Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

সঙ্গে তারা সাক্ষাতের জন্য আগ্রহান্বিত হলো, তখন তিনি স. নিজেকে নিজে প্রশ্ন করলেন, আমি তাদেরকে কী বলবো এখন? তাদের অপধারণাটি অপসারিত করাই সম্ভবত সমীচীন। অপধারণাটি হচ্ছে__ রসুল স. ই সকল কল্যাণ-অকল্যাণের নিয়ন্তা। তখন আল্লাহপাক নির্দেশ দিলেন, হে আমার রসুল! আপনি বলুন, আল্লাহ্‌ যদি আমাকে শাস্তি দিতে চান, তবে সে শাস্তি থেকে কেউই আমাকে রক্ষা করতে পারবে না। আবার এরকমও হতে পারে যে, এখানকার প্রথম বাক্যটি রসুল স.কে বলতে বলা হয়েছে সীমাতীত বিনয় প্রকাশার্থে। আর দ্বিতীয় বাক্যটি এসেছে প্রথম বাক্যটিকে অধিকতর গুরুত্বহ করে তুলতে । হাজরামী সূত্রে ইবনে জারীর বর্ণনা করেছেন, জ্বিনদের কোনো এক গোত্রনেতা তার গোত্রের লোকদেরকে বলেছিলো, মোহাম্মদ মনে হয় চান, আমরা তীকে আশ্রয় দেই। কাজেই আমিই তীকে আশ্রয় দান করলাম । তার এমতো বক্তব্যের পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হয়েছে এই আয়াত । এরপরের আয়াতে (২৩) বলা হয়েছে__ “কেবল আল্লাহ্‌র পক্ষ থেকে পৌছানো এবং তার বাণী প্রচারই আমার দায়িত্'। এখানকার ইল্লা" কেবল, ব্যতীত) শব্দটি ব্যতিক্রমী অব্যয় । অর্থাৎ এখানে এই অব্যয়টির মাধ্যমে আগের আয়াত দু'টোর ব্যতিক্রমী বক্তব্য প্রকাশ করা হয়েছে। বরং ব্যতিক্রমী অব্যয়টির মাধ্যমে যেনো আগের অক্ষমতাপ্রকাশক বক্তব্য দু'টোকে ইষ্ট-অনিষ্টের মালিক নই, আল্লাহ্‌র শাস্তি থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না) আরো অধিক গুরুত্বহ করা হয়েছে । আর এই বিষয়টিও প্রমাণ করা হয়েছে যে, নবীগণের কাজ কল্যাণ নির্ধারণ নয়, কল্যাণের সংবাদ প্রচার। অথবা ব্যতিক্রমী অব্যয়টি এখানে সম্পর্কযুক্ত হবে আগের আয়াতের “আহাদুন” (কেউ) কিংবা “মুলতাহাদ' (আশ্রয়স্থল) এর সঙ্গে । এমতাবস্থায় বক্তব্যটি দাড়াবে__ আল্লাহ্র শাস্তি থেকে যেমন কেউ আমাকে রক্ষা করতে পারবে না, তেমনি আল্লাহ্‌ ছাড়া কোনো আশ্রয়ও আমার নেই। তবে হ্যা, আল্লাহ্‌র বাণী প্রচারের যে দায়িত্ব আমার উপরে ন্যস্ত, সেই দায়িত্রে যথাপ্রতিপালনই কেবল আমাকে রক্ষা করতে পারে আল্লাহ্‌র শাস্তি থেকে এবং সেটুকুর বদৌলতেই আমি পেতে পারি আন্রাহ্র আশ্রয়লাভের নিশ্চয়তা । অন্যথায় নিষ্কৃতিপ্রাপ্তির অন্য কোনো অবলম্বন আমার নেই । হাসান ও মুকাতিল কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে_ আমার না আছে ইষ্ট-অনিষ্টের উপরে কোনো অধিকার, না আছে কাউকে হেদায়েত করার ক্ষমতা । আমাকে তো কেবল দেওয়া হয়েছে আল্লাহ্‌র বচনবৈভব পৌছানোর গুরুদায়িত্ব। এরকমও বলা হয়েছে যে, এখানকার “ইল্লা শব্দটির মূলরূপ ছিলো “ইন্‌ লা" । শর্তযুক্ত “ইন' অর্থ যদি এবং “লা* অর্থ না। আর শর্তের পরিণতি এখানে রয়েছে উহ্য। এভাবে বক্তব্যটি দীড়ায়__ আমি তার মহাবাণী যদি মানুষের কাছে না প্রচার করি, তবে কেউই আমাকে রক্ষা করতে পারবে না তার শাস্তি থেকে। এরপর বলা হয়েছে___ “যারা আল্লাহ্‌ ও তার রসুলকে অমান্য করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নি; সেখানে তারা চিরস্থায়ী হবে? । তাফসীরে মাযহারী/১৫৮ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।