Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আবার তা জানিয়ে দেয় গণৎকারদেরকে । আর তাদের এমতো চেষ্টা সব সময় সফলও হয় না। ফেরেশতারা তাদের অবস্থান টের পেলে তাদের প্রতি উন্কা ছুঁড়ে মারে । তখন তারা পুড়ে ছাই হয়ে ঝরে পড়ে নিন্নে। আল্লাহই অধিক জ্ঞাত । এরপর বলা হয়েছে___ কিন্ত আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও উক্কাপিপ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ” । এখানে 'হারাস' অর্থ প্রহরী, রক্ষী। শব্দটি “খাদাম' শব্দের মতো বহুবচনবোধক নামপদ | শিহাব" এর বহুবচন “শুহুব' ৷ এর অর্থ নক্ষত্রাগত পতনশীল অগ্নিপিণ্ড। এভাবে বক্তব্যটি দীড়ায়__ জিনেরা বলেছিলো, আমরা আকাশের সংবাদ সংগ্রহ করতে যেয়ে দেখলাম সেখানে রয়েছে প্রহরারত অসংখ্য ফেরেশতা । আর নিরাপত্তা নিশ্চিতার্থে অগণিত উক্ধাপিগ্ও সেখানে রয়েছে প্রস্তত। এরপরের আয়াতে (৯) বলা হয়েছে__ আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাটিতে সংবাদ শুনবার জন্য বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জলন্ত উক্ধাপিণ্ডের সম্মুখীন হয়'। একথার অর্থ__ রসুল স. এর মহাআবির্ভবের আগে আমরা আকাশের কাছাকাছি গিয়ে ফেরেশতাদের কথাবার্তা শোনার জন্য ওত পেতে বসে থাকতে পারতাম, কিন্তু এখন আর তা পারি না। কেননা সেখানে এখন প্রহরা বসানো হয়েছে অগ্নিপিগুধারী ফেরেশতাদের । এখানকার “রসাদা” শব্দটি “রসিদ এর বহুবচন। এর অর্থ এলাকা সুরক্ষিত করার এই ব্যবস্থাটি রসুল স. এরই একটি মোজেজা। আর এমতো মোজেজা দেখেই ইমান এনেছিলো নাসীবীনের জ্বিনেরা। এরপরের আয়াতে (১০) বলা হয়েছে__ “আমরা জানি না, জগতবাসীর অমঙ্গলই অভিপ্রেত, না তাদের প্রতিপালক তাদের মঙ্গল চান' । একথার অর্থ__ ওই জ্নেরা আরো বলেছিলো, আকাশকে এভাবে সুরক্ষিত করার মধ্যে আল্লাহ্‌র কী অভিপ্রায় নিহিত? তিনি কি আমাদের অমঙ্গল চান, না মঙ্গল? তবে আল্লাহতায়ালার দয়ায় আমরা তো একথা বুঝতে পারলাম যে, তিনি এমতো অলৌকিকত্ প্রদর্শন করে আমাদেরকে পথণ্রদর্শনই করতে চান। তাইতো আমরা তার বাণীর প্রতি এবং তার রসুলের প্রতি ইমান আনতে পারলাম । আর এতে করেও যারা ইমান আনতে সমর্থ হলো না, তাদের অমঙ্গল তো অতিনিশ্চিত আন্মাহ্‌র অভিপ্রায়ও সেরকমই । তার অভিপ্রায়বিরোধী কোনো কিছু সংঘটিত তো হতে পারেই না। আরো উল্লেখ্য, আল্লাহই সকলকিছুর একক সৃজয়িতা। আর ভালো-মন্দ সকলকিছুই সৃজিত হয় কেবল তার সতত স্বাধীন অভিপ্রায়ানুসারে কিন্ত শালীনতা বজায়ার্থে এখানে অভিব্যক্তি দু'টো প্রকাশ করা হয়েছে এভাবে 'অমঙ্গলই অভিপ্রেত' এবং মঙ্গলের সঙ্গে অভিপ্রায়কে ব্যক্ত করা হয়েছে কর্তৃবাচ্যে। “মঙ্গল চান' বলে। আর এভাবে এখানে একথাটিও উত্তমরূপে পরিস্ষুটিত হয়েছে যে, এখানকার ৮, ৯ ও ১০ সংখ্যক আয়াতের বক্তব্যগুচ্ছ তাফসীরে মাযহারী/১৪৫ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।