Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

নয়। ইমাম আবু হানিফা ও ইমাম আহমদের অভিমত হচ্ছে, “বিসমিল্লাহ্‌' নীরবে পাঠ করতে হবে কেবল সুরা ফাতিহার শুরুতে । অন্যান্য সুরার শুরুতে কিছুতেই নয়। এক বর্ণনায় পাওয়া যায়, ইমাম মোহাম্মদ বলেছেন, প্রতি সুরার শুরুতে “বিসমিল্লাহ পাঠ করা মোস্তাহাব। আমি সুরা ফাতিহার তাফসীরে সপ্রমাণ উল্লেখ করেছি যে “বিসমিল্লাহ্‌* সুরা ফাতিহা এবং অন্য কোনো সুরারই অংশ নয়। আর নামাজের মধ্যে বিসমিল্রাহ্র সরব উচ্চারণ রসুল স.এর আমল দ্বারা যেমন প্রমাণিত হয়নি, তেমনি প্রমাণিত হয়নি খলিফা চতুষ্টয়ের আমল দ্বারা । নামাজের ভিতরে সরবে “বিসমিল্লাহ পাঠের সমর্থনে শাফেয়ী মতাবলম্বীগণ উপস্থাপন করেছেন নয়টি হাদিস। হাদিসগুলি বর্ণনা করেছেন দারাকুতনী ও খতিব বাগদাদী। কিন্তু ইবনে জাওজী হাদিসগুলি উল্লেখ করার পর মন্তব্য করেছেন, দারাকুতনী বলেছেন, হাদিসগুলির সূত্রপরম্পরা সঠিক নয় । তবে কেবল সাহাবীগণ থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, সেগুলোর কোনো কোনোটি বিশুদ্ধ, কোনো কোনোটি শিথিল। আবু দাউদের এক বর্ণনায় এসেছে, রসুল স. ওই সময় বিসমিল্লাহ সশব্দে পাঠ করতেন, যখন ইয়ামামার মিথ্যাবাদী মুসায়লামা প্রসিদ্ধ ছিলো “ইয়ামামার রহমান' নামে। মক্কার মুশরিকেরা তা শুনে বলেছিলো, শোনো, শোনো, এবার মোহাম্মদ ডাকতে শুরু করেছে ইয়ামামাবাসীদের পরম পূজনীয় রহমান মুসায়লামাকে। এ করার নির্দেশ দেন। রসুল স. এই আমলটি অক্ষুণ্ন রেখেছিলেন তার মহাতিরোভাব পর্যন্ত । এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে, রসুল স. তার মক্কাবাসের প্রথমদিকে নামাজে “বিসমিল্লাহ পাঠ করতেন সশব্দে। তারপর আর এরকম করেননি । সেকারণেই মহামান্য খলিফা চতুষ্টয় এবং মান্যবর সাহাবী ইবনে মাসউদ, আম্মার আবদুল্লাহ্‌ ইবনে আরকাম এবং শ্রদ্ধেয় তাবেয়ী হাসান বসরী, শা*বী, সাঈদ ইবনে যোবায়ের, ইব্রাহিম নাখয়ী, কাতাদা, ওমর ইবনে আবদুল আযীয, আসমাশ, সুফিয়ান সওরী প্রমুখের আমলে “বিসমিল্লাহ্'র সশব্দ পাঠের কোনো প্রমাণ নেই। অবশ্য মান্যবর সাহাবী মুয়াবিয়া এবং শ্রদ্ধেয় তাবেয়ী আতা, তাউস ও মুজাহিদ থেকে সশব্দে 'বিসমিল্লাহ্* পাঠের পক্ষে বিবৃতি পাওয়া গিয়েছে। এরকম বলেছেন ইবনে জাওজী। “ওয়া তাবাত্তাল ইলাইহি তাব্তীলা' অর্থ এবং একনিষ্ভাবে তাতে মগ্ন হও। এখানকার “তাবাত্তাল” শব্দটির ধাতুমূল “তাবতীল' তাফয়ীলের শব্দরূপে পরিগঠিত | এর অর্থ__ সম্পর্কচ্ছিন্ন করে, একনিষ্ঠভাবে । হাসান বসরী বলেছেন, “তাবাত্তাল' অর্থ চেষ্টা করো। ইবনে জায়েদ অর্থ করেছেন, জাগতিক বিষয়ে চিন্তাকর্ষণবিচ্যুত হয়ে আল্লাহ্‌ অভিমুখী হও । অর্থাৎ “তাবাত্তাল* হচ্ছে আল্লাহ্‌ অভিমুখিতার পারিপার্থিকতার নাম। কিন্তু কথাটির অর্থ আবার এরকম নয় যে, পৃথিবী ও পৃথিবীবাসীদের সঙ্গে বাহ্যিক আকর্ষণও ছিন্ন করতে হবে, খর্ব করতে হবে তাফসীরে মাযহারী/১৮৬ ॥|.11100119,.00

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।