Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

অদৃশ্য থাকে না, যদিও তা পরিদৃষ্ট হয় অলৌকিক নিয়মে । আবার এমতো দৃশ্য সর্বসাধারণের দৃষ্টিগোচর নয়। একারণেই পরবর্তী আয়াতের প্রথমেই উল্লেখ করা দান করেন এ কারণে যে, তাদের সুসংবাদপ্রাদানকর্ম ও ভীতিগ্রদর্শন কার্য যেনো প্রতিষ্ঠিত থাকে প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর । এরপরের আয়াতে (২৭) বলা হয়েছে__ “তার মনোনীত রসুল ব্যতীত? । অর্থাৎ তার মনোনীত প্রত্যাদেশবাহক ধারা, তাদের কাছে তিনি অদৃশ্যের কোনো কোনো বিষয় প্রকাশ করেন। এখানে “মির রসুলি' অর্থ রসুল, প্রত্যাদেশ বাহক, দৃত, প্রেরিত পুরুষ। উল্লেখ্য, ফেরেশতা ও মানুষ উভয়েই রসুল হতে পারে। নবীগণ প্রেরিত পুরুষ হিসেবেই পৃথিবীতে প্রচার করেন আল্লাহ্‌র বিধি-বিধান। তাদের মধ্যে আবার যাদের উপরে কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরকেই ব্যবহারিক অর্থে বলা হয় রসুল । প্রকৃত অর্থে সকল নবীই রসুল, অর্থাৎ আল্লাহ্‌ কর্তৃক মনোনীত পুরুষ । কোনো কোনো বিদ্বান বলেন, রূপকার্থে ওলীগণও রসুল পদবাচ্য। কেননা রসুল স. বলেছেন, ধর্মীয় বিষয়ের বিদ্বানগণ নবীগণের উত্তরাধিকারী । এরকম বর্ণনা হজরত আনাস সুত্রে বোখারী এবং হজরত আলী সূত্রে ইবনে আদী। শেষোক্ত সূত্রপরম্পরা কর্তৃক প্রাপ্ত বিবরণটি এরকম__ রসুল স. বলেছেন, আলেমগণ পৃথিবীর প্রদীপ্ত প্রদীপ এবং তারা নবীগণের স্থলাভিষিক্ত । অথবা বলেছেন, আলেমগণ আমার উত্তরাধিকারী । হজরত আনাস সূত্রে ইবনে আকীল বর্ণনা করেছেন, আলেমগণ নবীগণের পক্ষ থেকে ততোক্ষণ পর্যন্ত বিশ্বাসভাজন, যতোক্ষণ তারা দ্বারস্থ হবে না কোনো শাসকের, অথবা যতোক্ষণ তারা থাকবে পার্থিব মোহমুক্ত। আহলে সুন্নত ওয়াল জামাতের অভিমত এই যে, ওলীগণের কারামতও নবীগণের মোজেজার অন্তর্ভক্ত। অর্থাৎ কারামত হচ্ছে মোজেজার প্রতিবিম্ব । আর প্রতিবিম্ব যেহেতু মূল বন্তর অনুরূপ, সেহেতু কারামতও মোজেজার অনুরূপ | আল্লাহ্‌পাক স্বয়ং বলেছেন, “আমি প্রত্যেক রসুলকে তাদের মাতৃভাষায় দৌত্যকর্ম সম্পাদনের জন্য প্রেরণ করেছি" । রসুল স. যেহেতু শেষ নবী, সেহেতু তার কাছে সমগ্র মানবমগ্ডলী একই জাতি। আর সেকারণে সকল দেশের সকল গোত্রের আলেম-ওলী তারই মুখপাত্র, তারই বচন। তাদের অলৌকিকতৃও তারই অলৌকিকত্ব, তারই মোজেজার প্রতিবিস্ব, বিস্তৃতি বা বিকাশ । সুতরাং ওলীগণের যদি অদৃশ্য বিষয়ের জ্ঞান অর্জিত হয়, তবে তাতে দোষের কিছু নেই। আল্লাহপাক যেহেতু অদৃশ্যের জ্ঞান দান করেন, সেহেতু তার প্রতিনিধি বা স্থলাভিষিক্তরা তো সে জ্ঞানের অংশ পেতেই পারেন। বরং একথা বলতে কোনো বাধা নেই যে, তাদের অদৃশ্যবিষয়ক জ্ঞান রসুল স. এর অদৃশ্য জ্ঞানেরই প্রকাশ বা অভিব্যক্তি। আবার যদি রসুল স. এর অদৃশ্য জ্ঞান থেকে তাদেরকে পৃথকও করা হয়, তবুও তাঁরা অদৃশ্য জ্ঞান প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন না। কেননা তাদেরকে সাহায্য করা হয় তাফসীরে মাযহারী/১৬২ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।