ইলহাম দ্বারা, যা ওহী বা প্রত্যাদেশের প্রতিবিম্ব । এরকম ধারণাও এই আয়াতের বক্তব্যের পরিপন্থী নয়। আর এমতাবস্থায় তাদের ইলহামগত জ্ঞান হবে ধারণাপ্রসূত, প্রত্যাদেশের মতো অকাট্য নয়। অর্থাৎ ইলহাম সত্য হবে তখন, যখন তা হবে প্রত্যাদেশের পরিপূর্ণ অনুকূল। আর তখনই তা হতে পারবে কেবল প্রত্যাদেশের প্রতিবিম্ব, যা প্রত্যাদেশেরই অধীন বা অন্তর্ভুক্ত। সে কারণেই সুফী-আউলিয়াগণ বলেন, ইলহামকে পরখ করতে হবে প্রত্যাদেশের নিরীখে। অর্থাৎ কোরআন ও হাদিসের মাপকাঠিতে । এভাবে পরীক্ষা করার পর কোরআন-হাদিসের অনুকুল যদি হয়, তবে তা হবে গ্রাহ্য । আর প্রতিকূল হলে হবে অবশ্য পরিত্যাজ্য । তারা আরো বলেন, যা শরিয়তবিরোধী, তা অবশ্যই পথভ্রষ্টতা । উল্লেখ্য, এখানে যে অদৃশ্য জ্ঞানের কথা বলা হয়েছে, তা অকাট্য, সন্দিপ্ধ নয়। নবীগণকে কখনোই অস্পষ্টতার মধ্যে রাখা হয় না। কেননা তারা অবশ্যঅনুসরণীয়। আর সন্দিপ্ধতা বা অস্পষ্টতা কখনোই অবশ্য অনুসরণীয় হতে পারে না। এতোক্ষণের আলোচনার মাধ্যমে “কাশশাফ" রচয়িতা জমখশরীর ওই অভিমতটি রহিত হয়ে যায়, যা মুতাজিলাদের মতবাদভিত্তিক। তা হচ্ছে__ আলোচ্য আয়াতে কেবল নবীগণকে অদৃশ্যজ্ঞানদানের কথা বলা হয়েছে, ওলীদের বিষয়ে এখানে কিছু বলা হয়নি । অর্থাৎ তার মতে নবীগণের মোজেজা সত্য হলেও ওলীগণের কারামত সত্য নয়। বলা বাহুল্য, মুতাজিলারা পথভ্রষ্ট । তাই তাদের অন্যান্য ভুল অভিমতসহ তাদের এই অভিমতটিও পরিত্যাজ্য । ওলীগণের কারামত ও ইলহামের প্রমাণ রয়েছে কোরআন মজীদের অন্যান্য আয়াতেও । যেমন__ “আর আমি মুসা-জননীকে ইলহাম করলাম, তুমি তাকে স্তন্য দান করো । আর যদি তার ব্যাপারে শংকাগ্রস্ত হও, তবে তাকে নিক্ষেপ করো নদীগর্ভে । দুঃখ কোরো না। আমি তাকে পুনরায় তোমার কোলে ফিরিয়ে দিবো । তাকে আমি করবো আমার নবীগণের একজন? । “অতঃপর ফেরেশতা তাকে নিশ্নদিক থেকে আওয়াজ দিলো, দুঃখ কোরো না। তোমার প্রভুপালনকর্তা তোমার পায়ের তলায় একটি ঝর্ণা প্রবাহিত করে দিবেন। আর তুমি খেজুর কাণ্ড ধরে নাড়া দাও, তা থেকে পতিত হবে সুপক্ক খেজুর । তুমি তা পান করো ও আহার করো এবং শীতল করো দু'চোখ । কোনো মানুষ যদি তোমার বিষয়ে প্রশ্ন করে, তবে তুমি ইঙ্গিতে বোলো, আমি রোজা মানত করেছি, তাই কথা বলবো না'। “আমি হাওয়ারীগণের নিকট ইলহাম করলাম, আমার উপর এবং আমার রসুলের উপর ইমান আনো? । পর্যালোচনা ঃ ওলীগণের যে ইলহামকে আমরা ধারণা প্রসূত জেনী) বলেছি, তা হচ্ছে অর্জিত জ্ঞান। কখনো তা অর্জিত হয় সরাসরি অনুপ্রেরণা (ইলহাম) যোগে, কখনো ফেরেশতাদের মাধ্যমে, আবার কখনো মধ্যবর্তী অন্তরাল বিলুপ্ত তাফসীরে মাযহারী/১৬৩ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।