Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

“গুরুভার' এর মর্মীর্থ সম্পর্কে এরকমও বলা হয়েছে যে, হেরা গুহার নিভৃত ধ্যানমগ্নতা থেকে গৃহবাসীদের অধিকার পূরণার্থে গৃহে আগমন, মাতা মহোদয়া খাদিজাকে সঙ্গদান, আহার্য গ্রহণ ইত্যাদিও ছিলো রসুল স. এর জন্য গুরুভার। সৃষ্টির প্রতি এমতো মনোনিবেশন বৈধ হলেও তা গীড়াদায়ক বইকি। কেননা এরকম অবস্থা অখণ্ড মগ্নতার অননুকূল। মাতা মহোদয়া আয়েশা থেকে এরকম বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম । একারণেই আধ্যাত্মিক পথযাত্রীরা নির্জনবাস ও ধ্যানমগ্নতাকেই অধিক পছন্দ করেন। কেউ কেউ তাই বলেন, বেলায়েত (নৈকট্য) নবুয়ত (বোর্তাবহন, পথপ্রদর্শন) অপেক্ষা উত্তম, যদিও নবুয়ত সর্বাধিক মর্যাদাপূর্ণ । অর্থাৎ নবুয়ত অত্যুত্তম হলেও বেলায়েত আস্বাদ্য । কেননা এমতাবস্থায় ধ্যান-জ্ঞান-মন জুড়ে থাকেন কেবল আল্লাহ্‌, অন্য কেউ নয়। তাই কেউ কেউ বলেন, একজন নবীর নবুয়ত অপেক্ষা তার বেলায়েত উত্তম । কেননা তিনি তার নবুয়তের অবস্থায় পথপ্রদর্শনের দায়িত্ব পালনার্থে তাকে অভিনিবেশী হতে হয় সৃষ্টির প্রতি । হজরত মোজাদ্দেদে আলফে সানি রহ. বলেন, সিদ্ধান্তটি ঠিক নয়। নিঃসন্দেহে নবুয়ত সর্বাবস্থায় বেলায়েত অপেক্ষা উত্তম, সে বেলায়েত নবীর হলেও । কেননা নবীগণ পরিভ্রমণ করেন আন্রাহ্‌র সন্তাগত জ্যোতিচ্ছটার (তাজাল্লিয়ে জাতির) মধ্যে, আর ওলীগণকে পরিভ্রমণ করতে হয় গুণবন্তাগত জ্যোতিবিচ্ছুরণের (তাজান্লিয়ে সিফাতের) মধ্যে । সুতরাং নবুয়ত ও বেলায়েতের মধ্যকার ব্যবধান বিরাট। সুফী-আউলিয়াগণ আল্লাহ্মুখী আরোহণকে বলেন উরুজ এবং সৃষ্টিমুখী অবতরণকে বলেন নুযুল। ওলীগণের উরুজ পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের লক্ষ্য থাকে সাধারণত উধ্বপানে । আর নবীগণ উরুজে পূর্ণ বলে নুযুলেও সম্পূর্ণ । তাই তারা অন্যকেও প্রদর্শন করতে পারেন পূর্ণত্রে পথ। যদিও তাদের অভীষ্ঠ সৃষ্টি নয়, অষ্টা। তবুও তারা সৃষ্টিকে পথ দেখান আল্লাহ্‌র নির্দেশ পালনার্থে। আর এমতো নির্দেশ পালনের মধ্যেই রয়েছে সর্বোত্তম মর্যাদা । এভাবে তাদের সং্ামমুখর জীবনে যখন যবনিকা নেমে আসে, তখন তারা চিরদিনের জন্য মিলিত হতে পারেন তাদের পরম সখার রেফিকে আ'লার) সঙ্গে । এভাবে অবশেষে তারা পরিপুরিত, পরিশোভিত ও পরিকৃতার্থ হন যুগপৎ নবুয়ত ও বেলায়েতের মহাসফলতায় । মোটকথা, আলোচ্য আয়াতের বাক্যটি আগের আয়াতের বক্তব্যের প্রতি গুরুত্বারোপক এবং পরিপূরক । অথবা বাক্যটি নিশিজাগরণের তাৎপর্য বহণকারী একটি পৃথক বাক্য। এভাবে এখানে বিষয়টির পুনঃপুনঃ উল্লেখ করে নিশিজাগরণকে অধিক গুরুত্বহ করে তোলা হয়েছে। কেননা গভীর নিশীথের উপাসনা নিঃসন্দেহে শ্রম-সাধ্য ও সাধনাসংকুল। তাই তা প্রবৃত্তির পরিশুদ্ধতা অর্জনের সহায়ক। অথবা বলা যেতে পারে গভীর রাতের নামাজ রসুল স. এর কাছে ছিলো আনন্দদায়ক, যদিও তা অন্যদের জন্য ছিলো কষ্টকর । আহমদ, তাফসীরে মাযহারী/১৮০ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।