দুয়ার" । কিন্ত ব্যাখ্যাটি যথার্থ নয়। কেননা এতে করে এই ধারণাটিই বদ্ধমূল হয়ে পড়বে যে, জীবনোপকরণের স্বাচ্ছন্দ্য ও বৈভবিত জীবন মাত্রেরই উৎসস্থল কুফরী বা সত্যপ্রত্যাখ্যান। অথচ উক্ত আয়াতে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে “যদি তারা প্রতিষ্ঠা করে তওরাতের বিধিবিধান.... আর জনপদবাসী যদি ইমান গ্রহণ করে;। সুতরাং বুঝতে হবে বক্তব্যদু'টো সম্পূর্ণ বিপরীতধর্মী। এখানে বলা হয়েছে “সমগ্র মানবজাতি যদি এক দলভূত না হতো, তাহলে যারা তাদের দয়াময় প্রভুপালকের রৌপ্যের"। কিন্তু বাস্তবে সেরকম হয়নি । সুতরাং বুঝতে হবে, এরকম না করার কারণ এই যে, এতে করে সবাই এরকম ধারণাকেই বদ্ধমূল বলে মনে করতো যে, বিভ্তশালী হওয়ার একমাত্র চাবিকাঠি হচ্ছে কুফরী । আর এরকম ধারণা তাহলে এমন সর্বোজনীন হয়ে পড়তো যে, সকলেই তখন হয়ে যেতো সত্যপ্রত্যাখ্যান- কারী । তারা ছাড়া অন্য কোনো দল আর থাকতোই না। এখন আসা যাক “তারা যখন বিস্মৃত হয়ে পড়েছিলো উপদেশ... এই আয়াতের আলোচনায়__ এ আয়াতে যা বলা হয়েছে, তাতে করে একথাই প্রতীয়মান হয় যে, জীবনোপকরণের স্বাচ্ছন্দ্য নির্ভর করে উপদেশবিস্মৃতির উপর। কিন্তু মনে রাখতে হবে, বক্তব্যটি একটি অতীত ইতিবৃত্তের বিবৃতি । সাধারণ বিধান এটা নয়। আর আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটও শেষোক্ত ব্যাখ্যার পরিপন্থী । ঘটনাটি ছিলো এরকম__ আবু জেহেল ও তার সঙ্গী-সাঘীরা যখন সীমালংঘন করলো, তখন আল্লাহপাক তাদের উপরে চাপিয়ে দিলেন সাত বৎসরের একটানা দুর্ভিক্ষ । পরিস্থিতি এতো ভয়াবহ হয়ে দীড়ালো যে, ক্ষুধার তাড়নায় তারা চতুষ্পদ জন্তর বর্জ্য ভক্ষণ করেও জীবন বাঁচাতে বাধ্য হলো। পরে তাদেরকে বেঘোরে প্রাণ হারাতে হলো বদর যুদ্ধে। পক্ষান্তরে মুসলমানেরা অত্যাচার উৎপীড়ন সহ্য করেও স্বাচ্ছন্দ্য, সম্মান ও সাম্রাজ্য । রোম ও পারস্যের মতো দুর্ধর্ষ জাতিগোষ্টীগুলোও হয়েছিলো তাদের অধীন। এছাড়া পরবর্তী বাক্যটিও প্রথমোক্ত ব্যাখ্যাটির পরিপোষক | যেমন এরপর বলা হয়েছে__ “যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হয়, তিনি তাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাবেন' । একথার অর্থ__ যে ব্যক্তি আল্লাহ্র স্মরণে মগ্ন থাকে ইহকালে লাঞ্কিত করবেন এবং পরকালে দুঃসহ শাস্তিতে নিপতিত করবেন তাকে, যে ব্যক্তি আল্লাহ্র স্মরণবিচ্যুত। এখানে “আ'জাবান সআপ্দা* অর্থ দুঃসহ শাস্তি, অসহনীয় দুঃখ যাতনা । আর সে শাস্তি হতে পারে পৃথিবীতে, কবরে, অথবা পরকালে । অথবা সকল স্থানে। তবে জাগতিক শাস্তিই আলোচ্য আয়াতের বক্তব্যভঙ্গির সঙ্গে অধিক সঙ্গতিপূর্ণ । তাফসীরে মাযহারী/১৫২ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।