্য উল্লেখ করেছেন প্রথমে । তারপর দিয়েছেন পার্থৰ মোহ থেকে বিচ্ছিন্ন হওয়ার নির্দেশ, যা মূলতঃ মুখ্য উদ্দেশ্যটিরই পরিপূরক । আমি 'জিক্রুল্লাহ্‌* (আল্লাহ্র জিকির)কে বলি মহাসত্যের মানদণ্ড। কেননা জিকিরই কেবল দূর করে দিতে পারে আলস্য, ওদাসীন্য ও বিস্মৃতি। আর এমতো জিকিরই এলমে হুজুরী। অর্থাৎ যে এলমে হুজুরীসম্পন্ন সে-ই কেবল হতে পারে সার্বক্ষণিক জিকিরকারী | এধরনের ব্যক্তিবর্গই এমন অবস্থানে স্থিত হন, যাকে বলে অভেদ (ইত্তেহাদ) ও সুস্থিতি (বাকা)। শব্দ ব্যবহারে ভিন্নতা থাকলেও এখানে অর্থণত দিক থেকে প্রকৃত বিষয় অভিন্ন। আর এই অভিন্ন কর্তব্যটিকেই প্রথম যুগের পুণ্যবান মনীষীগণ বলেছেন চিত্তশুদ্ধি (এখলাস)। আলোচ্য আয়াতের ব্যাখ্যা ব্যপদেশে হজরত ইবনে আব্বাস তাই উপদেশ দিয়েছেন, তোমরা বিশুদ্ধচিত্ত হও কেবল আল্লাহ্‌র জন্য । এখানে “ওয়াজ্কুর রব্বাকা" না বলে বলা হয়েছে “ওয়াজ্কুরিস্মা রব্বিকা?। অর্থাৎ “আল্লাহ্র জিকির করো” না বলে বলা হয়েছে “আল্লাহ্র নামের জিকির করো” । কেনো? এমতো প্রশ্নের জবাবে বলা যেতে পারে যে, আল্লাহ্‌র সত্তার জ্ঞান ও পরিচিতি লাভ অতীব দুরূহ । কেননা এর মধ্যে রয়েছে অগণন অন্তরাল, এমনই দুর্বোধ্যতা, সৃষ্টির পক্ষে যা ভেদ করা অসম্ভব । তবে হ্যা, তার নাম ও গুণাবলী সম্পর্কে সৃষ্টি তার পরিচয় যৎকিঞ্চিত হলেও লাভ করতে সক্ষম । সেকারণেই এখানে বলা হয়েছে “একনিষ্ভাবে তাতে মগ্ন হও” । অর্থাৎ একাগ্রতার সঙ্গে কেবল তার প্রতি অভিনিবেশী হয়ে করতে থাকো তার নামের জিকির । তাহলে তার নাম- গুণাবলী থেকে বিচ্ছুরিত দ্যুতিচ্ছটা দ্বারা তোমরা রঞ্জিত হতে পারবে এবং পাবে তার আনুরূপ্যবিহীন পরিচয়। উল্লেখ্য, এখানে “তাবাত্তাল' (একনিষ্ভাবে) তাফসীরে মাযহারী/১৮৭ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।