জবাব দিতো । তিনি তার জবাব লিখে রাখতেন এবং চারাটি তুলে রোপণ করিয়ে দিতেন অন্য কোনো নিরাপদ স্থানে। একবার এক নতুন বৃক্ষচারা দেখে তিনি জিজ্ঞেস করলেন, কী নাম তোমার? সে বললো খারুবা। তিনি জিজ্ঞেস করলেন, কী কাজ তোমার? সে বললো, আপনার মসজিদ বিনষ্ট করা । ইমাম গাজ্জালীও ঘটনাটি উল্লেখ করেছেন তার “আল মুনকিজ আনিদ দ্বলাল' নামক পুস্তকে । একথাটিও মনে রাখতে হবে যে, নক্ষত্র ও ওষধের নিজস্ব কোনো গুণাগুণ নেই। যেমন আগুনের নেই নিজস্ব দাহিকা শক্তি। এদের অস্তিত্ব যেমন আন্রাহ্র সৃষ্টি, তেমনি___ তাদের মধ্যকার ক্রিয়া-প্রতিক্রিয়াও ৷ তাই দেখা যায় অনেক সময় ওষধেও কাজ হয় না__ এবং নক্ষত্রের গতিবিধির হিসাবও মেলে না । তাই স্বীকার করতে হবে সকল শুভ ও অশুভের প্রকৃত শ্রষ্টা ও নিয়ন্ত্রয়িতা কেবলই আল্লাহ্। সকল কিছু তার অভিপ্রায়াধীন। তিনি যা যেমন ভাবে করতে ইচ্ছা করেন, তা তেমনভাবেই হয়। তার পবিত্র অভিপ্রায় সতত স্বাধীন। অপ্রতিরোধ্য । এমতো ব্যাখ্যার আলোকে বলা যেতে পারে, যদি কোনো জ্যোতির্বিদ এরকম বিশ্বাস রাখে যে, নক্ষত্রগুলোর মাধ্যমে শুভাশুভ নির্ণয় করা গেলেও আল্লাহপাকই তাদের ও তাদের অবস্থানগত ক্রিয়া-প্রতিক্রিয়ার অরষ্টা এবং তাদের নিয়ন্ত্রয়িতা, তাহলে সে কাফের হবে না। তেমনি চিকিৎসক ও পীড়িত ব্যক্তিও কাফের হবে না, যদি তারা বিশ্বাস করে, ওষধ ও ওঁষধের গুণাগুণ আল্লাহ্ কর্তৃক সৃজিত এবং আল্লাহ্ এই রোগ থেকে মুক্ত করবেন ওই ওঁষধটি সেবন করলে । যেমন হলাহল পান মৃত্যুর নিমিত্ত হলেও মৃত্যু সম্পূর্ণই আল্লাহ্র সিদ্ধান্তনির্ভর। এরকম বিশ্বাস অন্যায় নয়। এভাবে আল্লাহ্র সকল সৃষ্ট বস্তর ক্রিয়া-প্রতিক্রিয়াকে ধারণা করতে হবে । অর্থাৎ আল্লাহই সকল কল্যাণ-অকল্যাণের অষ্টা ও অধিকর্তা। অন্য কেউ বা কোনোকিছু নয়। এভাবে সৃষ্টিকে উপলক্ষ হিসেবে এবং আল্লাহ্কে চূড়ান্ত মীমাংসাকারীরূপে জানাই প্রকৃত জ্ঞান । হজরত জায়েদ ইবনে খালেদ জুহাইনি বর্ণনা করেছেন_ আমরা তখন হুদায়বিয়ায় । রাতে বৃষ্টি হলো । ভোরে রসুল স. আমাদেরকে নিয়ে ফজরের নামাজ তোমাদের প্রভুপালনকর্তা কী বলেছেন? আমরা অপারগতা প্রকাশ করলাম । তিনি স. বললেন, আল্লাহ্ বলেছেন__ আমার বান্দাদের মধ্যে কেউ কেউ বিশ্বাসী এবং কেউ কেউ অবিশ্বাসী । যারা বলেছে, বৃষ্টি হয়েছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে, তারা অবিশ্বাসী । আর যারা বলেছে, বৃষ্টিপাত হয়েছে আমার অভিপ্রায়ে ও কৃপায়, তারা বিশ্বাসী । বোখারী, মুসলিম । একথাটি প্রণিধাননীয় যে, জ্যোতির্বিদ্যায় কোনো কল্যাণ নেই। তাই এই বিদ্যাচর্চা করা মাকরুহ । হজরত ইবনে আব্বাস থেকে আহমদ, আবু দাউদ ও ইবনে মাজা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে লোক জ্যোতির্বিদ্যা থেকে জ্ঞান আহরণ করলো, সে যেনো জ্ঞান আহরণ করলো যাদুবিদ্যার একটি শাখা থেকে । বাহ্যত সে বিদ্যার্থী, কিন্ত প্রকৃতপক্ষে কিছুই নয়। তাফসীরে মাযহারী/১৬৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।