নাসাঈ ও বায়হাকী বর্ণনা করেছেন, হজরত আনাস উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, নামাজকে আমার জন্য করে দেওয়া হয়েছে নয়ন শীতলকারী । খাজায়ী গোত্রের জনৈক সাহাবী থেকে আবু দাউদ বর্ণনা করেছেন, রসুল স. হজরত বেলালকে বলতেন, বেলাল! নামাজের ইকামত বলে আমাকে প্রশান্ত করো । এ সকল হাদিসের মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে, সৃষ্টির পথণ্রদর্শনের যে গুরুদায়িত্ব তার উপরে ন্যস্ত ছিলো, সেই গুরুদায়িত্ব বহনের ক্লান্তি তিনি স. অপনোদন করতেন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে । কিংবা বলা যেতে পারে, তাহাজ্জুদ নামাজ প্রভূত প্রভাব বিস্তারকারী | তিনি স. তাহাজ্জুদ পড়তেন বলে তার সঙ্গী-সাথীগণ তার নির্দেশ অবনত মন্তকে গ্রহণ না করে পারতেন না। জিনেরাও তাই তার কাছে আত্মসমর্পণ না করে পারেনি। আবার এরকমও বলা যেতে পারে যে, রাতের নামাজ সম্পর্কযুক্ত প্রতিফল দিবসের সুপারিশস্থলের (শাফায়াতের মাকামের) সঙ্গে । কেননা আল্লাহপাক স্বয়ং বলেছেন “আর কিছু অংশে তাহাজ্জুদ পাঠ করুন। আপনার জন্য এটা অতিরিক্ত । অনতিবিলম্বে আপনার প্রভুপালনকর্তা আপনাকে স্থিত করবেন প্রশংসিত স্থানে? । সূরা মুয্যাম্মিল £ আয়াত ৬, ৭ ৫ ০৮৫ ৫4 ৫ 3409৩ ৪) ৯১ ঠা $০5-৯5214859 (১০ ৯৮৬5০ 1 অবশ্য দলনে রাব্রিকালের উত্থান প্রবলতর এবং বাকস্ফুরণে সঠিক। 1 দিবাভাগে তোমার জন্য রহিয়াছে দীর্ঘ কর্মব্যস্ততা। ইন্না নাশিয়াতাল্ লাইলি হিয়া আশাদ্দু' অর্থ নিশ্চয় দলনে রাত্রিকালের উথান প্রবলতর। অর্থাৎ রাতে ঘৃম থেকে উঠে নামাজ পাঠ করা প্রবৃত্তির জন্য অত্যন্ত কঠিন। কেননা সাধনা-শ্রম প্রবৃত্তির পছন্দ নয়। নিদ্রাসুখই তার অভিপ্রেত। তাই গভীর রাতের সাধনা প্রবৃত্তিকে দলিত-মথিত তো করবেই। এখানে 'নাশিয়াতাল্ লাইল' অর্থ রাত্রিকালের উত্থান। অর্থাৎ শয্যাসুখ থেকে গাত্রোথান করে নামাজে দণ্তায়মান হওয়া, তাহাজ্জুদ পাঠ করা। ইবনে কীসান বলেছেন, নামাজ পাঠের উদ্দেশ্যে শেষ রাতে জাগ্রত হওয়াকে বলে “নাশিয়াতাল্ লাইল'। সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, “নাশা” শব্দটি আবিসিনীয়। এর অর্থ দীড়ানো। তাই রাতের যে কোনো অংশে নামাজের উদ্দেশ্যে দণ্ডায়মান হওয়াকে বলে '“নাশিয়া। ইবনে জায়েদও এরকম বলেছেন । ইকরামা বলেছেন “নাশিয়া' বলে রাতের প্রথমাংশে জাগ্তত হওয়াকে । ইমাম জয়নুল আবেদীন সূত্রে বাগবী লিখেছেন, হজরত ইমাম হোসাইন ইবনে আলী মাগরিব ও ইশার মধ্যবর্তীতে নামাজ পাঠ করতেন এবং বলতেন, এটাই 'নাশিয়াতাল্ লাইল? | লক্ষণীয়, ইকরামা এবং হজরত ইমাম হোসাইনের বক্তব্য তাফসীরে মাযহারী/১৮১ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।