Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

পরিচিত__ যেমন, তিনি চিরঞ্জীব, গফুর, রহমান। পৃথিবীর পরিবর্তনশীলতা সম্পর্কেও আমরা অনবগত নই । সুতরাং শ্রুতি, দৃষ্টি ও চিন্তার আয়ত্ত যা কিছু, তার কোনোটাই “অদৃশ্য” পদবাচ্য নয়। কোনো কোনো জিনিস আবার এমনও রয়েছে যে, তা কখনো দৃশ্যমান, আবার কখনো অদৃশ্য । যেমন ফেরেশতা ও জ্বিন। তারা আকৃতি ধারণ করলে দৃশ্যমান হয়, নচেৎ থাকে লোকচক্ষুর অন্তরালে । আবার দূরের জিনিস অগোচর হলেও, ফেরেশতা-জ্নদের কাছে তা দৃশ্যমান। কিন্ত এতদসত্রেও একথা বলা যাবে না যে, ফেরেশতা ও জ্নেরা অদৃশ্যের জ্ঞান রাখে । এক আয়াতে এর প্রতিবাদ করা হয়েছে এভাবে “যখন (নবী সুলায়মানের) পবিত্র মরদেহ ভূতলশায়ী হলো, তখন জ্বিনেরা জানতে পারলো তার পরলোকগমনের সংবাদ । তারা যদি অদৃশ্যের জ্ঞান রাখতো, তবে কখনোই অবস্থান করতো না লাঞ্নাদায়ক শাস্তির মধ্যে” । অথবা অদৃশ্য, অর্থ এখানে পৃথিবীবাসীদের কাছে অদৃশ্য, যেমন আকাশজগত। যেমন প্রাচ্যবাসীদের কাছে অদৃশ্য প্রতীচ্য এবং প্রতীচ্যবাসীদের কাছে অদৃশ্য প্রাচ্য । তবে এধরনের অদৃশ্য অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়া যায় কখনো কখনো প্রত্যাদেশ, অথবা ইলহামের (অন্তর্ানের) মাধ্যমে । আবার কখনো মধ্যবর্তী অন্তরাল অপসারিত করে কাশফের (অন্তর্ক্ষুর) মাধ্যমে । যেমন হজরত আবু হোরায়রা থেকে মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমি বসেছিলাম হাজরে আসওয়াদের সম্মুখে । কুরায়েশরা আমাকে মেরাজ রজনীর ঘটনা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো । জিজ্ঞেস করতে লাগলো, বায়তুল মাকদিস মসজিদের কয়টি সিঁড়ি, কয়টি দরজা ইত্যাদি । আমি অস্বস্তিতে পড়লাম । কেননা অতো কিছু তো আমি মনে রাখিনি । তখন বিলুপ্ত করে দেওয়া হলো আমার ও বায়তুল মাকদিসের দূরত্বের অন্তরাল। আমি তখন দেখে দেখে জবাব দিতে লাগলাম তাদের প্রশ্নের । আবু ওমর সুত্রে বায়হাকী বর্ণনা করেছেন, খলিফা হজরত ওমর একবার সারিয়াকে সেনাপতি বানিয়ে তার নেতৃত্বে একদল সৈন্যকে পাঠালেন এক ুদ্ধক্ষেত্রে। এরপর একদিন মসজিদে খুতবা দান কালে হঠাৎ বলে উঠলেন, হে সারিয়া! জাবাল! জাবাল! (পাহাড়ের দিকে, পাহাড়ের দিকে)। অর্থাৎ খুতবা দান কালেই তিনি দেখতে পেয়েছিলেন মদীনা থেকে বহু দূরের সারিয়া-বাহিনীকে। দেখেছিলেন, একদল শক্রসেনা পেছনের পাহাড় থেকে তাদের উপরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। তাই তিনি “পাহাড়ের দিকে এরকম বলে সাবধান করে দিয়েছিলেন সারিয়া-বাহিনীকে। আর ওই বাহিনীও আমিরুল মুমিনীনের কণ্ঠস্বর শুনে সাবধান হয়ে গিয়েছিলেন। আবু দাউদের বর্ণনায় এসেছে, জননী আয়েশা বর্ণনা করেছেন, আবিসিনিয়ার রাজা নাজ্জাশীর পরলোকগমনের পর তার সমাধি থেকে যে আলোর উদ্তাস আমাদের দৃষ্টিগোচর হয়েছিলো, সে সম্পর্কে আমরা মাঝে মাঝে নিজেদের মধ্যে আলাপ করতাম । উন্লেখ্য, অন্তরাল উন্মোচিত হওয়ার পর অন্তরালবর্তী বিষয় আর তাফসীরে মাযহারী/১৬১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।