আবু সালেহ সুত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, একবার জ্বিনেরা রসুল স. এর সুমহান সাহচর্ষে উপস্থিত হয়ে নিবেদন করলো, হে আল্লাহ্র রসুল! আমরা কি আপনার সঙ্গে মসজিদে নামাজের জামাতে অংশ নিতে পারি? তাদের এমতো প্রশ্নের প্রেক্ষিতে অবতীর্ণ হয় আলোচ্য আয়াত। ইবনে জারীর বর্ণনা করেছেন, হজরত যোবায়ের বলেছেন, একবার জিনেরা রসুল স. এর পবিত্র সান্নিধ্যে উপস্থিত হয়ে বললো, হে আল্লাহ্র প্রত্যাদেশবাহক! আমরা কেমন করে আপনার সঙ্গে নামাজের জামাতে নিয়মিত অংশ গ্রহণ করতে পারবো? আমরা তো থাকি অনেক দূরে । তখন অবতীর্ণ হয় আলোচ্য আয়াত। কোনো কোনো জ্ঞানী বলেন, এখানে “মসজিদ' অর্থ সেজদার স্থান। অর্থাৎ সেজদায় ব্যবহৃত কপাল, হাত-পা স্থাপন করার স্থান। এমতাবস্থায় বক্তব্যটি দীড়াবে__ এ সকল অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহ্র সৃষ্টি। সুতরাং এসকল অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা তোমরা আল্লাহ্ ছাড়া আর কাউকে সেজদা কোরো না। হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমাকে সাতটি অঙ্গের সাহায্যে সেজদা করতে বলা হয়েছে___ ললাট, দু'হাটু, দুই হাত, দুই পা। এরকমও আদেশ করা হয়েছে যে, নামাজের মধ্যে কাপড় গুটিয়ে নিতে পারো, ধুলাবালি নয়। এরপরের আয়াতে (১৯) বলা হয়েছে__ আর এই যে, যখন আল্লাহ্র বান্দা তাকে ডাকবার জন্য দণ্ডায়মান হলো, তখন তারা তার নিকট ভিড় জমালো? । এখানে “আল্লাহ্র বান্দা" (আবদুল্লাহি) বলে বুঝানো হয়েছে রসুল স.কে। এখানে এরকম বলে প্রকাশ করা হয়েছে রসুল স. এর অতুলনীয় বিনয়াবনতাকে, যা দাসত্বের মর্যাদার সর্বশ্রেষ্ঠ প্রকাশ । “তাকে ডাকবার জন্য দপ্তায়মান হলো" অর্থ রসুল স. যখন নামাজে দপ্ডায়মান হলেন । নামাজের দগ্ায়মানতাই একজন আল্লাহ্র বান্দার সর্বশ্রেষ্ঠ অভিব্যক্তি । এরকম বলেছেন হজরত মোজাদ্দেদে আলফে সানি রহঃ। “তাকে ডাকবার জন্য” অর্থ আল্লাহ্র ইবাদত করবার জন্য । কাদু ইয়াকুনুনা আ'লাইহি লিবাদা” অর্থ তখন তারা তার নিকট ভিড় জমালো । কারী হিশাম এখানকার “লিবাদা” শব্দটিকে পাঠ করতেন 'লুবাদা'। আর “লিবাদা' পাঠ করতেন অন্য কুনরীগণ ৷ 'লুবদাতুন” এর বহুবচন 'লুবাদুন” বা “লিবাদুন'। ঘাড়ে। কাতাদা এবং ইবনে জায়েদ কথাটির অর্থ করেছেন__ রসুল স. যখন জনসমাবেশে দাড়িয়ে ইসলাম প্রচার শুরু করলেন, তখন প্রতিবাদমুখর হয়ে উঠলো মক্কার অংশীবাদী ও দুষ্ট জ্বিনেরা। এভাবে আল্লাহ্র মনোনীত ইসলামের নূরকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য তাদের সকল বুদ্ধি ও শক্তি নিয়োজিত করলো । কিন্তু আল্লাহ্র অভিপ্রায় অন্যরূপ | তিনি তার রসুলের মাধ্যমে ইসলামকে বিজয়ী করতে চেয়েছেন। তাই শতসহত্র বাধা বিপত্তি ডিঙিয়ে ইসলামের অগ্রযাত্রা হয়েছে দুর্বার । পূর্ণরূপে সজ্জিত হয়েছে বিজয়ীর বেশে । তাফসীরে মাযহারী/১৫৫ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।