রাতই ইবাদতের অধিক অনুকূল । হাসান বলেছেন, রাতের নামাজ পুণ্যসঞ্চারক ও শয়তান থেকে সুরক্ষক। আর “বাকস্ফুরণে সঠিক" অর্থ রাতের নামাজে কোরআন আবৃত্তি করা যায় অতীব আন্তরিকতাসহ ও বিশুদ্ধ উচ্চারণে । এরপরের আয়াতে (৭) বলা হয়েছে__ ইন্না লাকা ফিন্নাহারি সাবৃহান তৃউইলা'। এর অর্থ দিবাভাগে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। এখানকার “সাবৃহান' শব্দটির ধাতুমুল “আস্সাবৃহু" ৷ এর অর্থ__ দীর্ঘ, দ্রুতগামিতা । পানিতে দ্রুত সন্তরণকারী মৎস্যকে এ কারণেই বলা হয় “সাবাহাত' ৷ এভাবে বক্তব্যটি দীড়ায়__ হে আমার প্রিয়তম বাণীবাহক! দিনের বেলায় আপনাকে ব্যস্ত থাকতে হয় ধর্মপ্রচারে ও অন্যান্য আবশ্যকীয় কাজে । রাতে পান আপনি অবকাশ । সুতরাং আমার দিকে পূর্ণরূপে মনোনিবেশ করুন গভীর রাতের নামাজের মাধ্যমে ৷ এভাবে এখানে কারণ বিবৃত হয়েছে ইতোপূর্বে প্রদত্ত আদেশের । রাতের নামাজের মাহাত্ম্য 8 হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ্পাকের আনুরপ্যবিহীন অবতরণ ঘটে পৃথিবীর নিকটতম আকাশে । তখন তিনি আহ্বান করতে থাকেন, কে আছো আবেদনকারী! আবেদন করো। তোমার আবেদন গ্রহণ করা হবে। কে আছো ক্ষমাপ্রার্থী! ক্ষমা প্রার্থনা করো। তোমার অপরাধ ক্ষমা করা হবে। বোখারী, মুসলিম । মুসলিমের বর্ণনায় অতিরিক্ত হিসেবে এসেছে এই কথাটুকু__ আল্লাহ্ তার আনুরূপ্যবিহীন হস্তযুগল প্রসারিত করে দিয়ে বলেন, তোমরা কেউ কি খণ দিতে পারো এমন এক সত্তাকে, যিনি কারো মুখাপেক্ষী নন, কারো অধিকার হরণকারীও নন । হজরত জাবের বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, রাতে রয়েছে এক বিশেষ সময়। ওই সময় কেউ আল্লাহ্ সকাশে তার ইহ-পারত্রিক কল্যাণকামনায় প্রার্থী হলে আল্লাহ্ তার অভিলাষ পূর্ণ করেন। হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস বর্ণনা করেছেন, রসুল স. সর্বাপেক্ষা প্রিয় রোজা হচ্ছে নবী দাউদের রোজা । তিনি অর্ধরাত্রি অতিবাহিত করতেন নিদ্রায়। তারপর নামাজ পাঠ করতেন রাতের এক তৃতীয়াংশ বাকী থাকার পূর্ব পর্যন্ত। তারপর, আবার রাতের এক ঝষ্ঠাংশ কাটাতেন ঘুমে । আর রোজা রাখতেন একদিন পর একদিন । বোখারী, মুসলিম । হজরত আবু উমামা বাহেলী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, রাতের নামাজকে তোমরা অপরিহার্য করে নিয়ো। এটাই ছিলো পূর্ববর্তী যুগের পুণ্যবানগণের রীতি। আর এটাই পরম প্রভুপালনকর্তার নৈকট্যভাজন হওয়ার মাধ্যম । পাপস্থবলনের উপলক্ষ । আর পাপপ্রবণতা থেকে আত্মরক্ষার ঢাল । তিরমিজি । হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তিন ধরনের মানুষের কর্মকাণ্ড দেখে আল্লাহ্ প্রীত হন__ ওই ব্যক্তি, যে রাতে জেগে উঠে তাফসীরে মাযহারী/১৮৩ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।