এখানে “সলিহুনা” সেৎকর্মপরায়ণ) বলে বুঝানো হয়েছে ওই সকল জ্িনকে, যারা ইমান এনেছিলো পূর্ববর্তী নবী ও তাদের প্রতি অবতারিত আসমানী কিতাবসমূহের উপর, বিশেষ করে তওরাত শরীফের উপর | “আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী” অর্থ বিভিন্ন প্রকার অপথ, কুপথ ও বিপথের অনুসারী ছিলো আমাদের পূর্বসূরীরা । এখানে “কিদাদা' অর্থ বিভিন্ন, বিচ্ছিন্ন, খণ্ড-বিখণ্ড। শব্দটি বহুবচন “কিদ্দাতুন' এর শব্দটি এখানে বেগবান করেছে আগের বাক্যের “কতক সতকর্মপরায়ণ* কথাটিকে। হাসান বসরী ও মাহদী বলেছেন, জ্িনদের মধ্যেও তোমাদের মতো বিভ্রান্ত কাদরিয়া, জাবরিয়া, মারজিয়া, রাফেজী ইত্যাদি পথভ্রষ্ট সম্প্রদায় রয়েছে। আর এখানকার “আমাদের কতক সৎকর্মপরায়ণ” কথাটিও ১৩ সংখ্যক আয়াতের “আমরা যখন পথনির্দেশক বাণী শুনলাম" বাক্যটির পটভূমিকা । এভাবে বক্তব্যটি দাড়ায়__ আমরা এখন যেমন আল্লাহ্র এককতে বিশ্বাস স্থাপন করলাম, তেমনি বিশ্বাস স্থাপনকারী ছিলো আমাদের কিছুসংখ্যক পিতৃপুরুষও। অর্থাৎ সকলেই যে তারা অবিশ্বাসী ও পাপী ছিলো, তা নয়। বরং তাদের অনেকে পথভ্রষ্টতায় শতধাবিচ্ছিন্ন হলেও কিছুসংখ্যক তো বিশ্বাসী ও সঙ্জন ছিলোই। “যে ব্যক্তি তার প্রতিপালকের প্রতি ইমান আনে, তার কোনো ক্ষতি ও অন্যায়ের আশংকা থাকবে না" অর্থ বিশ্বাসীরা চিরনিরাপদ । ইহকাল ও পরকালে ক্ষতি ও আশংকা থেকে চিরমুক্ত। অথবা অর্থ__ যারা বিশ্বাসী, তারা আল্লাহ্র অসন্তোষ ও শাস্তি থেকে নিঃশংক থাকতে পারে না। কেননা কোরআনের দাবি হচ্ছে সকল প্রকার অন্যায়াচরণ থেকে সততসতর্ক জীবনযাপন । এরপরের আয়াতে (১৪) বলা হয়েছে__ আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমালংঘনকারী, যারা আত্মসমর্পণ করে, তারা সুচিন্তিতভাবে সত্য পথ বেছে নেয়”। এখানে “মুসলিমূন' অর্থ আত্মসমর্পণকারী । আর “কৃসিতুন” অর্থ সীমালংঘনকারী, দুরাচার, সত্যবিমুখ। যে সুবিচার করে, তাকে বলা হয় “'আকৃসাতার রজুলু' আর যে পীড়ন করে, তাকে বলে “কৃসাতা'। এই “কৃসাত্া* শব্দেরই কর্তৃকারকের বহুবচনীয় শব্দরূপ হচ্ছে “কৃসিতৃন”। উল্লেখ্য, ১১ সংখ্যক আয়াতের “আমাদের কতক সকর্মপরায়ণ' এবং আলোচ্য আয়াতের “আমাদের কতক আত্মসমর্পণকারী” কথা দু'টো সমার্থক। কিন্ত কথা দু'টির উদ্দেশ্য ভিন্ন। প্রথমোক্তটির উদ্দেশ্য ছিলো একথা বলা যে, আমরাই প্রথম বিশ্বাসী নই, বিশ্বাসী ছিলেন আমাদের পূর্বপুরুষদের কিছুসংখ্যক সৌভাগ্যবানও। আর শেষোক্তটির বক্তব্যটি হচ্ছে__ কোরআন শোনার পর আমাদের মধ্যে কিছুসংখ্যক লোক বিশ্বাস স্থাপন করলো এবং কিছুসংখ্যক এখনও রয়ে গেলো অবিশ্বাসী । বলা বাহুল্য, একথাগুলো তাদের, যারা রসুল স. এর কণ্ঠে কোরআন আবৃত্তি শুনে ইসলামের প্রতি । তখন তাদের আহ্বানে কেউ কেউ সাড়া দিয়ে মুসলমান হয়েছিলো এবং কেউ কেউ হয়নি। সে পরিস্থিতির কথাই তাদের কণ্ঠে এখানে উচ্চারিত হয়েছে তাফসীরে মাযহারী/১৪৭ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।