Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

1 মহামহিমান্থিত তিনি, সর্বময় কর্তৃত ধাহার করায়ত্ত; তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান । 1 যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন, তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য__ কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল, প্রথমে বলা হয়েছে___ “তাবারাকাল্লাজী বিইয়াদিহিল মুল্ক'। এর অর্থ__ মহামহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব ধার করায়ত্ত। এখানকার “তাবারাক' শব্দটি পরিগঠিত হয়েছে “বরকত” থেকে । এর অর্থ__ সুপ্রচুর, চূড়ান্ত পর্যায়ের পূর্ণতা, যাতে ক্ষুদ্রাতিক্ষদ্র ন্যুনতার অবকাশ মাত্র নেই । আর এটি আল্লাহ্‌র গুণাবলীর মধ্যে এমন এক গুণ, যা তার সত্তার মতোই অচিন্তনীয় ও আনুরপ্যবিহীন। সুতরাং তা অননুমানীয়। উল্লেখ্য, আল্লাহ্‌র অন্যান্য গুণবত্তাও এরকম । অর্থাৎ তার সকল গুণই আদি- অন্তহীন, প্রকারবিহীন, অবিভাজ্য ও আনুরূপ্যবিহীন হিসেবে পূর্ণ ও পরিণত । যেমন__ রহমান" (দয়ার্্র)। মানুষের অন্তরে দয়া-মায়ার সুত্রপাত যেভাবে হয়, হয় আবেগ, অনুরাগ, করুণা, ভালোবাসা । এই আবেগ-অনুরাগেরই পরিণতি হচ্ছে দয়া-মমতা-ভালোবাসা । কিন্তু আল্লাহ্পাকের দয়া এরকম নয়। কেননা তিনি মানুষের মতো হৃদয়বিশিষ্ট ও আবেগতাড়িত নন। বরং তার দয়া তার সত্তাসম্পৃক্ত। তাই তা তার সত্তার মতোই আকার-প্রকারবিহীন এবং সূচনা- সমাপ্তিবিবর্জিত। তাই তিনি সূত্রপাত ও পরিণতির মুখাপেক্ষী হওয়া ব্যতিরেকেই দয়ার, কল্যাণময়, পরাক্রমশালী, প্রজ্ঞাময় ইত্যাদি । তার সকল গুণের মতো তাই “মহামহিমান্ধিত' হওয়ার বিষয়টিও অত্ুলনীয়রূপে সু্রচুর, অগণনীয় এবং অননুমানীয়। তার এমতো রকম-প্রকারহীন পরিপূর্ণত্‌ প্রকাশার্থেই অন্যত্র ব্যবহৃত হয়েছে “বাসীর “আজীম" “মুতাআসল' ইত্যাদি । “সর্বময় কর্তৃতু যার করায়ত্ত' কথাটি আয়াতে মুতাশাবিহাতের (রহস্যাচ্ছন্ন আয়াতসমূহের) অন্তর্ভুক্ত । এখানকার “ইয়াদ' এর শাব্দিক অর্থ হাত। হাত হচ্ছে শক্তি ও কর্তৃত্রে প্রতীক । কিন্তু এখানে শব্দটির মাধ্যমে যে শক্তি ও কর্তৃত্রে কথা বুঝানো হয়েছে, তা চিররহস্যময়, তাই অবোধ্য । কেননা তা আন্নাহ্র গুণ । পরবর্তী যুগের বিদ্বানগণ শব্দটির অর্থ করেছেন__ ক্ষমতা, কর্তৃত্ব, অধিকার, আধিপত্য ইত্যাদি। অর্থাৎ সর্বময় ক্ষমতা, কর্তৃত্ব, অধিকার, আধিপত্য কেবল তার । আর 'মুল্ক' বলে এখানে বুঝানো হয়েছে সমগ্র সৃষ্টিকে । এভাবে বক্তব্যটি দাড়ায়__ সমগ্র সৃষ্টির একক ও অবিভাজ্য অধিকর্তা কেবল আল্লাহ্‌। এর মধ্যে অন্য কারো বা কোনোকিছুর অংশীদারিত্‌ নেই। এরপর বলা হয়েছে__ “ওয়া হুয়া আ'লা কুল্লি শাইইন কৃদীর' (তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান)। এখানে "শাই' অর্থ সচেতন-নিশ্চেতন সকল সৃষ্টি, যার উপরে আন্মাহ্‌র অভিপ্রায় কার্যকর হয়। অর্থাৎ সম্ভাব্যের বৃত্তের (দায়রায়ে তাফসীরে মাযহারী/১৬ ॥|.11100119,.00

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।