Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

করে, যেমন হয়েছিলো খলিফা হজরত ওমরের বেলায়। তার সামনে থেকে অন্তরাল অপসৃত হয়েছিলো বলেই তিনি বহুদূরে অবস্থিত সেনাবাহিনীর অবস্থা প্রত্যক্ষ করতে পেরেছিলেন এবং তাদেরকে সতর্কও করে দিতে পেরেছিলেন তার মিম্বরে দণ্ডায়মান থেকেই। তার ওই আত্মিক প্রতিভাস (ইনকেশাফ) ওই শ্রেণীর প্রতিভাস, যা কখনো কখনো কোনো কোনো ওলীর অন্তরে প্রতিবিষ্বিত হয় লওহে মাহফুজ থেকে । ওই সকল ওলী তা প্রাধ্যয়ন করে থাকেন অনড় (মুবরাম) অথবা পরিবর্তনশীল (মুয়াল্লাক) অদৃষ্টলিপি হিসেবে । আবার এমতো প্রতিভাস কখনো কখনো পরিদৃষ্ট হয় স্বপ্নে অথবা আধ্যাত্ানুশীলনাবস্থায় (মোরাকাবায়) উপমা জগতের প্রতিচ্ছায়ারূপে। তাই হজরত আনাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, সঠিক স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের একভাগ । বোখারী, মুসলিম । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. একবার বললেন, মুবাশৃশিরাত ব্যতীত নবুয়তের আর কোনো নিদর্শন অবশিষ্ট নেই। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ্‌র রসুল! মুবাশৃশিরাত কী? তিনি স. বললেন, পরিশুদ্ধ স্বগ্ন। বোখারী । নবী-রসুলগণ ব্যতীত গ্রজ্ঞার্জনের বর্ণিত মাধ্যমগুলোতে অন্যান্যদের ভুল-ত্রুটি হওয়া স্বাভাবিক। তাই তাদের ইলহামের মধ্যে কখনো শয়তানের অপচেষ্টার প্রভাব পড়তেও পারে। এবং অপরটিকে প্ররোচনাপিষ্ট করে শয়তান । তাই কখনো কখনো শয়তানী প্ররোচনাও ফেরেশতাদের ওজ্ভল্য নিয়ে প্রকাশ পায়। আবার এর মধ্যে থাকতে পারে কল্পনার দখলও । অথবা শয়তান প্রতারণা করে কাশফ এবং উদাহরণ জগতের (আলমে মেছালের) পর্যবেক্ষণ প্রক্রিয়ায়। হজরত আবু কাতাদা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, শুভ স্বপ্ন আসে আল্লাহ্র পক্ষ থেকে এবং অশুভ স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে । বোখারী, মুসলিম । মোহাম্মদ ইবনে সিরীন বলেছেন, স্বপ্ন তিন ধরনের ১. মনের খেয়াল ২. শয়তানের পক্ষ থেকে ভীতি সঞ্গার ৩. আল্লাহ্পাকের পক্ষ থেকে শুভসমাচার । বোখারী ও মুসলিম এরকমই বর্ণনা করেছেন। আবার কখনো স্বপ্নের তাৎপর্য বিশ্লেষণেও হয়ে যায় ভুল, যদিও ওলীগণের কাশফ ও ইলহামে ভূল হয় কদাচিৎ । কেননা তারা নবী না হলেও তাদেরই একনিষ্ঠ অনুসারী । তাই উভয়ের মধ্যে রয়েছে সৌসাদৃশ্য ৷ পার্থক্য কেবল এতটুকু যে, নবীগণ মাসুম (নিষ্পাপ), আর ওলীগণ সুরক্ষিত (মাহফুজ) । এবার আসা যাক ওলীগণের সন্তাসঞ্জাত জ্ঞানের (এলমে হুজুরীর) আলোচনায় । বলা বাহুল্য, ওলীগণের সন্তাসঞ্জাত জ্ঞান দিবালোকের চেয়েও অধিক সুস্পষ্ট । এই জ্ঞানকে এলমে লাদুন্নিও বলা হয়। এ জ্ঞান সম্পর্কযুক্ত আল্লাহতায়ালার পরম সম্তা ও গুণবত্তার (সিফাতের) সঙ্গে । এই জ্ঞানের মধ্যে ভূলের কোনো সম্ভাবনাই নেই। কেননা এ জ্ঞান সত্তা কর্তৃক উপলব্ধ । তাই নির্ভুল । বরং এ জ্ঞানের স্তর সাধারণ অকাট্য জ্ঞানের স্তর অপেক্ষাও উন্নত পর্যায়ের । তাফসীরে মাযহারী/১৬৪ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।