Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

অন্যান্য প্রাণীকুলের অথবা পাথরের । কিন্তু এরকম সম্পর্কও আল্লাহ্র সঙ্গে তার সৃষ্টির দৃষ্টান্ত হওয়ার অনুপযোগী । কেননা অ্রষ্টা সম্পূর্ণতই শ্রষ্টা এবং সৃষ্টি সর্বোতভাবেই সৃষ্টি। স্রষ্টা চিরঅমুখাপেক্ষী, আর সৃষ্টি চিরমুখাপেক্ষী | তাদের অস্তিত্ব- স্থায়িতৃ-প্রবৃদ্ধি-পরিণতি-সাফল্য-বৈফল্য সবকিছুই আল্লাহ্র চিরঅমুখাপেক্ষী অভিপ্রায়নির্ভর। সুতরাং এমতো সম্পর্ককে ভাষা দিতে পারা যাবে কীভাবে । তওহীদে ওজুদী এবং তওহীদে শুহুদীর ধারণাবৈষম্য সৃষ্টি হয়েছে তো এই অনির্বচনীয় সম্পর্কটিকে প্রকাশ করতে গিয়েই। তত্ৃজ্ঞগণের সিদ্ধান্ত হচ্ছে, আল্লাহ্‌র সন্তা ও মানব সন্তা মৌলিকভাবে এক নয়। তাহলে সৃষ্টিকে আল্লাহ্‌র সঙ্গে একাকার ভাবা তো যাবেই না। আবার যদি বলা হয় সৃষ্টি সত্তাগতভাবে সম্পূর্ণ পৃথক । তাহলে তো তাকে স্বয়স্ত্ু বলতে হয়। কিন্ত তা-ও তো হতে পারে না। কেননা আল্লাহ্‌ ছাড়া অন্য কেউই বা কোনোকিছুই য়ন, স্বাধিষ্ঠ, বা স্বতিষ্ঠ নয়। সৃষ্টি তার অস্তিত্ব পেয়েছে তার অভিপ্রায়ে, দয়ায় ও দানে । কিন্তু সৃষ্টি ও আষ্টার সম্পর্ক নির্ণয়ের ভাষা আবিষ্কার সত্যিই দুরূহ। অর্জিত জ্ঞানের (এলমে হুসুলীর) সকল অহমিকা এমতোক্ষেত্রে স্থবির, বিমুঢ়, দ্বিধা- দবন্দপূর্ণ। সুতরাং এমতো সম্পর্কের স্বরূপ উপলব্ধ হতে পারে কেবল এলমে হুজুরীর দ্বারা। কেননা তা পরম সত্তা সন্নিহিত। তাই বলা যেতে পারে কেবল, তিনি আনুরূপ্যবিহীন। বোধ, চিন্তা, কল্পনা ও ধারণার অতীত হিসেবে সর্বজ্ঞ, সর্বশ্লোতা, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিধর । মার্জনাপরবশ, দয়ালু, শাস্তিদাতা, উদ্ধারকর্তা, সর্বাধিপতি, সৃজয়িতা, পালয়িতা। অর্থাৎ তিনি অদৃশ্যের অদৃশ্য, রকম, প্রকার ও আকার নিরাকারহীন। অর্জিত জ্ঞান কেবল এভাবে প্রকাশ করতে পারে তার আল্লাহ্পরিচিতি প্রসঙ্গের অক্ষমতা । আর এলমে হুজুরী পায় সেই অক্ষমতার পরিচয়, যা কেবল সম্তা দ্বারা অনুভব্য ৷ ভাষা দ্বারা প্রকাশযোগ্য নয়। আল্লাহ্‌র মারেফত জ্ঞান লাভ হয় এই এলমে হুজুরীর পথেই। সংশয় ৪ এতো গেলো নবী ও ওলীগণের এলেম ও মারেফতের বিবরণ । কিন্তু দেখা যায়, গণৎকার ও চিকিৎসকেরাও এক ধরনের অদৃশ্য জ্ঞান রাখে । নাহলে তাদের ভবিষ্যদ্বাণী সফল হয় কীভাবে? যেমন ইলীয়ার প্রশাসক ইবনে নাতুর সূত্রে বোখারী বর্ণনা করেছেন, সম্রাট হেরাক্লিয়াস যখন ইলীয়ায় এলেন, তখন একদিন সকালে তাকে দেখা গেলো অত্যন্ত বিমর্ষ । নেতৃপর্যায়ের এক লোক জিজ্ঞেস নক্ষত্রের গতিবিধি লক্ষ্য করে বুঝতে পারলাম, পুরুষাঙ্গের তক ছেদনকারীদের রাজার জন্ম হয়েছে। সে তার এক জ্যোতির্বিদ সুহৃদকেও একথা লিখে জানালো। প্রত্যুত্তরে সে-ও জানালো, হ্যা, খতনাকারীদের স্ম্রাট নবীর শুভাগমন ঘটেছে। ফেরাউনের দরবারের জ্যোতিষীদের বিষয়টিও এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে। তারা বলেছিলো, বনী ইসরাইলদের মধ্যে এমন এক শিশু জন্মগ্রহণ করবে, যার হাতে নিশ্চিহ্ন হয়ে যাবে ফেরাউনের সাধের সাম্রাজ্য । ফেরাউন একথা তাফসীরে মাযহারী/১৬৬ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।