যেহেতু স্বীয় সন্তা অপেক্ষা অধিক নির্ভুল ও নিশ্চিতা কোনোকিছুই নয়, সেহেতু সত্তা কর্তৃক উপলব্ধ জ্ঞানও সুনিশ্চিত ও সর্বাংশে নির্ভুল। সম্তা এমতোক্ষেত্রে একাধারে জ্ঞানী (আলেম), জ্ঞান (এলেম) ও উপলব্ধি মা'লুম) । আপন সত্তাকে অনুভব করার জন্য যেমন চিন্তা-গবেষণার প্রয়োজন হয় না, তেমনি এমতো জ্ঞান অনুভব করার জন্যও মুখাপেক্ষী হতে হয় না চিন্তা-গবেষণার ৷ এই জ্ঞান যে পায়, সে-ই পায় আল্লাহ্র পরিচয় । কেননা আল্লাহ্র পরম সত্তা নিজের সত্তা অপেক্ষাও অধিক নিকটে । তাই তার পরিচয় পাওয়া সম্ভব কেবল এই সত্তাসঞ্জাত জ্ঞানের পথেই। আল্লাহপাক স্বয়ং বলেছেন “আমি তোমাদের প্রাণ-ধমনী অপেক্ষাও অধিক নিকটে” । একথার অর্থ__ হে আমার বান্দা! তুমি তোমার যতোখানি নিকটে, তার চেয়েও অধিক নিকটে আমি তোমার ৷ এই অবস্থাটি চিন্তা-গবেষণা-অবলোকনের অতীত । এটাই এলমে লাদুনি । আবার ওলীগণ এই জ্ঞান পেয়ে ধন্য হন নবীগণের মাধ্যমে । সে মাধ্যম যতো বেশী প্রলম্বিত হোক না কেনো (আধ্যাত্মিক সংশ্লিষ্টতার শিকল বা সিলসিলা হোক না কেনো যতো অধিক দীর্ঘ)। সংশয় ৪ “আমি তোমার প্রাণ-ধমনী অপেক্ষা অধিক নিকটে ঘোষণাটি একটি সাধারণ ঘোষণা । তাহলে কি একথাই বলতে হবে যে, সকলেই আল্লাহ্র এমতো নৈকট্যধারী? নিরসন ৪ না। আল্লাহ্র প্রিয়ভাজনতার নৈকট্য বিশেষ ধরনের, যা নির্ভর করে আধ্যাত্মিক উৎকর্ষের উপর | আমি সুরা মুলকের তাফসীরে আলোচনা করেছি জীবন চার ধরনের, তন্মধ্যে এক ধরনের জীবন এরকম, যা আনয়ন করে আল্লাহ্ পরিচিতি । ওই জীবনের অধিকারী হতে গেলে আধ্যাত্মিক জ্ঞানের রাজ্যে অনুপ্রবেশ করা অত্যাবশ্যক । আর এমতোক্ষেত্রে কেবল আলাপ-আলোচনা নিরর্৫থক। জিজ্ঞাসা ৪ আধ্যাত্মবিদগণ যে এলমে হুজুরী (সত্তাসঞ্জাত জ্ঞান) লাভ করেন তা নির্ভুল। এ জ্ঞানে ভুলের সম্ভাবনা নেই। তৎসন্বেও তাদের মধ্যে মতবিরোধ পরিদৃষ্ট হয় কেনো? দেখা যায়, তাদের মধ্যে কেউ কেউ তওহীদে ওজুদী মতাবলম্বী এবং কেউ তওহীদে শুহুদীর প্রবক্তা । এরূপ হওয়ার কী কারণ? জবাব £ এলমে হুজুরীর ভাবপ্রকাশের ভাষা এখনো অনাবিষ্কৃত। তাই এ জ্ঞানকে যখনই ভাষা দিতে চাওয়া হয়, তখনই ঘটে বিপত্তি। অথচ মূল অনুভব একটিই | সেখানে কোনো দ্বিত্ব নেই। বৈষম্য ঘটে কেবল প্রকাশের ক্ষেত্রে । উল্লেখ্য, অরষ্টা ও সৃষ্টির যে সম্পর্ক, সে সম্পর্ক সৃষ্টির কারো সঙ্গে কারোই নেই। কেননা তাদের কেউ কারো স্রষ্টা নয়। শিল্পীর সঙ্গে তার শিল্পকর্মের সম্পর্কও সেরকম নয়। কেননা শিল্পী তার শিল্পকর্মের অরষ্টা নয়, নির্মাতা । সৃজন সম্পূর্ণতই আন্রাহ্র, অর্থাৎ আল্লাহ্ শিল্পী ও তার শিল্পকর্মসহ সকল কিছুর অ্টা। মুতাজিলারা অজ্ঞ ও পথভ্রষ্ট বলেই এ বিষয়টি বুঝতে পারে না। বলে, মানুষ তার ভালো ও মন্দ উভয় কর্মের স্রষ্টা। বিবেকবান সৃষ্টির সঙ্গে বিবেকহীন সৃষ্টিরও এক প্রকার সাদৃশ্যপূর্ণ অথবা বৈসাদৃশ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান । যেমন মানুষের সঙ্গে তাফসীরে মাযহারী/১৬৫ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।