Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

বলেছেন। মুজাহিদ বলেছেন, এর অর্থ__ পাঠ করো স্বচ্ছগতিতে ৷ কাতাদা বলেছেন, হজরত আনাসকে একবার জিজ্ঞেস করা হলো, রসুল স. কীভাবে কোরআন পাঠ করতেন? তিনি জবাব দিলেন, তিনি স. কোরআন পাঠ করতেন দীর্ঘ লয়ে। এরপর তিনি স. এর নমুনা হিসেবে পাঠ করে শোনালেন “বিসমিল্লাহির মাত্রায় । আমি বলি, “আল্লাহ্‌ শব্দের 'লাম' বর্ণ এবং “রহমান” শব্দের “মীম বর্ণ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে । আর “রহীম' উচ্চারণের সঙ্গে সঙ্গে যেহেতু যতিপাত করতে হবে, তাই তা দুই আলিফ সমান টেনে পড়া সিদ্ধ । আর যতিপাত না ঘটিয়ে পরের বাক্যের সঙ্গে মিলিয়ে পাঠ করলে টানতে হবে এক আলিফ সমান। একবার জননী উম্মে সালমার কাছে রসুল স. এর কোরআনের পাঠের পদ্ধতি সম্পর্কে জানতে চাওয়া হলো। তিনি বললেন, তিনি স. প্রতিটি অক্ষর উচ্চারণ করতেন সুস্পষ্ট উচ্চারণে । তিরমিজি, আবু দাউদ, নাসাঈ । জননী উম্মে সালমা থেকে এরকমও বর্ণিত হয়েছে যে, রসুল স. “'আলহামদু লিল্লাহি রব্বিল আ'লামীন” পাঠ করে থেমে যেতেন । আবার “আর্রহ্মানির রহীম” বলেও পাঠবিরতি দিতেন। পাঠ করতেন এভাবে বাক্য শেষের বিরতি দিয়ে। তিরমিজি । আমি বলি, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করাও “তারতীল" এর অন্তর্ভূত। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. এর ভূবনমোহিনী কণ্ঠের কোরআন পাঠের প্রতি আন্নাহ্‌ যেরূপ মনোনিবেশ করেন, সেরকম মনোনিবেশ আর কোনো কিছুর প্রতি করেন না। বোখারী, মুসলিম । হজরত আবু হোরায়রা আরো বর্ণনা করেছেন, রসুল স. যখন মধুর স্বরে সশব্দে কোরআন পাঠে রত প্রতি আকৃষ্ট হন না। বোখারী, মুসলিম | তিনি আরো বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যারা চিত্তাকর্ষক কণ্ঠে কোরআন আবৃত্তি করবে না, তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই। বোখারী । হাদিসটিতে উল্লেখিত “তুগান্নী' শব্দটি কিন্ত সঙ্গীতের সুর নয়। কেননা গান হারাম । বরং এর অর্থ সুমধুর স্বর। এই সুমধুর স্বরের কথা উল্লেখ করা হয়েছে আরো কয়েকটি বর্ণনায় । হজরত হুজায়ফা বর্ণনা করেছেন, রসুল স. আজ্ঞা করেছেন, তোমরা কোরআন আবৃত্তি কোরো, আরবী উচ্চারণভঙ্গি ও ধ্বনি সহযোগে । বিরত থেকো ইহুদী- খৃষ্টানদের সুরলহরী ও প্রেমসঙ্গীতের সুরমুচ্ছনা থেকে । আমার মহাতিরোধানের পর এমন কিছুসংখ্যক লোকের আগমন ঘটবে, যারা কোরআন পাঠ করবে সঙ্গীতের সুরলহরী সহকারে । কোরআন তাদের কণ্ঠনালীর নিম্মে পৌছবেই না। তাদের ও তাদের অনুরক্তদের হৃদয় হবে বিশৃঙ্খল (ফেত্নাযুক্ত)। বায়হাকী | উপযোগ ৪ তারতীলের উদ্দেশ্য হচ্ছে, উপদেশমূলক বাণীসম্ভারের প্রতি অভিনিবেশী হওয়া। শাস্তির আয়াত পাঠকালে ভীত হওয়া, পুণ্য দানের সংবাদসম্বলিত আয়াত পাঠকালে হওয়া আশাবাদী ইত্যাদি । তাফসীরে মাযহারী/১৭৬ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।