কেউ কেউ বলেছেন, কোরআন গুরুভার এর গবেষকদের জন্য । কারণ এমতো দায়িত্ব পালন করতে গেলে প্রয়োজন হয় নিঝিষ্টচিত্ততা, পরিশুদ্ধতা এবং সর্বাধিক সতর্কতা । তৎসহ প্রয়োজন অখণ্ড উদ্দীপনা ও অটুট দৃঢ়তা । এই ব্যাখ্যাটি পূর্বাপর বক্তব্যের সঙ্গে একারণে সঙ্গতিপূর্ণ যে, গবেষণা ও উপলব্ধিও চায় তারতীল (ধীর ও সুস্পষ্ট আবৃত্তি)। এর সঙ্গে রয়েছে রাত্রি জাগরণ । মুখ ও মনের সমন্বয়ন। এরকমও বলা যায় যে, আধ্যাত্মিক সাধকদের জন্য কোরআনের সঙ্গোপন পাঠও অত্যন্ত গুরুভার। কেননা সঙ্গোপন পাঠের ফলে আল্লাহ্পাকের নৈকট্য ও ভালোবাসার জ্যোতিসম্পাত ঘটে অন্তরের অন্তস্থলে, যা সর্বাধিক গুরুভার । ফাররার বক্তব্যও এরকম। তিনি বলেছেন, আমাদের মহান প্রভূপালকের বাণী কোনো লঘু বিষয় নয়, বরং তা সকল ভার-অপেক্ষা অধিক ভারী । কোরআনের নিগুঢ় নির্যাস (হকিকতে কোরআন) আধ্যাত্মিক পথযাত্রীদের (সালেকদের) অন্তর্জগতের (বাতেনের) জন্য বিশাল গুরুভার। আমি বলি, এমতো উপলব্ধির পোষকতায় এক আয়াতে ঘোষিত হয়েছে যদি আমি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি তাকে আল্লাহ্র ভয়ে বিনীত ও বিদীর্ণ দেখতে পেতে; । হজরত উবাদা ইবনে সামেত বলেছেন, রসুল স. এর উপরে যখন প্রত্যাদেশ অবতীর্ণ হতো, তখন তিনি অত্যন্ত অস্বস্তি বোধ করতেন। তার পবিত্র মুখমণ্ডল তখন হয়ে যেতো বিবর্ণ । বর্ণনান্তরে এসেছে, প্রত্যাদেশ গ্রহণকালে তিনি স. মস্তক অবনত করতেন। উপস্থিত সাহাবীগণও তখন বসে থাকতেন মাথা নিচু করে। বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, মাতা মহোদয়া আয়েশা বলেছেন,একবার হারেছ ইবনে হিশাম নিবেদন করলেন, হে আল্লাহ্র বার্তাবাহক! আপনার উপরে প্রত্যাদেশ অবতীর্ণ হয় কীভাবে? তিনি স. জবাব দিলেন, কখনো ঘণ্টাধ্বনির মতো । তখন আমার কষ্ট হয় খুব। আবার কখনো মনুষ্য আকৃতিতে আবির্ভূত হয় ফেরেশতা । তখন সে যা বলে, তা আমি স্মরণ রাখি। মাতা মহোদয়া আরো বলেছেন, ঘোর শীতকালেও আমি দেখেছি, প্রত্যাদেশ গ্রহণের সময় রসুল স. ঘামছেন। টপটপ করে স্বেদবিন্দু ঝরে পড়ছে তার ললাটদেশ থেকে । বোখারী, মুসলিম । প্রত্যাদেশ গুরুভার হওয়ার আর একটি সম্ভাব্য কারণ এরকম__ প্রথমে রসুল স. ছিলেন সম্পূর্ণতই আল্লাহ্ অভিমুখী । হেরা পর্বতের গুহায় দিনের পর দিন কেবল আল্লাহ্র ধ্যানে মগ্ন থাকতেন তিনি । যখন নির্দেশ দেওয়া হলো “গাত্রোথান করুন৷ ভীতিপ্রদর্শন করুন নিকটাত্মীয়দেরকে' তখন তাকে হতে হলো সৃষ্টির প্রতি মনোযোগী | নিঃসন্দেহে এমতো নির্দেশ তার জন্য ছিলো বেদনাদায়ক গুরুভার । কেননা এটা ছিলো এক ধরনের বিচ্ছেদ, যা যাতনাদায়ক। তাফসীরে মাযহারী/১৭৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।