Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আবেদন উপস্থাপন করি আমার পরম প্রভুপালকের নিকটে । তোমরাও এরূপ করো । আর কখনোই কাউকে অথবা কোনোকিছুকে তার সমকক্ষ অথবা অংশীদার নির্ধারণ কোরো না। আর এখানকার “কুল'কে যদি পড়া হয় “কৃলা” তবে বক্তব্যটি দীড়াবে_আল্লাহ্র বান্দা তখন ওই জ্িনদেরকে বললেন, তোমরা অযথা ভীড় জমিয়ে আমার ইবাদতে বিঘ্ন ঘটাচ্ছো কেনো? আমি তো তোমাদেরকে আহ্বান জানাচ্ছি কেবল আল্লাহ্র ইবাদতের দিকে । আর এ বিষয়েও তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যে, তোমরা কখনোই কাউকে অথবা কোনো কিছুকে তার সমকক্ষ অথবা অংশীদার বানিও না। এরপরের আয়াতে (২১) বলা হয়েছে__ “বলো, আমি তোমাদের ইষ্ট-অনিষ্টের মালিক নই" । একথার অর্থ__ হে আমার প্রিয়তম বার্তাবাহক! আপনি তাদেরকে আরো বলুন, তোমাদের লাভ-ক্ষতি অথবা তোমাদের পথভ্রষ্টতা-পথপ্রাপ্তি সুনিশ্চিত করার অধিকারীও আমি নই। আমি কেবল সুসংবাদ প্রদানকারী ও ভীতিপ্রদর্শক। সুতরাং সত্য পথের দিকে আহবান জানানোই আমার কাজ | এখানে “রুশদ্‌' অর্থ ইষ্ট এবং “দ্বর্রা” অর্থ অনিষ্ট। মর্মার্২__ পথপ্রাপ্তি ও পথভ্রষ্টতা। যেভাবেই অর্থ করা হোক না কেনো, একটি বিশেষ্য হবে ধাত্যর্থক এবং অপরটি রূপকার্থক। এরপরের আয়াতে (২২) বলা হয়েছে__ “বলো, আল্লাহ্‌র শাস্তি থেকে কেউই আমাকে রক্ষা করতে পারবে না এবং আল্লাহ্‌ ব্যতীত আমি কোনো আশ্রয়ও পাবো না? । আলোচ্য আয়াতের বক্তব্য গঠিত হয়েছে দু'টো বাক্যের সমন্বয়ে । আর “মুলতাহাদা' অর্থ এখানে আশ্রয়স্থল । শব্দটিকে যেদিকেই সম্পর্কযুক্ত করা হোক না কেনো, এখানকার বাক্য দু'টো হবে একটি অনুক্ত প্রশ্নের উত্তর । ওই অনুক্ত প্রশ্নটি হচ্ছে__ রসুলেপাক স. যেনো আল্লাহকে বলছেন, হে আমার আল্লাহ্‌! করছে। কেউ কেউ বলছে, তুমি যদি সত্যি সত্যিই নবী হও, তবে আমি যে তোমাকে অমান্য করলাম, এর জন্য তুমি তোমার কথিত শাস্তি আনয়ন করো । আবার কেউ কেউ বলছে, তুমি আমাদের ধর্মের বিরোধিতা যদি পরিত্যাগ করো, তবে আমরাই তোমাকে আশ্রয় দান করবো । আল্লাহ্‌র শাস্তি থেকে রক্ষা করবো। এখন আমি তাদেরকে কী বলবো? এমতো সম্ভাব্য প্রশ্নের জবাবেই যেনো এখানে বলা হয়েছে__ হে আমার প্রিয়তম রসুল! আপনি তাদেরকে বলুন, আল্লাহ্‌র শাস্তি থেকে কেউই আমাকে রক্ষা করতে পারবে না, যদি তিনি আমাকে শাস্তি দিতে চান। কেননা তার অভিপ্রায় অপ্রতিরোধ্য । আর এরকম যদি ঘটেই, তবে নিশ্চিত জেনো, আল্লাহ্‌ ছাড়া অন্য কারো আশ্রয় আমি পাবো না । বস্তুত তিনি ছাড়া কারোই কোনো আশ্রয়স্থল নেই। এরকমও হওয়া সম্ভব যে, এখানকার প্রথম বাক্যটি একটি উহ্য প্রশ্নের জবাব । প্রশ্রটি যেনো এরকমের___ যখন রসুল স. এর তাফসীরে মাযহারী/১৫৭ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।