Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ইমকানের) সকলকিছুই তার অভিপ্রায়, অধিকার ও ক্ষমতাভূত। তার এমতো অভিপ্রায়, অধিকার ও ক্ষমতা আবার অবশ্যস্তাবিতার বিলুপ্তির ক্ষেত্রে (দায়রায়ে উজ্ুবে) কার্যকর নয়। কেননা সত্তা-গুণবত্তা ও কার্ষের সে বৃত্ত কেবল তার, যা আদি-অন্তহীন, রকম-প্রকারবিহীন, অব্যয়, অক্ষয়, চিরন্তন । সম্ভাব্যেরা লুপ্ত হতে পারে, হতে পারে বিবর্তিত, পরিবর্তিত, কিন্তু তার অবশ্যস্তাবিতার লুপ্তি, বিবর্তিতি ও পরিবর্তিতি অসম্ভব । সুতরাং তিনিই সন্তাব্যের বৃত্তবাসীদের ভয় ও ভরসার লক্ষ্য, উদ্দেশ্য ও উপাস্য । যেনো আলোচ্য আয়াতের দাবি চারটি__ তিনি সদা বিদ্যমান । তিনি চরম পূর্ণ জ্ঞানের অধিকারী । তার রাজত্ব আকাশ ও পৃথিবীতে পরিব্যাপ্ত। তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। আর পরবর্তী আয়াতসমূহে এ দাবির উপরই উপস্থাপন করা হয়েছে যুক্তি প্রমাণ। প্রথমতঃ মানুষের অস্তিতে আল্লাহ্‌্পাকের শক্তিমত্তার যে নিদর্শন রয়েছে, সেগুলোর মধ্যে শীর্ধতম নির্দশন হচ্ছে “খলাব্বীল মাওতা ওয়াল হায়াত” (জীবন আর মরণের সৃষ্টি)। এরপর আকাশমণুলীর সৃষ্টির মধ্যে রয়েছে অগণন নিদর্শনাবলী । যেমন আকাশে নেই কোনো খুঁত। না আছে ফাটল । এরপর এসেছে পৃথিবী সৃষ্টির কথা । সেখানে ভুমিকে করা হয়েছে বাসোপযোগী। করা হয়েছে উপজীবিকা উৎপাদনের ক্ষেত্র । প্রাণীকুলের বিচরণ ও আহার্ষ আহরণের শস্যভাগ্তার। এরপর “তোমরা কি দ্যাখো না পক্ষীকুলের প্রতি' বলে শূন্যমগ্ডলে অবস্থানকারী সৃষ্ট জীব সারি সারি পক্ষীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর নেপথ্যে ঘোষিত হয়েছে অবাধ্য অবিশ্বাসীদের শাস্তির কথা । আর ভীতশংকিত কল্যাণ আহরণকারী বিশ্বাসীদের পুণ্য প্রতিদানের কথা । পরের আয়াতে (২) বলা হয়েছে__ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন? । উল্লেখ্য, আল্লাহ্পাকের এক নাম “হাই” । এর অর্থ__ চিরঞ্জীব, চিরদিনের জন্য জীবিত। এ ধরনের জীবিত সম্তার আবার কয়েকটি গুণ থাকা অত্যাবশ্যক । যেমন___ তাকে হতে হবে প্রাজ্ঞ, দক্ষ ও জীবনপ্রদাতা । লক্ষণীয়, এ সকল গুণ রয়েছে কেবল আল্লাহ্র। তিনিই তার সতত স্বাধীন অভিপ্রায়ান্সারে তার সৃষ্টিনিচয়কে দিয়েছেন বিভিন্ন প্রকৃতির ভারসাম্যময় জীবন । যেমন__ মানব জীবন ৪ আল্লাহপাক মানুষকে এমন জীবন দান করেছেন যে, সে এমতো জীবনের অধিকারী হওয়ার কারণে লাভ করতে পারে আল্লাহ্র সত্তা- গুণবন্তা ও কার্যকলাপের পরিচয় । এই 'আমানত' (গচ্ছিত ধন) মানুষ বরণ করে নিয়েছে স্বেচ্ছায়, সে গুরুভার বহন করবার আহ্বান শুনে শংকিত হয়েছিলো আকাশ-পৃথিবী-গিরি-কান্তার | আল্লাহ্‌র পরিচয়ধন্য এই শুভজীবন অর্জিত হতে পারে কেবল তারই দয়ায়, তারই একান্ত সনিধানের জ্যোতি-সম্পাতে । এমতো জীবনের বিপরীত মৃত্যু সম্পর্কে এক আয়াতে বলা হয়েছে “সে ছিলো প্রাণহীন, পরে আমিই তাকে দান করলাম জীবন'। একথার অর্থ তত্তুজ্ঞানহীন মৃতবৎ মানুষকে আমিই দান করেছি জীবনরূপী ইমান ও তত্তৃজ্ঞান। এভাবেই বিশ্বাসীরা তাফসীরে মাযহারী/১৭ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।