এখানকার “মান' (যে) শব্দটি একবচন হওয়ার কারণে 'ইয়া*সি* (যে সীমালংঘন করে) এবং “লাহু" তোর জন্য) কথাটিও এসেছে একবচনে । “খলিদীনা” কথাটি আবার বহুবচন হয়েছে ভাবগতভাবে । আর এখানকার “অমান্য করে' কথাটির সম্পর্ক রয়েছে একটি উহ্য বাক্যের সঙ্গে। ওই উহ্যতাসহ বক্তব্যটি দীড়ায়__ বার্তা পৌছানোই কেবল আমার দায়িত্ব । তাই আমি এমতো দায়িত্ব পালনে সতত তৎপর | এখন যে আল্লাহ্ ও তার রসুলকে মান্য করবে, সে সুপথ পাবে এবং যে এর বিরুদ্ধাচরণ করবে, সে অবশ্য অবশ্যই প্রবেশ করবে জাহান্নামে । আর জাহান্নামই হবে তার চিরস্থায়ী আবাস। এরপরের আয়াতে (২৪) বলা হয়েছে__ “যখন তারা প্রতিশ্রুত শাস্তি প্রত্যক্ষ করবে, বুঝতে পারবে, কে সাহায্যকারীর দিক দিয়ে দুর্বল এবং কে সংখ্যায় স্বল্ল'। ১৯ সংখ্যক আয়াতের “তারা তার নিকট ভীড় জমালো” কথাটির অর্থ যদি সত্যপ্রত্যাখ্যানকারীদের যুথবদ্ধ বিরোধিতা হয়, তবে আলোচ্য আয়াতের অর্থ হবে__ তাদের বিরোধিতা চলতে থাকবে ততোক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তারা বিরুদ্ধারণ করতো এবং ভাবতো, তারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ সেহেতু তারা সহজেই ইসলামের অগ্রযাত্রা প্রতিহত করতে পারবে । কিন্তু তাদের এমতো অপধারণা কর্পুরের মতো উবে যাবে তখন, যখন এসে পড়বে প্রতিশ্রুত শাস্তি তখন তারা অনুধাবন করতে সক্ষম হবে, দুর্বল ও সংখ্যালঘু কে। আর যদি “ভীড় জমানো"র অর্থ হয় কোরআন শুনতে আগ্রহী জ্বিন সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত সমাবেশ, তবে এখানকার “হাত্তা” (যতোক্ষণ না) অব্যয়টির সম্বন্ধ হবে একটি উহ্য বাক্যের সঙ্গে এবং সে বাক্যটি হবে সত্যপ্রত্যাখ্যানকারীদের অবস্থাবিষয়ক। অর্থাৎ সত্যপ্রত্যাখ্যানকারীরা রসুল স.কে দুর্বল মনে করেই প্রতিবাদী হয়ে উঠেছিলো । এমতাবস্থায় বক্তব্যটি দীড়াকে__ মক্কার অংশীবাদীরা রসুল স.কে দুর্বল মনে করে তার অবাধ্যতা করতেই থাকবে, যতোক্ষণ না প্রত্যক্ষ করবে আল্লাহ্র শাস্তি । এখানে প্রতিশ্রুত শাস্তি অর্থ বদর যুদ্ধের শাস্তি । ওই যুদ্ধে তাদের অনেকেই নিহত ও আহত হয়েছিলো, কেউ কেউ হয়েছিলো বন্দী এবং অবশিষ্টরা প্রাণ বাঁচিয়েছিলো পালিয়ে । আর 'প্রতিশ্রম্ত শাস্তি' অর্থ যদি পরকালের শাস্তি হয়, তবে সে শাস্তি হবে, মৃত্যু, কবরের আযাব, মহাপ্রলয়, মহাপুনরুথান ও দৌজখ । আর “বুঝতে পারবে, কে সাহায্যকারীর দিক দিয়ে দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প" অর্থ প্রতিশ্রুত শাস্তি প্রত্যক্ষ করার সাথে সাথে তাদের কাছে এই তত্ত্টি উন্মোচিত হয়ে পড়বে যে, দুর্বল ও সংখ্যায় স্বল্প কার দল___ রসুল স. এর, না তাদের । এই প্রশ্নবোধক বাক্যটির পুরোটাই এখানে “ফাসাইয়া*লামুন' (বুঝতে পারবে) কথাটির দুটি কর্মপদের স্থলাভিষিক্ত । এরপরের আয়াতে (২৫) বলা হয়েছে__ “বলো, আমি জানি না, তোমাদেরকে যে প্রতিশ্র্ণত দেওয়া হয়েছে, তা কি আসন, না আমার প্রতিপালক এর জন্য তাফসীরে মাযহারী/১৫৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।