আবার কেউ কেউ বলেছেন, এখানে “সানুল্কী' অর্থ কোরআন মজীদ । অর্থাৎ গুরুভার রূপে আমি অবতীর্ণ করেছি কোরআন মজীদ | মোহাম্মদ ইবনে কা'ব বলেছেন, কপটাচারীদের জন্য কোরআন একটি ভারী বোঝা । আমি বলি, এমতাবস্থায় আলোচ্য আয়াতের মর্মীর্থ হবে ওই আয়াতের মতো, যেখানে বলা হয়েছে “অংশীবাদীদের জন্য এটা একটা গুরুতর বোঝা, (যদিও আপনি তাদেরকে আহ্বান জানাচ্ছেন)। হাসান ইবনে ফজল বলেছেন, কোরআন মজীদ অত্যন্ত ভারী হবে মীযানে । আমি বলি, এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, দুটি মাত্র কথা, যার উচ্চারণ সহজ, কিন্তু মীযানে তা হবে অত্যন্ত ভারী। কথা দুটি হচ্ছে “সুবহানান্নহি ওয়া বিহামদিহী” এবং “সুবহানাল্লহিল আ'জীম” | বোখারী, মুসলিম | মুকাতিল বলেছেন, কোরআন অত্যন্ত গুরুভার বাণী। কারণ এতে রয়েছে নির্দেশ, নিষেধাজ্ঞা ও দগুডবিধান। কাতাদাও এরকম বলেছেন। আবুল আলীয়া বলেছেন, কোরআন গুরুভার অঙ্গীকার ও হুমকির কারণে । বর্ণিত অভিমতসমূহের সারমর্ম হচ্ছে__ কোরআনে যেহেতু আছে সুকঠিন আদেশ-নিষেধ, পুরস্কারের করে রসুল স. এর উপরে এটা সবদিক থেকেই গুরুভার ৷ কেননা এ ভারোত্তলনের প্রধান দায়িত্ব তার। তার উম্মতও এ ভারোত্তলনের জন্য আদিষ্ট । এ কারণেই রসুল স. বলেছেন, সুরা হুদ এবং এর সন্নিহিত সুরাগুলি আমাকে বয়োপ্রবীণ বানিয়েছে। হাদিসটি হজরত হুজায়ফা এবং উতবা ইবনে আমের থেকে বর্ণনা করেছেন তিবরানী। রসুল স. এর এরকম বলার কারণ হচ্ছে, সেখানে তাকে এই মর্মে আজ্ঞা করা হয়েছে “সুতরাং তুমি যেভাবে আদিষ্ট হয়েছো, তাতে স্থির থাকো এবং তোমার সঙ্গে যারা বিশ্বাস স্থাপন করেছে তারাও স্থির থাকুক; এবং সীমালংঘন কোরো না'। উল্লেখ্য, সর্বশ্রেষ্ঠ রসুল হিসেবে স্বভাবগতভাবেই তিনি স. ছিলেন সর্বাধিক আল্লাহ্ভীরু। তার উপর এরকম নির্দেশ তাকে করে তুলেছিলো আরো বেশী আতংকপ্রস্ত । তাই তিনি স. বলেছেন, এই সুরা আমার বয়স বাড়িয়ে দিয়েছে। অথবা বলা যেতে পারে, সুরা হুদে উল্লেখ করা হয়েছে পরকালের ভয়াবহতা এবং অতীতযুগের অবাধ্যদের মর্মন্তদ ইতিবৃত্ত। তাই তিনি স. বলেছেন, সুরা হুদ আমাকে করেছে বৃদ্ধ। এরকম ভীতিসঞ্জারক বিবরণ রয়েছে অন্যান্য সুরাতেও । তাই রসুল স. বলেছেন, সুরা হজ, ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসাআ'লুন এবং ইজাশ্ শামসু ব্ুয়্যিরাত আমাকে বৃদ্ধ বানিয়েছে। হজরত আবু বকর থেকে হাদিসটি বর্ণনা করেছেন হাকেম । এরকম হাদিস আরো বর্ণনা করেছেন হজরত ইবনে আব্বাস থেকে তিরমিজি এবং হজরত সা'দ থেকে ইবনে মারদুবিয়া। হজরত আনাস থেকে আবদুল্লাহ ইবনে আহমদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমাকে সুরা হুদ এবং তার দোসর সুরাগুলি বয়োবৃদ্ধ করে দিয়েছে। তাফসীরে মাযহারী/১৭৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।