রসুল স. এর কর্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কেননা রসুল স. আদিষ্ট হয়েছিলেন রাতের শেষাংশে নামাজ পাঠ করতে । হাসান বলেছেন, ইশার নামাজ পাঠের পর যে কোনো নামাজই 'নাশিয়াতাল্ লাইল" । কেউ কেউ বলেছেন, “নাশিয়াতান* হচ্ছে কর্তৃপদীয় শব্দরূপ। এর অর্থ__ দণ্ডায়মান হওয়া। এখানেও শব্দটি ব্যবহৃত হয়েছে এই অর্থেই। মর্ার্থ_ ন্ড্রা থেকে জেগে উঠে নামাজের জন্য দণ্ডায়মান হওয়া । 'নাশা' অর্থ সে দীড়িয়েছে। এই 'নাশা"রই কর্তৃপদীয় শব্দরূপ 'নাশিয়াতিল' । রাতের যে কোনো অংশে জাত হওয়াকেই বলে 'নাশিয়া”। যেমন বলা হয় 'নাশাতিম্ মাহাবাতু ওয়াবাদাত' (মেঘ উঠেছে ও প্রকাশ পেয়েছে)। তাই রাতে কোনো বিষয়ের উৎপত্তি বা প্রকাশ না হওয়াকে বলে 'নাশি'। আর 'নাশি" বহুবচন “নাশিয়াতুন” এর | ইবনে মুলায়িকা বলেছেন, আমি একবার মান্যবর ইবনে আব্বাস এবং মাননীয় যোবায়েরের কাছে ননাশিয়া” শব্দটির অর্থ জানতে চাইলাম। তারা জবাব দিলেন, সারারাতের যে কোনো অংশের কর্মকাণ্ডকে বলে “নাশিয়া। এরপর বলা হয়েছে___ “ওয়াতৃআঁও ওয়া আকৃওয়ামু কলা” । এর অর্থ_ এবং বাকস্ষুরণে সঠিক। কারী ইবনে আমের ও কারী আবু আমর এখানকার ওয়াতুআন" শব্দটিকে পাঠ করতেন “উইতৃউন' ৷ এভাবে উচ্চারণ করলে শব্দটির অর্থ দীড়ায়__ সমন্যয়ন। অর্থাৎ রাতের এই নামাজে মন ও মুখ যেনো থাকে সমভাবসম্পন্ন। মুখের আবৃত্তি যেনো পুরোপুরি হৃদয়ঙ্গম করে হদয়। আর “ওয়াতৃআন* পড়লে শব্দার্থটি দীড়ায়__ ভার, বোঝা, কষ্ট। অর্থাৎ দিনের নামাজ অপেক্ষা রাতের নামাজ অধিক গুরুভার, কষ্টকর । রসুল স. বলেছেন, হে আল্লাহ্! তোমার পক্ষ থেকে মুজাৰ গোত্রকে কাঠিন্য কবলিত (ওয়াত্বআন) করো । উল্লেখ্য, কষ্ট সহ্য করতে শিখলে তখন সে কষ্ট আর কষ্ট থাকে না। আর সুন্নত স্বীকৃত কষ্ট তো প্রভূত কল্যাণকর ও আস্বাদ্য । কেননা এতে করে প্রবৃত্তি থাকে অবদমিত, বশীভূত এ ধরনের প্রবৃত্তিপীড়ক আমল মীযানের পাল্লায় হবে অত্যন্ত গুরুভার। মান্যবর ইবনে আব্বাস বলেছেন, “রাত্রিকালের উত্থান প্রবলতর' অর্থ আল্লাহ্র পক্ষ থেকে ফরজ করে দেওয়া রাতের নামাজ প্রচণ্ড কষ্টকর । তাই এ নামাজ পাঠ করা উচিত রাতের প্রথমাংশে । কারণ নিদ্বামগ্ন ব্যক্তির পক্ষে এমতো নিশ্চয়তা নেই যে, সে জাগতে পারবে। কাতাদা বলেছেন, “প্রবলতর' অর্থ এখানে__ পুণ্যসঞ্চয়কারী ও আবৃত্তি সংরক্ষণকারী। ফাররা বলেছেন, রাতি জাগ্তত হওয়া রাতের নামাজের প্রস্তৃতিকে সুদৃঢ় করে । কেননা তখন প্রকৃতি থাকে নীরব, নিস্তব্ধ । আর দিনে যেহেতু সকলেই জেগে থাকে ও কর্মমুখর হয়, তাই দিনের পরিবেশে নামাজ পাঠ সহজ । কথাটির মর্মার্থ এরকমও করা হয়েছে ষে__ রাতে জেগে ওঠা কঠিন। কারণ তা প্রবৃত্তির জন্য কষ্টদায়ক। রাতের নামাজ অধিক আস্বাদন করেন সুফী-আউলিয়াগণ। ইবনে জায়েদ বলেছেন, রাতের বেলা সাংসারিক ঝক্কি-ঝামেলা থাকে না, তাই দিনের তুলনায় তাফসীরে মাযহারী/১৮২ ॥|.11100119,.00
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।