তাদের চরণযুগল। দায়িতৃটি তাদের কাছে যখন হয়ে পড়লো নিতান্তই কষ্টকর, তখন আল্লাহপাক সদয় হলেন তাদের প্রতি। অবতীর্ণ করলেন “ততোটুকু পাঠ করো, যতোটুকু হয় তোমাদের জন্য স্বস্তিকর । এভাবে বিধানটিকে পরিণত করা হয় সুন্নতে । সাঈদ ইবনে হিশাম বর্ণনা করেছেন, আমি একবার মাতা মহোদয়া আয়েশা সিদ্দীকার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হয়ে বললাম, হে মাননীয়া জননী! রসুল স. এর অনন্য চরিত্রামৃত সম্পর্কে আমাকে কিছু বলুন। তিনি বললেন, তুমি কি কোরআন পাঠ করোনি? আমি বললাম, হ্যা। তিনি বললেন, কোরআনই তার অনুপম চরিত্রের আলেখ্য । আমি নিবেদন করলাম, তার নিশীথের নামাজ সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, তুমি কি সুরা মুয্যাম্মিল পড়োনি? আমি বললাম, নিশ্চয় তিনি বললেন, সুরাখানির প্রথমাংশের কতিপয় আয়াত দ্বারা আল্লাহ্ তার উপরে নিশীথের নামাজ ফরজ করে দিয়েছিলেন। তাই তিনি স. ও তীর সাহাবীগণ সারা বছর ধরে প্রতিরাতে জেগে জেগে নামাজ পাঠ করতেন । এতে তীদের খুব কষ্ট হতো । দীড়িয়ে থাকতে থাকতে ফুলে যেতো পা। শেষের আয়াতখানি তখনো আল্লাহ্ অবতীর্ণ করেননি । অবশেষে শেষ আয়াতখানি অবতীর্ণ করে বিধানখানিকে লঘু করা হয়। তখন নিশিথের নামাজ হয়ে যায় নফল । আবু দাউদ, নাসাঈ, বাগবী। হজরত ইবনে আব্বাস থেকে হাকেম এবং ইবনে জারীরও এরকম বর্ণনা করেছেন। মুকাতিল ও ইবনে কীসান বলেছেন, পাচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত নিশীথের নামাজ (তাহাজ্জুদ) ফরজ ছিলো। পরে যখন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বিধান অবতীর্ণ হয়, তখন তাহাজ্জুদের ফরজ হয়ে যায় রহিত এবং তা হয়ে যায় নফল । আমি বলি, নিশীথের নামাজ ফরজ ছিলো কেবল রসুল স. এর উপর | কেননা শেষ আয়াতে (২০) বলা হয়েছে “তোমার প্রতিপালক তো জানেন যে, তুমি জাগরণ করো কখনো রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ, কখনো অর্ধাংশ এবং কখনো এক তৃতীয়াংশ এবং জাগে তোমার সঙ্গে যারা আছে, তাদের একটি দলও | এখানে স্পষ্ট করে বলা হয়েছে “জাগে তোমার সঙ্গে যারা আছে, তাদের একটি দলও । অর্থাৎ সাহাবীগণের কেউ কেউ তাহাজ্জুদ পড়তেন এবং কেউ কেউ পড়তেন না। তাহাজ্জুদ যদি রসুল স. ছাড়া অন্যদের উপরে ফরজ হতো, তবে নিশ্চয় সাহাবীগণ সকলেই তাহাজ্জুদ পড়তেন । অবশ্যই ফরজ দায়িত্ব কেউই লংঘন করতেন না। জিজ্ঞাসা ঃ তাহাজ্জদ যদি কেবল রসুল স. এর উপরেই ফরজ হতো, তবে সাহাবীগণের কেউ কেউ কেনো তা পাঠ করতেন। আর শেষ আয়াতে একথা কেনো বলা হয়েছে “তিনি জানেন যে, তোমরা এটা পুরাপুরি পালন করতে পারবে না, অতএব আল্লাহ্ তোমাদের প্রতি ক্ষমাপরবশ হয়েছেন” । আরো বলা হয়েছে “আল্লাহ্ জানেন যে, তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে, কেউ কেউ তাফসীরে মাযহারী/১৭৪ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।