Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

বাগবী লিখেছেন, হজরত ইবনে মাসউদ বলেছেন, চীৎকার করে কোরআন পাঠ কোরো না। সঙ্গীতবিদদের মতো সুরসংযোজনা কোরো না। গুরুত্‌ দিয়ো বাণীসম্ভারের অসাধারণত্বের উপর । একটি সুরা শেষ পর্যন্ত পাঠ করাই যেনো তোমার একমাত্র উদ্দেশ্য না হয়। বরং এর সঙ্গে মিলন ঘটিয়ো তোমার হৃদয়ের । হজরত হুজায়ফা বলেছেন, আমি রসুল স. এর সঙ্গে নিশীথের নামাজ পাঠ করেছি। তিনি স. জান্নাতের বিবরণবিষয়ক আয়াত পাঠ করার পর থামতেন। পরও থেমে যেতেন তিনি। নিবেদন জানাতেন জাহান্নাম থেকে পরিত্রাণের । হজরত উবায়েদ মুলকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, ওহে কোরআনের বাহক! কোরআনকে তোমরা উপলক্ষ মনে কোরো না। দিবস-নিশীথে যথানিয়মে পাঠ কোরো । এর বাণী প্রচার কোরো । পাঠ কোরো সুমধুর স্বরে । আর এ নিয়ে চিন্তা-গবেষণাও কোরো, যাতে তুমি লাভ করতে পারো সাফল্য । তাড়াহুড়া করে কখনো কোরআন আবৃত্তি কোরো না। জেনো যথাআবৃত্তিতেও রয়েছে পুণ্য। বায়হাকী । হজরত সহল ইবনে সা"দ সায়েদী বলেছেন, আমরা কোরআন পাঠ করছিলাম । এমন সময় শুভাগমন ঘটলো রসুল স. এর। তিনি স. বললেন, তোমাদের কোরআন কিন্তু একটিই। অথচ তোমাদের মধ্যে আছে বিজ্ঞজন। কালো শাদা রঙের মানুষ । তোমরা পাঠ করতে থাকো ওই যুগ আসার পূর্বে, যে যুগে এমন কিছুসংখ্যক কোরআন পাঠকারীর আবির্ভাব ঘটবে, যারা এমন বিশুদ্ধ উচ্চারণে কোরআন পাঠ করবে, যেমন বাঁকা তীর সোজা করা হয় অত্যন্ত যত্রের সঙ্গে । কিন্তু ওই পর্যন্তই । কোরআন তাদের কণ্ঠনালীর নিম্নে নামবে না। তারা অভিলাধী হবে তাৎক্ষণিক প্রাপ্তির। তর সইবে না তাদের এতোটুকুও (ধৈর্য থাকবে না পরকালের পুণ্যপ্রাপ্তির)। সূরা মুয্যাম্মিল £ আয়াত € উস ০০০৬ ইন্না সানুল্কী আ'লাইকা কৃওলান ছাকীলা” অর্থ আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুভার বাণী। কেউ কেউ বলেছেন, এখানে 'গুরুভার বাণী' (ক্বওলান ছাকীলা) অর্থ রাতের নামাজ। তাহাজ্জুদ বা রাতের নামাজ সত্যিই প্রবৃত্তির (নফসের) উপরে এক গুরুভার। এমতো ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে বলতে হয়, আলোচ্য আয়াতখানি ইতোপূর্বের আয়াতসমূহের গুরুত্ববর্ধক ও পরিপূরক । আর সানুল্কী' (অবতীর্ণ করেছি) কথাটির “সীন* এখানে ভবিষ্যতকালবোধক নয়, বরং গুরুত্প্রদায়ক। তাফসীরে মাযহারী/১৭৭ ॥|.11100119,.00

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।