এবার আলোচনা করা যেতে পারে হস্তরেখা গণনা, তাবিজ তুমার ইত্যাদি সম্পর্কে। বলাবাহুল্য, এ সকলকিছু নবীগণ কর্তৃক পরিত্যক্ত তুচ্ছ বস্ত। তাই এগুলো মূল্যহীন । হজরত মুয়াবিয়া ইবনে হাকাম বর্ণনা করেছেন, একবার আমি রসুল স. এর পবিত্র সানিধ্যে উপস্থিত হয়ে নিবেদন করলাম, হে প্রত্যাদিষ্ট পুরুষ! আমরা তো অজ্ঞতার যুগে গণকদের কাছে যাতায়াত করতাম । তিনি স. বললেন, আর যেয়ো না। আমি বললাম, আমরা তাদের কাছ থেকে তাবিজ-কবজ গ্রহণ করতাম | তিনি স. বললেন, আর নিয়ো না। আমি বললাম, কিছুসংখ্যক লোক তো রেখা গণনা করে । এর ফলে ভবিষ্যত সম্পর্কে জানতে পায়। তিনি স. বললেন, একজন নবীও এরকম করতেন । কিন্তু এখন তা পরিত্যক্ত । মুসলিম । জিজ্ঞাসা ৪ কোনো কোনো সন্যাসী-সন্তর ভবিষ্যদ্বাণীও ফলে যায়। অথচ তারা কাফের, কৃচ্ছসাধনায় নিমগ্ন । তাদের সম্পর্কে শরিয়তের বিধান কী? জবাব £ অদৃশ্যের জ্ঞান আহরণের মূল ভিত্তি হচ্ছে, অন্তরালের বিলুপ্তি এবং উপমার জগতের প্রতিভাস ধারণ । তবে দেখতে হবে, এদু*টো অবস্থা সাধিত হচ্ছে কীভাবে? বিষয়টি সম্ভব হতে পারে দু'রকমভাবে । যেমন__ ১. যারা শরিয়তের পুরাপুরি পাবন্দ, তারা হন সুন্নতের একনিষ্ঠ অনুসারী । আর সে কারণে তাদের অভ্যন্তরভাগ ও বহির্বিভাগ হয়ে যায় জ্যোতির্ময় । আর ওই জ্যোতিই তখন হয় তাদের অদৃশ্য জ্ঞান অর্জনের মাধ্যম । এই মাধ্যমকেই বলে ফেরাসাত বা অন্তৃষ্টি। ২. কৃচ্ছসাধনাও মধ্যবর্তী অন্তরালকে ভেদ করতে পারে, এবং কাফের হলেও এরকম সাধকদের দৃষ্টিপথে ভেসে আসতে পারে উপমাজগতের প্রতিচ্ছবি । কিন্ত তবু এমতো প্রতিচ্ছবিকে অদৃশ্যজ্ঞান বলা যাবে না। বরং তাদের জ্ঞান পরিদৃশ্যমান জ্ঞানের মতোই । কেননা তারা মিথ্যানুসারী, শয়তানের চেলা। আর আলোচ্য আয়াতে যে অদৃশ্য জ্ঞানের কথা বলা হয়েছে, তা প্রযোজ্য হবে কেবল নবী-রসুলগণের বেলায় । শয়তানের চেলারা এমত উচ্চমাগীয় বিষয়ের আলোচনার সঙ্গে কোনো প্রকার সম্পর্কই রাখে না। পরবর্তী বাক্য থেকে শেষোক্ত আয়াতের শেষ পর্যন্ত একথা জানিয়ে দেওয়া হয়েছে আরো স্পষ্টভাবে । বলা হয়েছে__ “সেক্ষেত্রে আল্লাহ রসুলের অগ্ধে এবং পশ্চাতে প্রহরী নিয়োজিত করেন (২৭), রসুলগণ তাদের প্রতিপালকের বাণী পৌছে দিয়েছেন কিনা জানবার জন্য । রসুলগণের নিকট যা আছে, তা তার জ্ঞানগোচর এবং তিনি সমস্ত কিছুর বিস্তারিত হিসাব রাখেন* (২৮)। একথার অর্থ__ রসুল স. ফেরেশতাদের সতত সুরক্ষার মাধ্যমে এবং নিরবচ্ছিন্নভাবে আল্লাহ্র আশ্রয়-প্রশ্রয় ও পর্যবেক্ষণভূত। সুতরাং তার প্রত্যাদেশে, প্রজ্ঞায় ও সিদ্ধান্তে শয়তানের প্রভাব বিস্তারণের অবকাশ মাত্রই নেই। তার পরিপূর্ণ ও একনিষ্ঠ প্রেমিক অনুগামীরাও তার কারণে এরকম নিরাপত্তাপ্রাপ্ত। তাফসীরে মাযহারী/১৬৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।