2৯5৩ ৩ ৩2 26৮8 ০৫ ০৯3 ৩ ০৩১ 1৫৫৫৫: 4:454615% ৫ $ 81853 1 “এবং আরও এই যে, আমাদের মধ্যকার নির্বোধেরা আল্লাহ্র সম্বন্ধে অতি অবাস্তব উক্তি করিত। 1 “অথচ আমরা মনে করিতাম মানুষ এবং জিন আল্লাহ্ সম্বন্ধে কখনও মিথ্যা আরোপ করিবে না। 1 “আরও এই যে, কতিপয় মানুষ কতক জ্বিনের শরণ লইত, ফলে উহারা জিনদের আত্মন্তরিতা বাড়াইয়া দিত ।' 1 আরও এই যে, জিন্নেরা বলিয়াছিল, “তোমাদের মত মানুষও মনে করে যে, মৃত্যুর পর আল্লাহ্ কাহাকেও পুনরুখিত করিবেন না। প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে__ মহাসত্যের পরিচয়প্রাপ্ত ওই সকল জিন আরো বলেছিলো, আমাদের জ্বিন সম্প্রদায়ের মধ্যে সত্য ধর্মের পরিচয়প্রাপ্ত কেউ তো এতোদিন ছিলোই না। আর মহাসৃষ্টির মহাসৃজয়িতা সম্পর্কে তারা নানা প্রকার আজেবাজে ধারণার কথা প্রচার করতো । এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি, তারা কতোটা নির্বোধ ও হতভাগ্য ৷ এখানে “সাফীহুনা* অর্থ আমাদের নির্বোধেরা । এরকম বলেছেন কাতাদা। মুজাহিদ শব্দটির অর্থ করেছেন__ ইবলিস ও তার অনুসারীরা । কেউ কেউ অর্থ করেছেন__ অবাধ্য জিনেরা । “শাত্ত্ৰা' অর্থ সত্যের অতি অপলাপ, সীমাতিক্রম ৷ অর্থাৎ ওই নির্বোধেরা আল্লাহ্ সম্পর্কে অনেক অযথার্থ উক্তি করতো । যেমন স্বকপোলকল্পনায় নির্ণয় করতো তার পত্বী, সন্তান-সন্ততি ইত্যাদি। পরের আয়াতে (৫) বলা হয়েছে__ অথচ আমরা মনে করতাম মানুষ ও জ্বিন আল্লাহ্ সম্পর্কে কখনো মিথ্যা আরোপ করবে না”। এখানে “কাজিবুন' অর্থ মিথ্যা বলা, কথা বলার একটি ধরন। শব্দটি ধাতুমুল এবং “কৃওল' (কথা) ক্রিয়ার কর্মপদ | এভাবে পুরো বক্তব্যটি দীড়ায়_ আমরা বিশ্বাস করি কোরআনকে । আর কোরআনের বাণী- বৈভবের মাধ্যমেই আমরা বুঝতে পারলাম সত্যের স্বরূপ । বুঝলাম, আমাদের নির্বোধ নেতারা সত্যাশ্রয়ী নয়। আল্লাহ্ সম্পর্কে তারা এতোদিন ধরে আমাদের যেসকল কথা শুনিয়েছে, সেগুলো অযথার্থ ও অংশীবাদিতাদুষ্ট । সন্দেহ ঃ বলা হয়েছে, রসুল স. এর মহাআবির্ভাবের পূর্বে জ্নেরা আকাশের কাছে গিয়ে আড়ি পেতে ফেরেশতাদের আলাপচারিতা শুনতো । ফেরেশতারা তো আল্লাহ্র এককত্ ঘোষণা করতো । মুনুমুহু বর্ণনা করতো আল্লাহ্র পবিত্রতা ও মহিমা । তৎসত্বেও জ্বিনেরা ইমান আনতো না কেনো? অথচ একবার মাত্র কোরআন শুনে তারা ইমানদার হয়ে গেলো । বলতে শুরু করলো, তাদের নির্বোধ নেতারা এতোদিন আল্লাহ্ সম্পর্কে তাদেরকে মিথ্যা ধারণা দিয়েছে। বিষয়টি সঙ্গতিহীন নয় কি? তাফসীরে মাযহারী/১৩৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।