1 যদ্বারা আমি উহাদিগকে পরীক্ষা করিতাম । যে ব্যক্তি তাহার প্রতিপালকের স্মরণ হইতে বিমুখ হয় তিনি তাহাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাইবেন। 1 এবং এই যে মসজিদসমূহ আল্লাহরই জন্য। সুতরাং আল্লাহ্র সহিত তোমরা অন্য কাহাকেও ডাকিও না। 1 আর এই যে, যখন আল্লাহ্র বান্দা তাহাকে ডাকিবার জন্য দপ্তায়মান হইল তখন তাহারা তাহার নিকট ভিড় জমাইল। প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে__ জ্বিন ও মানুষ যদি ইমান আনতো এবং ইসলামের বিধানের উপর প্রতিষ্ঠিত থাকতো, তবে আমি তাদেরকে কখনো অন্ন সংকটে ফেলতাম না, দান করতাম প্রচুর উপজীবিকা । এখানে “সত্যপথে প্রতিষ্ঠিত থাকতো” অর্থ যদি তারা মেনে নিতো আল্লাহ্র মনোনীত ধর্ম ইসলাম । “আর প্রচুর বারিবর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম' অর্থ তাহলে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে আমি তাদের ভূমিকে করতাম সুজলা, সুফলা। মুকাতিল বলেছেন, আল্লাহপাক মক্কাবাসীদের উপরে চাপিয়ে দিয়েছিলেন একটানা সাত বৎসরের অনাবৃষ্টি। অন্নকষ্টে যখন তারা ঘোর বিপন্ন, তখন অবতীর্ণ হয় আলোচ্য আয়াত। কোনো কোনো আলেম বলেছেন, এখানে “প্রচুর বারিবর্ষণ* অর্থ প্রতুল জীবনোপকরণ । কেননা পানিই জীবনোপকরণ প্রাপ্তির প্রধান উৎস। যেমন এক আয়াতে বলা হয়েছে তিনি যে জীবনোপকরণ আকাশ থেকে অবতীর্ণ করেন... । এখানে “জীবনোপকরণ” (রিজিক) অর্থ পানি। আলোচ্য আয়াতে আল্লাহ্কে মান্য করা ও সত্যাধিষ্ঠিত হওয়ার শর্তে দেওয়া হয়েছে প্রতুল রিজিক প্রদানের অঙ্গীকার । এরকম নিশ্চয়তার কথা ঘোষিত হয়েছে অন্যান্য আয়াতেও। যেমন ১. যদি তারা প্রতিষ্ঠা করে তওরাত, ইঞ্জিল, আরো যা অবতীর্ণ হয়েছে তাদের পালনকর্তার পক্ষ থেকে, তবে অবশ্যই তারা আহার করবে তাদের মাথার উপর থেকে এবং পায়ের তলদেশ থেকে ২. জনপদবাসী যদি ইমান গ্রহণ করে, তাহলে অবশ্যই আমি তাদের জন্য উন্মোচন করে দিবো আকাশের বরকতসস্তার | এরপরের আয়াতে (১৭) বলা হয়েছে__ 'যদ্বারা আমি তাদেরকে পরীক্ষা করতাম" । একথার অর্থ__ আর সুপ্রচুর জীবনোপকরণ দিয়ে আমি তাদেরকে এই মর্মে পরীক্ষাও করতাম যে, তারা আমার দানের যথাকৃতজ্ঞতা প্রকাশ করে কিনা। এরকম ব্যাখ্যা করেছেন সাঈদ ইবনে মুসাইয়্যেব, আতা ইবনে রেবাহ, জুহাক, কাতাদা, মুকাতিল ও হাসান বসরী। আর রবী ইবনে আনাস, জায়েদ ইবনে আনাস, কালাবী এবং ইবনে কীসান ব্যাখ্যা করেছেন___ যদি তারা সত্যাধিষ্ঠিত না ধনবল, জনবল ও অন্যান্য পার্থিব স্বাচ্ছন্দ্য । এরকম করবো আমি তাদেরকে পরীক্ষা করবার জন্য, যেনো সত্যোপলন্ধির অবকাশ আর না পায় এবং ঘোর পার্থিবতায় মগ্ন হয়ে ক্ষতিগ্রস্ত হয় চিরদিনের জন্য। যেমন এক আয়াতে বলা হয়েছে “তাদেরকে যা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, তা থেকে যখন তারা মুখ তাফসীরে মাযহারী/১৫১ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।