নামাজ পড়ে, যে নামাজ পাঠ করে একাগ্রচিত্ততার (হুজুরী কলবের) সঙ্গে এবং ওই ব্যক্তি, যে জেহাদ করে আল্লাহ্র পথে। বাগবী হাদিসটি উল্লেখ করেছেন তার “শরহে সুন্নাহ' নামক গ্রন্থে । হজরত আমর ইবনে উয়াইমিয়া বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, রাতের শেষ পর্বে আল্লাহ্ তার বান্দার সর্বাধিক সন্নিকটবর্তী হন। তোমরা সমর্থ হলে ওই সময় আল্লাহ্র স্মরণকারীদের অন্তর্ভূক্ত হয়ো। তিরমিজি বলেছেন, বর্ণনাটি বিশুদ্ধ ও উত্তম। হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, কোরআনের ধারক, বাহক হোফেজ, আলেম) এবং নিশাচারী (গভীররাতে নামাজ পাঠকারী) আমার উম্মতের মধ্যে সর্বোত্তম । বায়হাকী এরকম বর্ণনা করেছেন তার শো'বুল ইমান নামক পুস্তকে । সুরা মুষ্যামৃমিল £ আয়াত ৮, ৯ গ্ ০? চাহ 22..0017812:2 ৫ ক 53/৮৭1-5 উ959549৮ এ৫ 5 5৫ 95 রী রাহে চা ই 5০৩১১9৯১)০১১০৮স৭। 1 সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ কর এবং একনিষ্ঠভাবে তাহাতে মগ্ন হও। 1 তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত কোন ইলাহ নাই; অতএব তাহাকেই গ্রহণ কর কর্মবিধায়করূপে। “ওয়াজ্ কুরিস্মা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা' অর্থ সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একনিষ্ভাবে তাতে মগ্ন হও'। এখানে প্রতিপালকের নাম স্মরণ করো+ অর্থ সর্বক্ষণ আল্লাহ্র জিকির করো, কোনো মুহূর্তের জন্য জিকির থেকে অমনোযোগী থেকো না। বাক্যটির বক্তব্যগত যোগাযোগ রয়েছে ২ সংখ্যক আয়াতের “রাত্রি জাগরণ করো" কথাটির সঙ্গে। উল্লেখ্য, সার্বক্ষণিক জিকির মুখের দ্বারা সম্ভব নয়। মুখ ও বাহ্যিক অল-প্রত্যজাদি দ্বারা সম্পাদন করা যেতে পারে কেবল আল্লাহ্র পবিত্রতা ও মহিমা বর্ণনা, কোরআন পাঠ, নামাজ ইত্যাদি । সুতরাং বুঝতে হবে এখানে কলব দ্বারা মনে মনে জিকির করার কথাই বলা হয়েছে। আর মনের জিকিরই প্রকৃত জিকির। মনই স্মরণের স্থান। যেমন হাদিস শরীফে এসেছে, অমনোযোগীদের মধ্যে অবস্থানরত একজন জিকিরকারী বিভ্তশালীদের মধ্যে ধৈর্যশীলের মতো । এই হাদিস দৃষ্টে একথাই প্রতীয়মান হয় যে, জিকির দ্বারা অমনোযোগিতার বিরুদ্ধে সংগ্রাম করতে বলা হয়েছে। প্রকৃত প্রস্তাবে এরই নাম জিকির বা আল্লাহ্র স্মরণ । অমনোযোগিতা দুষ্টে নামাজ মূল্যহীন। আল্লাহ্র স্মরণবিহীন তসবীহ, ক্ররোত ধর্তব্যের বাইরে । অন্যমনস্ক হয়ে যে নামাজ আদায় করে, তার ক্ষতিণ্রস্ত হওয়া অনিবার্ধ। আমরা আলোচ্য আয়াত দ্বারা সার্বক্ষণিক স্মরণ মর্মীর্থ নিয়েছি একারণে যে, এর যোগাযোগ রয়েছে ইতোপূর্বে উল্লেখিত “রাত্রি জাগরণ করো' কথাটির সঙ্গে। তাফসীরে মাযহারী/১৮৪ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।