Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

নিরসন ঃ ইমান সম্পূর্ণতই আল্লাহ্র দয়া ও দান, স্বেচ্ছার্জিত কোনো বিষয় নয়। পৎপ্রদর্শকগণের পথণ্রদর্শন প্রচেষ্টা পথান্বেষীগণের হদয়ে সৃষ্টি করে ইমান গ্রহণের এক ধরনের যোগ্যতা । আবার এমতো যোগ্যতা সকলের ক্ষেত্রে একরকম নয়। আর এই গ্রহণযোগ্যতার রয়েছে দুটি দিক_ একটি গোপন এবং অন্যটি প্রকাশ্য। গোপন দিকটি সম্পৃক্ত আল্লাহ্‌র সঙ্গে এবং প্রকাশ্য দিকটি যুক্ত সৃষ্টির সঙ্গে। এভাবে পথান্বেষীরা তাদের স্ব স্ব যোগ্যতা অনুসারে আল্লাহ্‌পাকের নিকট থেকে গ্রহণ করে তার অনুকম্পা, বদান্যতা । কেননা আল্লাহ্পাকের বিশেষ কোনো গুণই তার অভিভাবক, প্রতিপালক ও সূচনাস্থল। আবার পথপ্রদর্শন-কর্মেরও রয়েছে দু'টি দিক। একটি দিক সম্পৃক্ত আল্লাহ্‌র সঙ্গে, অপরটি সংযুক্ত সৃষ্টির সঙ্গে। তাই পৎথপ্রদর্শকগণের অভ্যন্তরীণ দিকটি আল্লাহ্‌র নিকট থেকে জ্যোতিপ্রাপ্ত হয় এবং প্রকাশ্য দিক তা বিতরণ করে সৃষ্টিকুলের মধ্যে । এ প্রক্রিয়া সম্পন্ন হতে থাকে উরুজ (উর্্বারোহণ) ও নুযুলের (নিম্নাবতরণের) মাধ্যমে ৷ নবী-রসুলগণের গ্রহণ-বিতরণের প্রক্রিয়া উপলক্ষ, মাধ্যম বা যোগসূত্র । আর ফেরেশতাগণের মধ্যে রয়েছে কেবল গোপন দিকটি । অর্থাৎ তাদের মধ্যে রয়েছে কেবল উরুজ, নুযুলের দিকটি একেবারেই নেই। তাই উপকার আহরণের মাধ্যম হিসেবে তারা একেবারেই অচল । সেকারণেই অসংখ্যবার তাদের কথাবার্তা ও আল্লাহ্‌র স্তব-স্তুতি শুনেও জ্িনেরা উপকৃত হয়নি। আর নির্বোধ জ্বিনেরা যেহেতু তাদের স্বগোত্রীয়, তাই তাদের মিথ্যা কথাই স্থায়ীভাবে প্রভাব বিস্তার করেছিলো তাদের উপর । পরে তাদের সে সকল অপধারণা এক মুহূর্তে কেটে গেলো একারণে যে, রসুল স. পরিপূর্ণ । জ্নেরা তাদের অন্তরের অভাবিতপূর্ণ পরিবর্তন লক্ষ্য করে তাই বলেছিলো “আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি" যোর পাঠক আরো অধিক বিস্ময়কর)। জিজ্ঞাসা ঃ নবী-রসুলগণ যখন উরুজ ও নুযুল উভয় দিকে সম্পর্ক রাখেন, তখন হজরত নুহ, হজরত মুসা, হজরত ঈসা ও অন্যান্য নবীগণের দ্বারা জিন জাতি প্রভাবান্বিত হতে পারেনি কেনো? কেনোই বা তাদেরকে প্রেরণ করা হয়নি জ্বিন জাতির পথপ্রদর্শনার্থে? জবাব £ এর কারণ হচ্ছে, অন্যান্য নবী-রসুলের উরুজ পূর্ণ হলেও নুযুল ছিলো অপূর্ণ। আর শেষ রসুল মোহাম্মদ মোস্তফা স. ছিলেন উরুজ-নুযুল উভয়ক্ষেত্রে সর্বাধিক পরিপূর্ণ, পূর্ণত্রে চরম পরাকাষ্ঠা। ফেরেশতাদের চেয়ে অধিক উন্নত ছিলো তার উরুজ। আবার নুযুল ছিলো মহাসৃষ্টির সকল সীমানা পর্যন্ত বিস্তৃত। তাই তিনিই কেবল হতে পেরেছিলেন মানুষ ও জ্বিন উভয় সম্প্রদায়ের অবিসংবাদিত পথপ্রদর্শক। তার হেদায়েতের সূর্য পরিপ্লাবিত করেছে জ্ঞান- বিজ্ঞানের সকল অঞ্চলকে । কিন্তু এতদসত্তেও দেখা যায়, আবু জেহেল এবং তার মতো লোকেরা তীর দ্বারা উপকৃত হতে পারেনি। এর কারণ ছিলো এই যে, তারা ছিলো স্বভাবগতভাবে চিরন্রষ্ট ৷ হদয় ছিলো তাদের চির অবরুদ্ধ ৷ তাই তাফসীরে মাযহারী/১৪০ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।