Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রাত ধরে নামাজ পাঠ করো । কেননা ব্যতিক্রমটুকু বাদ দিলে বাকী অংশটুকু হয়ে যায় বিধানের আওতাভূত। এরপর আবার এই আয়াতে বলে দেওয়া হয়েছে, অর্ধরাত্রি বাদ দিয়ে রাতের অবশিষ্ট অর্ধাংশ নামাজ পাঠে অতিবাহিত করুন। কেউ কেউ বলেছেন, এখানকার “নিস্ফাহু' (অর্ধরাত্রি) শব্দটি “কৃলীলা' (কিয়দংশ) কথাটির অনুবর্তী এবং “নিস্ফাহু' এখানে “কৃলীলা' এর বিশ্লেষক । এভাবে এখানে অনিশ্চিত ব্যতিক্রমকে করা হয়েছে সীমায়িত। ব্যতিক্রমীর উল্লেখ করে লোপ করা হয়েছে অনিশ্চয়তাকে। স্থিরীকৃত হয়েছে__ নামাজ পাঠ করতে হবে অর্ধরাত্রি ব্যাপী। আর 'অর্ধরাত্রি'কে এখানে “কিছু অংশ" বলা হয়েছে একথা বোঝাতে যে, সারা রাতের তুলনায় অর্ধেক রাত তো অল্পই, কিছু অংশই । “কিছু অংশ” বলার আরো একটি কারণ থাকতে পারে এখানে । সেটি হচ্ছে__ রাতের অংশেই পাঠ করতে হয় মাগরিব, এশা, সম্পন্ন করতে হয় রাতের পানাহার । তাই নিদ্রার জন্য থাকে অর্ধরাত্রির কম সময়, যদি নিদ্রা থেকে উঠে ঠিক ঠিক অর্ধরাত্রি নামাজে কাটাতে হয় । কেউ কেউ আবার বলেছেন, এখানকার “নিস্ফাহু' অনুবর্তী 'আললাইল' এর । তারা “নিস্ফ' (অর্ধ)কে কেউ কেউ ধরে নিয়েছেন ব্যতিক্রম | এভাবে প্রতিপাদ্য বক্তব্যটি দীড়ায় 'কুম নিস্ফাল লাইলা ইল্লা কৃলীলা”। অর্থাৎ মাঝরাতে জেগে উঠে নামাজ পাঠ করো । তার মধ্যে আবার কিছু অংশ বাদ দাও । এরপর বলা হয়েছে__ “আউইন ক্রু মিনহু কুলীলা' (কিংবা তাদপেক্ষাও অল্প)। কথাটির যোগসূত্র রয়েছে “কুম' এর সঙ্গে ৷ অর্থাৎ ব্যতিক্রমের পর অবশিষ্ট রইলো যে অর্ধেক, সেই অর্ধেকেরও কম, এক চতুর্থাংশের চেয়ে কিছু বেশী । এরপরের আয়াতে (8) বলা হয়েছে__ “আওযিদ আলাইহি" (অথবা তদপেক্ষা বেশী)। অর্থাৎ অর্ধেক রাত্রির বেশী, যতো বেশী বাড়াতে ইচ্ছা করো । রাতে শষ্যাসুখ থেকে গাত্রোথান করে নামাজ পাঠ করো রাতের এক চতুর্থাংশ সময়ের জন্য । অথবা এর চেয়ে কিছু বেশী সময়ের জন্য, যতোটুকু বেশী তুমি ইচ্ছা করো। উন্লেখ্য, বিধানটি আবশ্যিক, কেননা এর প্রকৃতি আদেশসুচক। জননী আয়েশা থেকে বাগবী এরকমই বর্ণনা করছেন, যার সারমর্ম হচ্ছে_ ইসলামের প্রাথমিক পর্যায়ে রসুল স. এবং তার উম্মতগণের উপরে রাত জেগে নামাজ পাঠ করা ছিলো ফরজ। অবশ্য পরে এই বিধানটির অত্যাবশ্যকতা রহিত হয়ে যায়। বাগবী লিখেছেন, তখন রসুল স. ও তীর সহচরবৃন্দ রাত জেগে নামাজ পাঠ করতেন। নামাজে এমনভাবে নিমগ্ন হয়ে যেতেন যে, কারো খেয়ালই থাকতো না, কতোক্ষণ ধরে তারা নামাজ পাঠ করেছেন, রাতের এক তৃতীয়াংশ, অর্ধেক, না দুই তৃতীয়াংশ । বিনিদ্র রজনী তীরা এভাবে অতিবাহিত করতেন এই ভেবে যে, সময়ের আবশ্যিকতা যেনো লংঘিত না হয়। নামাজে দীড়িয়ে থাকতে থাকতে ফুলে যেতো তাফসীরে মাযহারী/১৭৩ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।