শুনে সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করেও সফল হতে পারেনি। শেষ পর্যন্ত তা-ই ঘটেছিলো, যার ভবিষ্যদ্বাণী করেছিলো জ্যোতিষীরা। আবার রোগী দেখে ও পরীক্ষা করে চিকিৎসকেরা যে ব্যবস্থাপত্র দেন, তার অনুসরণ করে অধিকাং রোগীই ভালো হয়ে যায়। তারা ওঁষধের গুণাগুণ সম্পর্কেও জ্ঞাত, যে গুণাগুণ পরিদৃশ্যমান নয় । তাহলে কি বুঝতে হবে তারাও এক ধরনের অদৃশ্য জ্ঞান রাখে? নিরসন ৪ রসুলেপাক স. এর মহাআর্বিভাবের আগে জ্যোতিষ-গণকদের কথা সাধারণত সত্য হতো একারণে যে, তারা আকাশে আড়ি পেতে শোনা শয়তানদের কাছ থেকে আকাশবাসী ফেরেশতাদের কথাবার্তার মাধ্যমে ভবিষ্যতে ঘটিতব্য বিষয়ে জানতে পারতো । আবার সে সংবাদ অবিকল আহরণ না করতে পারলে তাদের কথা সঠিক হতো না। কিন্তু রসুল স. এর মহাআবির্ভাবের পর তাদের অধিকাংশ ভবিষ্যদ্বাণী হয় প্রমাদপূর্ণ। কেননা শয়তানকে আর আকাশের কাছে যেতে দেওয়া হয় না। অগ্নিদগ্ধারী ফেরেশতারা সেখানে সতত প্রহরারত । এখন তারা যা বলে, তা নিছক অনুমান ও শয়তানী খেয়াল, কাকতালীয়ভাবে তা কখনো কখনো ফলেও যায়। তাই বিষয়টি এখন একেবারেই গুরুত্হীন। জননী আয়েশা বর্ণনা করেছেন, একবার রসুল স. এর কাছে জানতে চাওয়া হলো, গণৎকারদের সম্পর্কে আমাদের করণীয় কী? তিনি স. বললেন, কখনো কখনো তাদের কথা ফলে যায়। শয়তান ফেরশতাদের কথাবার্তা চুরি করে শুনে তা মুরগীর মতো কৌ কৌ করে তাদেরকে শোনায়। তারা আবার সেগুলোকে প্রচার করে সত্য-মিথ্যা মিশিয়ে । বোখারী, মুসলিম । এবার আসা যাক জ্যোতির্বিদ ও চিকিৎসকদের আলোচনায় । নিঃসন্দেহে জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাবিদ্যার ভিত্তি হচ্ছে অভিজ্ঞতা । আর অভিজ্ঞতা লব্ধ হয় দৃশ্যমান বস্ত থেকে । নক্ষত্রের গতিবিধির হিসাব যার অভিজ্ঞতায়ত্ত, সে তো শুভ- অশুভ ক্ষণের একটা নির্ঘন্ট প্রস্তুত করতে পারবেই। তেমনি ওষধের গুণাগুণ সম্পর্কে যে চিকিৎসক ওয়াকিফহাল, তার ব্যবস্থাপত্র অনুসরণ করে নিরাময় লাভ অন্যান্য সচরাচর ঘটনার মতোই। কিন্তু তাদের জ্ঞান ও ব্যবস্থাপত্রও সর্বাং ফলপ্রসূ হয় না। হতে পারেও না। আর তাদের এই বিদ্যাটি নবীগণের শিক্ষা থেকেই জ্যোতিপ্রাপ্ত। মানুষ তাদের আগ্রহে ও প্রয়োজনে এই বিদ্যা দু'টোকে তাদের অভিজ্ঞতাপরম্পরাভুক্ত করে নিয়েছে। কেননা এর মধ্যে রয়েছে ইহজাগতিক কল্যাণ। নবী ইব্রাহিমের ইতিবৃত্ত বর্ণনা করতে গিয়ে এক আয়াতে উল্লেখ করা হয়েছে ইব্রাহিম নক্ষত্রমালার প্রতি দৃষ্টি নিবদ্ধ করলো এবং বললো, আমি পীড়িত" । অর্থাৎ অচিরেই আমি পীড়িত হবো । চিকিৎসা বিজ্ঞান তো সম্পূর্ণতই নবুয়তের আলোক থেকে আলোক্রাপ্ত। একথার প্রমাণস্বরূপ ইমাম বাগবী সুরা সাবা*র তাফসীরের একস্থানে উল্লেখ করেছেন, বায়তুল মাকদিসে ইবাদত করতেন নবী সুলায়মান। সেখানে কোনো বৃক্ষ চারা উদ্গত হতে দেখলে তিনি তাকে বলতেন, কী নাম তোমার? উদ্ভিদ শিশুটি তার নাম বলতো । তিনি পুনঃ জিজ্ঞেস করতেন, কী কাজ তোমার? সে এ প্রশ্রেরও তাফসীরে মাযহারী/১৬৭ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।