Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হতে পেরেছে এমন সফল জীবনের অধিকারী, যা মৃত্যুহীন। এ সম্পর্কে ইমাম আহমদ ও তিরমিজি কর্তৃক বর্ণিত এক হাদিসে বিঘোষিত হয়েছে, আল্লাহ্‌ এই জ্যোতির সম্পাত। যে সেই জ্যোতি পেয়েছে, সে হয়েছে পথপ্রাপ্ত এবং যে পায়নি, সে হয়েছে পথভ্রষ্ট । তাই আমি বলি, শুকিয়ে গিয়েছে অদৃষ্ট লিপিবদ্ধকারী লেখনী । পশু-জীবন। পশুকুলের জীবন আবার অন্য রকমের ৷ এ ধরনের জীবনপ্রাপ্তদের সম্পর্কে এক আয়াতে বলা হয়েছে “তারা ছিলো মৃত, তাদেরকে জীবন্ত করেছি, আমিই । অবশেষে তাদেরকে করবো মৃত'। একথার অর্থ__ তারা ছিলো মৃত, অতঃপর আমি তাদেরকে দান করলাম পশুর জীবন। পুনরায় আমি তাদেরকে করবো অনুভূতিশূন্য, অচল । উডিদ-জীবন ঃ উত্তিদরাজিকে জীবন দেওয়া হয়েছে কেবল বংশবিস্তারের জন্য । তাই উদ্ভিদ-জীবন কেবল দৈর্ঘ্য-প্রস্থ ও আয়তনবিশিষ্ট । এ সম্পর্কে এক আয়াতে ঘোষিত হয়েছে “আমিই বিশুষ্ক ভূমিকে করি সঞ্জীবিত"। অর্থা্থ_ মৃতবতমৃত্তিকায় বৃষ্টি বর্ষণ করে আমিই করি তাকে তৃণলতা ও উদ্ভিদ উৎপাদনের উপযোগী । উল্লেখ্য, এই তিন ধরনের জীবনের সৃজয়িতা আল্লাহ্‌। তার অমোঘ নির্দেশ “হও* এর মাধ্যমেই বিকশিত হয় এই ত্রিবিধ জীবন । যা নিরেট জড়, তার মধ্যে আল্লাহর এমতো নির্দেশের প্রতিফলন নেই। তাই পৌন্তলিকদের জড়প্রতিমাসমূহকে বলা হয়েছে “অপ্রাণ”। কিন্তু কোনো কোনো জড়প্রস্তরও 'হও' নির্দেশের অন্তর্গত । তাই সেগুলো নিশ্চেতন হলেও জীবিত। সেগুলো সম্পর্কে তাই এক আয়াতে বলা হয়েছে “ওই প্রস্তরসমূহের মধ্যে এমন প্রস্তরও রয়েছে, যেগুলো পতিত হয় আল্লাহ্‌র ভয়ে'। এ প্রসঙ্গে সবিস্তার আলোচনা সন্নিবেশিত হয়েছে সুরা বাকারার তাফসীরের যথাস্থানে । এভাবে দেখা যায়, যা কিছু মানবনির্মিত, তার সকলকিছুই অপ্রাণ, আর আল্লাহ্‌ কর্তৃক সৃজিত জড়-অজড় সকল সৃষ্টিই প্রাণবান। তাই এক আয়াতে বলা হয়েছে “সকল সৃষ্টি বর্ণনা করে আল্লাহ্‌র প্রশংসা ও মহিমা? । “মাউত' অর্থ মৃত্যু ৷ এই মৃত্যু হতে পারে দু'ধরনের__ ১. অপ্াণ ২. প্রাণহীন । প্রাণহীন প্রাণবান হবার যোগ্য । যেমন “দৃষ্টিহীন শব্দটি প্রয়োগ করা যেতে পারে মানুষ ও অন্যান্য চক্ষবিশিষ্ট প্রাণীকুলের ক্ষেত্রে, যেহেতু তারা সকলে দৃষ্টিশক্তি ধারণের যোগ্যতাসম্পন্ন । কিন্তু দেয়াল, কিংবা বৃক্ষকে অন্ধ বা দৃষ্টিহীন বলা যায় না। কেননা দৃষ্টিশক্তিসম্পন্ন হওয়ার যোগ্যতাই তাদের নেই। তেমনি “অপ্রাণ' হচ্ছে প্রাণধারণের যোগ্যতারহিত এবং “মৃত” অর্থ ওই মৃত্যুপ্রাপ্ত যে জীবিত অথবা পুনরুজ্জীবিত হবার যোগ্যতাধারী । জীবন ও মৃত্যুর বিবরণসংক্রান্ত আয়াতগুলো পাঠ করে একথাই প্রতীয়মান হয় যে, জীবনের মতো মৃত্যুও একটি সৃষ্টি। আর আল্লাহ্‌পাক মৃত্যুকেই সৃষ্টি করেছেন প্রথমে, তারপর জীবনকে । যেমন বলা হয়েছে “সে ছিলো মৃত, তারপর আমি তাফসীরে মাযহারী/১৮ ॥|.11100119,.00

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।