Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রকৃত শ্রুতি, দৃষ্টি ও বিবেকবোধ তাদের ছিলোই না। মধ্যাহ্ন গগনের প্রখর সূর্য যেমন জন্মান্ধের অন্ধত্ব দূর করতে পারে না, তাদের অবস্থাও ছিলো তদ্রুপ সেকারণেই হেদায়েতের মহাকাশের মহাসূর্য রসুলেপাক স. এর সুমহান সংসর্ণে উপস্থিত থেকেও তারা হেদায়েত পায়নি । শায়েখে আকবর বলেছেন, হজরত নৃহের আমন্ত্রণকে তার স্বজাতির অধিকাং লোক গ্রহণ করেনি একারণে যে, তার নুজুল ছিলো অসম্পূর্ণ । ফলে সর্বসাধারণের মন-মানসিকতার সঙ্গে তার দূরত্ব ছিলো অনেক। আর মোহাম্মদ মোস্তফা স. ছিলেন পরিপূর্ণ নুজুলসম্পন্ন। তাই পথন্রষ্টরা তাকে হৃদয়ের কাছে পেয়েছে। অতি সহজে তাদের অন্তর্দেশেকে আলোকিত করতে পেরেছে তার তীব্র তীক্ষ জ্যোতিচ্ছটায়। এমতো সফলতার মূলে ছিলো তার উরুজ-নুজুলের সমতা, পরিপূর্ণতা । তার সাথে ছিলো কোরআনের হৃদয়-স্পর্শী ও জ্যোতির্ময় বাণী। তার পূর্বের কোনো নবীই এমতো পরিপূর্ণতার প্রতিভূ ছিলেন না। তিনিই ছিলেন কেবল মহাসৃজয়িতা ও মহামানবতার মহামিলনোতসবের মহান আয়োজক । মহাসাফল্যের মহামহিম অগ্রনায়ক। এরপরের আয়াতে (৬) বলা হয়েছে__ “আরও এই যে, কতিপয় মানুষ কতক জিনের শরণ নিতো, ফলে তারা জ্বিনদের আত্মস্তরিতা বাড়িয়ে দিতো? । ইবনে মুনজির, ইবনে আবী হাতেম ও ইবনে শায়েখ বর্ণনা করেছেন, হজরত করুম ইবনে সায়েব আনসারী বলেছেন, একবার আমি আমার পিতার সঙ্গে এক কার্ধোপলক্ষে মদীনা অভিমুখে যাত্রা করলাম। পথিমধ্যে দিবাবসান হলো । আমরা যাত্রাবিরতি করলাম । আশ্রয় নিলাম এক রাখালের আস্তানায় । গভীর রাতে এক নেকড়ে আক্রমণ করলো তার ছাগলের পালের উপর । একটু পরেই উধাও হলো এক ছাগ-শাবককে নিয়ে। রাখাল তার পিছনে পিছনে ছুটতে ছুটতে বলতে লাগলো, হে উপত্যকার মালিক! ছাগলছানাটি ছিলো তোমারই আশ্রয়ে । হঠাৎ নেপথ্য থেকে আওয়াজ ধ্বনিত হলো, ওহে নেকড়ে । ছাগশিশুটিকে ছেড়ে দাও। একটু পরেই ছাগলছানাটি দৌড়াতে দৌড়াতে ফিরে এলো । মিশে গেলো অন্যান্য ছাগলের সাথে । আমরা বিস্মিত হয়ে দেখলাম, তার গায়ে কোনো আচড়েরও চিহ্ নেই। ঘটনাটি ছিলো তখনকার, যখন যত্রতত্র শোনা যাচ্ছিলো ইমান ও ইসলামের আলোচনা । সম্ভবত তখনই অবতীর্ণ হয় “আরো এই যে, কতিপয় মানুষ কতক জিনের শরণ নিতো ......। ইবনে সাদ বর্ণনা করেছেন, হজরত আবু রিজা আতরিদী বলেছেন, আমি সাংসারিক কাজকর্ম করতাম । ছাগল চরাতাম। রসুল স. এর মহাআবির্ভাব যখন ঘটলো, তখন আমরা পৃথক হয়ে পড়লাম অন্যান্য গোত্র থেকে । একদিনের ঘটনা__ আমরা যাত্রা করলাম এক স্থানের উদ্দেশ্যে । একটি উন্মুক্ত প্রান্তরে যখন পৌছলাম, তখন রাত নেমে এলো । আমাদের গোত্রপতির রীতি ছিলো ভ্রমণকালে অরণ্যসংকুল অথবা বিরাণ কোনো প্রান্তরে রাত কাটাতে হলে তিনি উচ্চকণ্ঠে উচ্চারণ করতেন, আমরা আজ রাতের জন্য এ অরণ্যের, অথবা এ প্রান্তরের জ্বিন তাফসীরে মাযহারী/১৪১ ॥|.11100119,.00

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।