Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কেননা একথা বলা হয়েছে পার্থিব স্বাচ্ছন্দ্যের বিপরীতে | এরকম কথা বলা হয়েছে অন্য এক আয়াতে এভাবে “যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার পার্থিব জীবন হবে অনটনক্রিষ্ট এবং পুনরুথান দিবসে আমি তাকে অন্ধ করে ওঠাবো'। এ আয়াতে “অনটনক্িষ্টণ অর্থ পার্থিব জীবনের অভাব-অনটন । আর অন্ধ করে ওঠানোর শাস্তিটি হবে তার পরকালে । এখানে বক্তব্যগত কোনো অস্পষ্টতা একেবারেই নেই । এর বিপরীত বক্তব্য এক আয়াতে ঘোষিত হয়েছে এভাবে “যে বিশ্বাসবান ও বিশ্বাসবতী পুণ্যকর্ম করে, তাকে আমি অবশ্যই দান করি পুতঃপবিত্র জীবন, আর আমি তাকে দান করবো উত্তম পারিতোষিক'। এ আয়াতে “হায়াতান তৃইয়্যিবান' (পুতঃপবিত্র জীবন) অর্থ পৃথিবীর আনন্দঘন জীবন। হজরত ইবনে আব্বাস বলেছেন, “তাকওয়া” বা সংযমের অভাব ঘটলে স্বচ্ছল জীবনকেও মনে হবে অনটনক্রিষ্ট । উল্লেখ্য, যাদের সংযম নেই তারা বিভ্তশালী হলেও পরিতৃপ্ত হতে পারে না। কারণ তারা সব সময় এক আতংকে ভুগতে থাকে যে, এই বুঝি অর্থবিত্ত সব হাতছাড়া হয়ে গেলো । যে অর্থ ব্যয় হলো তা বুঝি আর পূরণ হবে না। এ সকল দুঃশ্চিন্তার কারণেই তারা জীবন যাপন করতে বাধ্য হয় অপরিতৃপ্তি ও অস্বস্তির সঙ্গে । অথচ এক সময় সকলকিছু তো তাদের অধিকারচ্যুত হয়েই যায়। সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, “অল্পেতুষ্টি' বৈশিষ্ট্যটি সাধারণত বিত্পতিদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। সে কারণেই স্বস্তির মুখ দেখার সৌভাগ্য তাদের কোনোদিনই হয় না। আমি বলি, পৃথিবীপ্রসক্ত ব্যক্তিদের কাছ থেকে যে 'অল্পেতুষ্টি' গুণটি ছিনিয়ে নেওয়া হয়, একথা ঞ্রুব সত্য। সেকারণেই তারা প্রতিটি মুহূর্ত লিপ্ত থাকে উপার্জনের চিন্তায় এবং সার্বক্ষণিক প্রহরী হয়ে যায় সঞ্চিত সম্পদের । সম্পদচ্যুতির আশংকায় মনোকষ্ট পেতে থাকে প্রায় সারাক্ষণ । হিংসা ও বিদ্বেষ পোষণ করতে থাকে প্রতিদ্বন্ীদের প্রতি । তারা কখনো অনুমানও করতে পারে না, বিশুদ্ধচিত্ত বিশ্বাসীর সংযমশোভিত জীবন কতো আস্থাদ্য, স্বস্তি-সুখ পূর্ণ। তারা অল্পে তুষ্ট। তাই সম্পদচ্যুতির আতংক তাদের নেই। নেই কারো সঙ্গে প্রতিদন্দিতার দুশ্চিন্তা ও অশান্তি । তীরা স্বাচ্ছন্দ্য পেলে কৃতজ্ঞতা প্রকাশ করেন, আর প্রতিকূলতার সম্মুখীন হলে অবলম্বন করেন ধৈর্য। এভাবে আল্লাহরই স্মরণে থাকেন সতত মগ্ন। বরং তাদের মধ্যে যারা আল্লাহ্র অধিকতর নৈকট্যভাজন, তাদের কাছে সুখ অপেক্ষা দুঃখই অধিক আস্বাদ্য। কারণ তারা প্রকৃত অর্থেই আল্লাহ্প্রেমিক। তারা প্রত্যক্ষ করেন সুখের আস্বাদে প্রবৃত্তিও অংশগ্রহণ করে, যদিও সে হয় কৃতজ্ঞ। কিন্ত দুঃখের মধ্যে তার অংশগহণের কোনো সুযোগই নেই। দুঃখকালে জেগে থাকে কেবল পরম প্রেমময় প্রভূপালকের একক অভিপ্রায়, সে অভিপ্রায়ের মধ্যে স্বঅভিপ্রায়কে বিলীন করার মধ্যেই রয়েছে প্রকৃত আনন্দ, চুড়ান্ত সফলতা । এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে “এবং এই যে, মসজিদসমূহ আল্লাহরই জন্য । সুতরাং আল্লাহ্‌র সঙ্গে তোমরা অন্য কাউকেও ডেকো না? । তাফসীরে মাযহারী/১৫৩ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।