Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্‌র অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহ্র পথে সংগ্রামে লিপ্ত হবে'। এতে করে কি এটাই প্রতীয়মান হয় না যে, তাদের উপরে রাতের নামাজ ফরজ ছিলো এবং তা পালন করা কষ্টকর ছিলো বলেই আল্লাহপাক তা লঘু করে দিয়েছেন। অর্থাৎ উম্মতের দৈহিক দৌর্বল্যই কি তাদের উপর থেকে তাহাজ্জুদের ফরজ দায়িত্ব রহিত হওয়ার কারণ নয়? তাহলে কেনো এরকম বলা হবে যে, তাহাজ্জুদ ফরজ ছিলো কেবল রসুল স. এর উপরে । জবাব $ উম্মতের দৈহিক দৌর্বল্যই ছিলো তাহাজ্জুদের অত্যাবশ্যকতা রহিত হওয়ার কারণ, একথা যেমন ঠিক, তেমনি এই অভিমতটিও সঠিক যে, তাহাজ্জুদ ফরজ ছিলো কেবল রসুল স. এর উপর । উল্লেখ্য, যে নফল রসুল স. নিরবচ্ছিন্রভাবে পালন করেন, তা-ও তার উম্মতের জন্য হয়ে যায় সুননত, তবে আবশ্যিক হিসেবে নয়। সেজন্য এরকম সুন্নত পরিত্যাগ তিরস্কারযোগ্য হলেও শাস্তিযোগ্য নয় । আল্লাহপাক স্বয়ং বলেছেন “তোমাদের রসুলের চরিত্রে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যারা আশা রাখে আল্লাহ্র ও পরকালের" । কিন্তু রসুল স. এর কিছু কিছু কর্ম আবার এরকম নয়। যেমন “সওমে বেসাল' (ইফতার ও সেহেরী ব্যতিরেকে কয়েকদিন ধরে একটানা রোজা রাখা)। এই আমলটি উম্মতের জন্য সুন্নত নয়৷ বরং তাদের জন্য এই আমলটি নিষিদ্ধ । বিদ্বানগণের কেউ কেউ বলেন, রসুল স. এর সকল আমলই উম্মতের জন্য সুন্নত, তা ওয়াজিব-নফল, যা-ই হোক না কেনো । কিন্তু অভিমতটি যথার্থ নয়। তবে এতটুকু বলা যেতে পারে যে, উম্মতের জন্য রসুল স. এর সকল আমল মাকরুহ বা হারাম নয়। তবে তার কোনো কোনো আমলের অনুসরণ অবশ্যই হারাম । যেমন __ সওমে বেসাল, চার জনের অধিক রমণীর পানিগ্রহণ | এরপর বলা হয়েছে___ “ওয়া রত্তিলিল কুরআনা তারতীলা' (আর কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে)। কথাটির যোগসূত্র রয়েছে ২ সংখ্যক আয়াতের “কুমিল্‌ লাইল" (রোত্রি জাগরণ করো) এর সঙ্গে। কেউ কেউ বলেছেন, যথাযথ উচ্চারণে কোরআন পাঠ করার দায়িতৃটি চিত্তবিনোদনমূলক, তাই মোস্তাহাব, ওয়াজিব নয়। কিন্তু অভিমতটি অযথার্থ। কেননা কথাটি সম্পর্কযুক্ত 'রাত্রি জাগরণ করো” এর সঙ্গে। আর “রাত্রি জাগরণ করো” কথাটি আদেশসূচক, যা পালন করা ওয়াজিব। সুতরাং যথাযথ উচ্চারণে কোরআন পাঠ করাও ওয়াজিব। কেননা যোজ্য ও যোজিত সমগুরুত্সম্পন্ন। এর একটি ওয়াজিব হলে অন্যটি তো ওয়াজিব হবেই। হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, কোরআন পাঠকারীকে বলা হবে, পাঠ করো, উন্নতমান হও এবং তারতীল করো । তোমার অবস্থিতি হবে তোমা কর্তৃক পঠিত শেষ আয়াতে । এখানে তারতীল অর্থ সরল ও সহজ উচ্চারণ, ধীরে ধীরে সুস্পষ্টভাবে আবৃত্তি। হজরত ইবনে আব্বাস বলেছেন, “তারতীল' অর্থ খোলাখুলিভাবে কোরআন বর্ণনা । হাসান বসরীও এরকম তাফসীরে মাযহারী/১৭৫ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।