বস্ত্রাবীত করো। তখন অবতীর্ণ হলো ইয়া আইফ়্যুহাল মুদ্দাস্সির" থেকে “ফাহজুর' পর্যন্ত। এরপর থেকে প্রত্যাদেশ অবতীর্ণ হতে শুরু করলো কিছুকাল পরপর ক্রমাগতভাবে । বোখারী, মুসলিম । এ সম্পর্কে বোখারী ও মুসলিম জননী আয়েশা থেকে বর্ণনা করেছেন এক দীর্ঘ হাদিস যেখানে বলা হয়েছে, রসুল স. তখন গৃহে ফিরে এসে মাননীয়া খাদিজাকে বললেন, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও । কাপড় দিয়ে ঢেকে দাও । তিনি তাকে কাপড়ে জড়িয়ে দিলেন। এভাবে ক্রমশঃ প্রশমিত হলো তার আতংক। ইনশাআল্লাহ হাদিসটি আমি সবিস্তারে বর্ণনা করবো সুরা ইক্রা*র তাফসীরে । শিথিল সুত্রপরম্পরা যোগে বায্যার ও তিবরানী বর্ণনা করেছেন, হজরত জাবের বলেছেন, কুরায়েশদের পরামর্শকক্ষ লোকে লোকারণ্য । সকলে মিলে একটি ব্যাপারে একমত হলো যে, মোহাম্মদকে একটি অপঅভিধায় অভিহিত করতে হবে । আর ওই নামটি প্রচার করতে হবে ব্যাপকভাবে । তাহলে ওই খারাপ নামেই সকলের কাছে পরিচিত হবে সে। প্রশ্ন উত্থাপিত হলো, তাহলে তার কী নাম দেওয়া যায়? একজন বলে উঠলো, তার নাম দেওয়া হোক কাহিনীকার । আর একজন বললো, না, তাকে বলা হোক উন্মাদ। অন্য আর একজন বললো, তাকে যাদুকর বললেই ভালো হয়। রসুল স. এর কানে গেলো এ সমস্ত কথা । তিনি স. মনঃক্ষুণ্র হলেন। মনের দুঃখে শুয়ে পড়লেন গায়ে কাপড় জড়িয়ে ৷ তখন প্রত্যাদেশ নিয়ে অবতীর্ণ হলেন হজরত জিবরাইল। পাঠ করলেন “ইয়া আইয়্যুহাল মুয্যাম্মিল* ও ইয়া আইয়্যুহাল মুদ্দাস্সির' | পরের আয়াতে (২) বলা হয়েছে__ 'কুমিললাইল" (রাত্রি জাগরণ করো) । অর্থাৎ রাতে জাগ্রত হয়ে নামাজ পাঠ করো। এখানকার “কুম” শব্দটি এসেছে “ক্য়াম" (নামাজের দগ্ডায়মানতা) থেকে । ব্যষ্টির উল্লেখ করে মর্মীর্থ নেওয়া হয়েছে সমষ্টির। অর্থাৎ কেবল কিয়ামের কথা উল্লেখ করে বুঝানো হয়েছে রুকু, সেজদা, তেলাওয়াতসহ পুরো নামাজকে ৷ এভাবে বক্তব্যটি দীড়িয়েছে__ হে আমার বস্ত্রাবৃত রসুল! রাতে নিদ্রা থেকে জাগ্ত হয়ে নামাজ পাঠ করুন। বাক্যটির মাধ্যমে একথাটিও প্রমাণিত হয় যে, দপ্ডায়মানতা (কিয়াম) হচ্ছে নামাজের প্রধান স্তস্ভ। অবশ্য এটাই একমত্যসম্মত অভিমত । “আল্লাইল" অর্থ সারা রাত। এর পূর্বে অনুক্ত রয়েছে একটি যের প্রদানকারী অব্যয় “ফী” । আর এভাবেই কথাটির অর্থ দীড়ায়__ সারা রাত। এরপর বলা হয়েছে___ ইল্লা কৃলীলা' কিছু অংশ ব্যতীত)। এখানে আবার ব্যতিক্রমী অব্যয় “ইল্লা” (ব্যতীত) অব্যয় ব্যবহার করে সমস্ত রাত থেকে কিছু অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্ত তা কতোখানি, তা সুনির্দিষ্ট করা হয়নি । সুনির্দিষ্ট করা হয়েছে পরবর্তী আয়াতে (৩) এভাবে__ নিস্ফাহু" (অর্ধরাত্রি)। কথাটি প্রলম্বিত হয়েছে 'আললাইল" থেকে । আরেক আয়াতে বলা হয়েছে “কিছু অংশ ব্যতীত" । অর্থাৎ রাতের কিছু অংশ বাদে সারা তাফসীরে মাযহারী/১৭২ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।